25/08/2026
📚 ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (NIYD)-এ ৩টি ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
🎓 ডিপ্লোমা কোর্সসমূহ:
🔹 Diploma in ICT
🔹 Diploma in Web Application and Web Development
🔹 Diploma in Tourism & Hospitality Management
ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মানিত রেজিস্ট্রার স্যার ও উপপরিচালক স্যার। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। 🌸