26/03/2022
আজ ২৬ই মার্চ/২০২২ খ্রিঃ সাতক্ষীরা পুলিশ লাইন্সে জনাব মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার, সাতক্ষীরা সভাপতিত্বে “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা -২০২২” উপলক্ষে ব্রিফিং প্যারেডে অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ফোর্সকে প্রত্যেকটি ইভেন্ট সম্পর্কে অর্পিত দায়িত্ব সমূহ এবং কোন অসাধু দালাল চক্র নিয়োগ কার্যক্রমের সাথে জড়িত হয়ে সাধারণ জনগণকে প্রতারিত করতে না পারে তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব এস এম জামিল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল, ও তালা সার্কেল সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।