Rapid Action battalion 4 Savar camp -RAB4

Rapid Action battalion 4 Savar camp -RAB4 Bangladesh is my pride

16/06/2024
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
20/02/2024

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা হতে ১০ লক্ষ টাকা মূল্যমানের ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ...
12/01/2024

ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা হতে ১০ লক্ষ টাকা মূল্যমানের ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-২।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২। গত ১১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১০.০০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল বগাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং আসামী ১। মোঃ মফিজুল ইসলাম (২৮), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-সুজনপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে আটক করে।

৩। ঘটনার বিবরণঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল বর্ণিত এলাকার উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজন আসামীকে গ্রেফতার পূর্বক ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে।

৪। উপরোক্ত ঘটনায় আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ঢাকা জেলার আশুলিয়া শ্রীপুর এলাকা হতে ১ কোটি ৫৬ লক্ষ্য টাকা মূল্যের ১ কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারি'কে গ্রেফ...
08/01/2024

ঢাকা জেলার আশুলিয়া শ্রীপুর এলাকা হতে ১ কোটি ৫৬ লক্ষ্য টাকা মূল্যের ১ কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪,সিপিসি-২।

র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ নিন্মোক্ত ০১ মাদক কারবারি'কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

(ক) মোঃ শওকত আলী, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।*

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

*ঢাকা জেলার আশুলিয়া বাইপাইল এলাকা হতে ৬,০০০ পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।*১। র‌্যাব-৪ সন্ত্রা...
29/12/2023

*ঢাকা জেলার আশুলিয়া বাইপাইল এলাকা হতে ৬,০০০ পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।*

১। র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর সেপ্টেম্বর ২০২৩ তারিখে দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৬,০০০ পিস ইয়াবাসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

*(ক) মোঃ নাদিম হোসেন (২৭), জেলা-বগুড়া।*
*(খ) মোঃ আজিজুল হক (৩৪), জেলা-বগুড়া।*

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশকিছু দিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

29/12/2023

Address

Savar
Savar

Telephone

+8801777710491

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rapid Action battalion 4 Savar camp -RAB4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rapid Action battalion 4 Savar camp -RAB4:

Share