Boi Bondhu BD

Boi Bondhu BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boi Bondhu BD, Library, সাভার অন্ধ মার্কেট, Savar.

26/05/2024
এ বইটি এক অবাক করা মানুষের অনবদ্য জীবনকথন— যে মানুষটির প্রচারিত বাণী আজ প্রায় দেড় হাজার বছর পরে এসেও পালন করছে প্রায় দেড়...
26/03/2022

এ বইটি এক অবাক করা মানুষের অনবদ্য জীবনকথন— যে মানুষটির প্রচারিত বাণী আজ প্রায় দেড় হাজার বছর পরে এসেও পালন করছে প্রায় দেড়শ কোটির অধিক মানুষ। কিন্তু আর আট-দশটি বইয়ের সাথে পার্থক্য হলো, এ বইটি যে সাংবাদিক লিখেছেন তিনি জন্মসূত্রে ইহুদী। একজন ইহুদীর লেখায় নির্মোহ দৃষ্টিভঙ্গিতে যখন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মাদ (সা)-এর মহানুভবতা উঠে আসে, তখন তো বইটি আলাদা হবেই!

চমৎকার গবেষণা আর অনুসন্ধান শেষে লেখক লেজলি হেইজেলটন লেখেন তার ‘দ্য ফার্স্ট মুসলিম’ বইটি—যেটি পড়লে মনেই হবে না আপনি কোনো জীবনীগ্রন্থ পড়ছেন। বরং মনে হতে পারে পড়ছেন শিহরণ জাগানো এক গল্প। কিন্তু গল্পটি সত্যি! কখনো আদর্শবাদী কখনো বাস্তববাদী, কখনও দীন-প্রচারক, কখনও শাসক আর বিচারক, কখনও বা জড়িয়ে পড়ছেন যুদ্ধে আর কখনও অহিংসার আদর্শ—কখন কী কারণে কবে কেমনটি হয়েছিলেন তিনি?
বিশ্বনন্দিত ‘দ্য ফার্স্ট মুসলিম’ বইটির বাংলা রুপায়ণ ‘দ্য প্রফেট’ কেবল সেই মানুষটির জীবনকথাই নয়, বরং তাঁর চিরস্থায়ী এক কিংবদন্তির উপাখ্যান। কোটি কোটি মানুষের অন্তরে তিনি স্রষ্টা প্রেরিত শেষ নবী। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের বইখানা পড়ে পাঠককুল হতাশ হবেন না আশা রাখি!

দ্য প্রফেট (হার্ডকভার)
বিখ্যাত ব্যক্তি জীবনী গ্রন্থ
by লেসলি হ্যাজেলটন,
আব্দুল্লাহ ইবনে মাহমুদ (অনুবাদক)
TK. ৪০০

বইবন্ধুবিডি আপনার হাতে বইটি পৌঁছে দিতে বদ্ধপরিকর।

( সাভারে ডেলিভারি চার্জ ফ্রি)

"ইতিহাস" যে কোন শাস্ত্রের তুলনায় সহজ ও মজাদার একটি শাস্ত্র। এরও মাঝে "ইসলামী ইতিহাস" আরো বেশি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী...
25/03/2022

"ইতিহাস" যে কোন শাস্ত্রের তুলনায় সহজ ও মজাদার একটি শাস্ত্র। এরও মাঝে "ইসলামী ইতিহাস" আরো বেশি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী।

আকাবির আসলাফদের জিবনচরিত সত্যিই খুব সুখপাঠ্য। যুগযুগ ধরে আকাবিরিনে উম্মাতের জিবনী নিয়ে রচিত হয়েছে অসংখ্য অগণিত পুস্তক। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে আরো একটি দারুন বই। মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে "উলাইকা আবাঈ" ( তারাই আমাদের পূর্বসূরী)।

বইটিতে পাঠক একসাথে একমোলাটে নয়জন বিখ্যাত মনিষার জিবনী পেয়ে যাবেন।

উলাইকা আবাঈ
লাজনাতুন নাশর ওয়াত তারিফ ওয়াত তরজমা কর্তৃক লিখিত

সংযোজন ও সম্পাদনা: আবু রফআন সিরাজ ( উস্তাদ,উলুমুল হাদিস বিভাগ। মাদানীনগর মাদ্রাসা)

পৃষ্ঠা সংখ্যা: ২২৪
মুদ্রিত মূল্য : ২৮০

মোগল পরিবারের শেষ দিনগুলিমূল বই: بیغمات کے آنسوলেখক: খাজা হাসান নিজামীঅনুবাদক: ইমরান রাইহানপৃষ্ঠা: 152 (হার্ড কভার)প্রকা...
24/03/2022

মোগল পরিবারের শেষ দিনগুলি
মূল বই: بیغمات کے آنسو
লেখক: খাজা হাসান নিজামী
অনুবাদক: ইমরান রাইহান
পৃষ্ঠা: 152 (হার্ড কভার)
প্রকাশক: নাশাত পাবলিকেশন্স

08/01/2022

আলহামদুলিল্লাহ Boi bondhu BD office ❣️🥰

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানী Boi Bondhu BD এর অফিস নিয়ে নিলাম। ইনশাআল্লাহ অচিরেই অনলাইন এর মত অফলাইনে ও বই বিক্...
08/01/2022

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানী Boi Bondhu BD এর অফিস নিয়ে নিলাম। ইনশাআল্লাহ অচিরেই অনলাইন এর মত অফলাইনে ও বই বিক্রি শুরু হবে।আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র ব্যবসায় বরকত দান করুক আমিন।

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার মেহেরবানী তে  ৩০ হাজার এর বড় অর্ডার পাওয়ায় ও গ্রাহক দের নিকট আমানত এ...
29/09/2021

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ

আল্লাহ তায়ালার মেহেরবানী তে ৩০ হাজার এর বড় অর্ডার পাওয়ায় ও গ্রাহক দের নিকট আমানত এর সহিত পৌঁছাতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া।

মহান আল্লাহ তায়ালা আমাদের এই ছোট ব্যবসায় ভরপুর বরকত দান করুক আমিন🥰

বইঃ- 3amলেখকঃ- নিক পিরোগভলিউমঃ-1-6রেটিংঃ-8.5/10[নিক পিরোগ এর 3:am সিরিজের সর্বমোট ৬ টি বই রয়েছে]৩ এএম একটি ব্যতিক্রমধর্ম...
26/09/2021

বইঃ- 3am
লেখকঃ- নিক পিরোগ
ভলিউমঃ-1-6
রেটিংঃ-8.5/10

[নিক পিরোগ এর 3:am সিরিজের সর্বমোট ৬ টি বই রয়েছে]

৩ এএম একটি ব্যতিক্রমধর্মী সিরিজ। ১ঘন্টা/৬০ মিনিট/৩৬০০ সেকেন্ড; যা একজন মানুষের জন্য একদিনের বরাদ্দকৃত সময়।
হেনরি বিনস এক অদ্ভুত চরিত্র। সে একটি অদ্ভুত রোগে আক্রান্ত। সে দিনে মাত্র ১ ঘন্টা জেগে থাকে, বাকি ২৩ ঘন্টা ঘুমিয়েই কাটায়।
এটাই মূলত তার অদ্ভুত রকমের রোগ।
তার জেগে থাকার সময়টা ৩টা থেকে ৩ঃ৫৯।
এভাবেই এগোচ্ছে তার জীবন। নির্ঝঞ্ঝাট, নিরিবিলি। কিন্তু একটি রাতেই পাল্টে যায় সবকিছু। পাশের বাসা থেকে ভেসে আসে এক মহিলার আর্তচিৎকার। সে জানালায় চোখ রাখতেই দেখতে পায় সম্ভাব্য আততায়ীকে।
সেই আততায়ী আর কেউ নয়, তার দেশ আমেরিকার প্রেসিডেন্ট!
দিনে যে মাত্র ১ ঘন্টা জেগে থাকে সে খুঁজে বের করতে চাইলো এই রহস্য! সে কি পারবে এই রহস্য উন্মোচিত করতে?

জাফর বিপি। ডাক্টার প্লাস সুসাহিত্যিক। সঠিক উপলব্ধি ও কলমের যাদুতে একের পর এক উপহার দিচ্ছেন নান্দনিক সব রচনা।উনিশের বইমেল...
04/09/2021

জাফর বিপি। ডাক্টার প্লাস সুসাহিত্যিক। সঠিক উপলব্ধি ও কলমের যাদুতে একের পর এক উপহার দিচ্ছেন নান্দনিক সব রচনা।

উনিশের বইমেলা থেকে শুরু। প্রথম বই "ইউটার্ন" রকমারি বেস্ট সেলার। "লাভ ক্যান্ডি" তার দ্বিতীয় অনবদ্য সৃষ্টিকর্ম।

বিশ্বজুড়ে আজ যতো না পরিবার,তার চেয়ে ঢের বেশি পারিবারিক অশান্তি। প্রতিদিন নিত্য নতুন সমস্যা দেখা দিচ্ছে অথচ তার কোন সুষ্ঠু সমাধান আমাদের জানা নেই। আমরা যেন ভুলেই গিয়েছি কিভাবে নিজেকে পরিচালিত করলে পারিবারিক ও সামাজিক জিবনে সূখি হওয়া যায়। "লাভ ক্যান্ডি" বইটি আমাদের জিবন ঘনিষ্ট এ সকল সমস্যার সমাধান জানাবে। গল্পে গল্পে শেখাবে প্রিয়জনের হ্নদয় মন জয় করার কৌশল। তাই আসুন আমরা এই বইটি সংগ্রহ করি। আর নিজের চারপাশের মানুষগুলোকে নতুন করে ভালোবাসতে শিখি। যে ভালবাসায় থাকবে না কোন স্বার্থ। থাকবে "না পাওয়ার" হতাশা।

গুরুত্বপূর্ণ এই বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন বইবন্ধুবিডির বিশ্বস্ত বন্ধুদের সাথে। আর সঠিক সময়ে সূলভ মূল্যে ঘরে বসে বুঝে নিন আপনার বইটি।

°°°°°°°°°°°°°°°°°°°অর্ডার°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এই মহামূল্যবান বই টি অর্ডার করতে আমাদের পেইজ এর ইনবক্সে মেসেজ দিন বা পেইজ এ দেওয়া নাম্বার কল দিয়ে অর্ডার করতে পারবেন

°°°°°°°°°°°°°°°°°ডেলিভারি°°°°°°°°°°°°°°°°°°°°°
সাভার উপজেলার জন্য ৫০ টাকা ডেলিভারি ফি
ঢাকা জেলার জন্য ৭০ টাকা
সমগ্র বাংলাদেশ ১২০ টাকা

Address

সাভার অন্ধ মার্কেট
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi Bondhu BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category