15/03/2025
বিদ্যুৎপৃষ্ট লামিয়ার জীবন বাঁচাতে সাহায্য চেয়ে আবেদন।
আসসালামু আলাইকুম, এই বাচ্চাটি সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের মোহাম্মদ জহির উদ্দিনের মেয়ে লামিয়া আক্তার, ২৭/০২/২০২৫ বিকাল চার ঘটিকার সময় তার ছোট বোনকে বাচাতে যেয়ে নিজে কারেন্ট এর শট খেয়ে গুরুতর আহত হয়ে, ঢাকা মেডিকেলে ভর্তি আছে। মেয়েটির বাবা একজন রিক্সা চালক তার পক্ষে চিকিৎসা চালানো মতো সক্ষমতা নেই, দয়া করে মেয়েটির চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়ান, চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশন এর পক্ষে চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের উপস্থিতে নগদ পাঁচ-হাজার টাকা লামিয়ার পরিবারের হাতে তুলে দেয়া হয়। এবং আশ্বাস দেয়া হয় লামিয়ার চিকিৎসার জন্য সর্বক্ষণ চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রতিটি সদস্য তাদের সাধ্যমত আর্থিক সাপোর্ট দিয়ে যাবে।
যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য কর।
যারা লামিয়ার চিকিৎসার জন্য সাহায্য করতে চান, চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা পরিবারের সাথে যোগাযোগ করে করতে পারেন। নিচে লামিয়ার পিতার মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বার দেওয়া হলো। বিকাশ:01871892655
পোস্টটি বেশি বেশি শেয়ার করে লামিয়ার চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসুন।
ধন্যবাদ
চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশন