দাওয়াতে সুন্নিয়ত

দাওয়াতে সুন্নিয়ত The purpose of this page is to convey correct massage of Hadith to Muslims.

19/05/2026
30/04/2026

আগামী ১লা মে ২০২৬ জুম'আর খুৎবা মিরপুর-১২ দাওয়াহ সেন্টারে ইনশাআল্লাহ্

13/03/2026

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’। [105]

[105] . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

08/03/2026

Al-Asr

24/02/2026

বিসমিল্লাহ'-কথাটি শুনতে খুব ছোট, কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে
বিসমিল্লাহ বলা মানে-কাজটি এখন আর আপনার একার নয়। বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্ব-জগতের সবকিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এ ছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও, তা নেক আমলের খাতায় জমা হতে থাকবে। ( আল-আযকার, ১৪৩)
Ref: 'এক নজরে কুরআন'
ড. মিজানুর রহমান আজহারি

25/12/2025

দিনের শুরুটা হোক ...

19/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মৃত্যু আসলে কারো কাম্য নয়।

10/12/2025

আলহামদুলিল্লাহ!! আব্দুল্লাহ বিন রাজ্জাক ভাইয়ের সাথে সালাম বিনিময় সুযোগ হলো। ওস্তাদ রাজ্জাক বিন ইউসুফের সাথে ও সালাম বিনিময়ের ইচ্ছা আছে। ইনশাআল্লাহ সেই ইচ্ছা পূরণ হবে।

Address

Godkhali, Kalarora
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াতে সুন্নিয়ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share