Nalitabari Helpline

Nalitabari Helpline Nalitabari is an Upazila in Sherpur District.

সাথে আসবেন অভিনেতা অমিত হাসান, কিন্তু কেন?বিস্তারিত কমেন্টে.....
07/08/2026

সাথে আসবেন অভিনেতা অমিত হাসান, কিন্তু কেন?

বিস্তারিত কমেন্টে.....

06/08/2026

নালিতাবাড়ীর এক বোনের জন্য শেরপুরে ইমার্জেন্সি ১ ব্যাগ O+ ব্লাড লাগবে।
01403-152717(রোগীর বোন)

05/08/2026

নালিতাবাড়ী পৌরশহরের আজকের ভিডিও এটি।
ভোগাই নদীর পাড় ঢলে ভাংঙনের ফলে সেখানে বাধ দেওয়ায় পানি নামতে না পেরে এই জলাবদ্ধতা।
এটা থেকে পরিত্রাণ চায় স্থানীয়রা।

আড়াইআনি বাজার, উকিল চেয়ারম্যানের এলাকা, কাউন্সিলর ঘাট সংলগ্ন।

05/08/2026

নালিতাবাড়ীতে টানা বর্ষণ হচ্ছে।
আপনার এলাকার পানির কি অবস্থা?

অনার্স সম্পন্ন হওয়ায় সবাই দাঁড়িয়ে ছবি তুললেও দাঁড়াতে পারেনি রুবেল!বিস্তারিত কমেন্টে....
04/08/2026

অনার্স সম্পন্ন হওয়ায় সবাই দাঁড়িয়ে ছবি তুললেও দাঁড়াতে পারেনি রুবেল!

বিস্তারিত কমেন্টে....

শুভ কামনা ম্যাম!বিস্তারিত কমেন্টে.....
04/08/2026

শুভ কামনা ম্যাম!

বিস্তারিত কমেন্টে.....

নালিতাবাড়ীর গড়কান্দা মোড়ে সিসিটিভি থেকে তোলা ছবিটি। লোকটার পরিচয় খোঁজছে নালিতাবাড়ী হেল্পলাইন। কেউ চিনে থাকলে জানাবেন।আর ...
04/08/2026

নালিতাবাড়ীর গড়কান্দা মোড়ে সিসিটিভি থেকে তোলা ছবিটি।
লোকটার পরিচয় খোঁজছে নালিতাবাড়ী হেল্পলাইন।
কেউ চিনে থাকলে জানাবেন।

আর ছবিটির ব্যক্তিকে বলতে চাই, আপনি দ্রুত নালিতাবাড়ী হেল্পলাইন পরিবারের সাথে যোগাযোগ করুন। অন্যথায়, আমরা বিস্তারিত প্রকাশ করতে বাধ্য হবো এমনকি আরও প্রযুক্তিগত সাহায্য নিবো।

28/07/2026

নালিতাবাড়ীতে মাদক নির্মূল কমিটির বাজিমাত!
টিম গঠনের পরই পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি বেকিকুড়া এালাকা থেকে ১০০ পিসের বেশি ইয়াবাসহ ৩ জনকে আটক করে।

গত ২৫শে জুলাই ছিলো ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস। পালিত হয়নি দিবস, নেওয়া হয়নি কর্মসূচি, নেয়নি কেউ খোঁজ! ২৫ জুলাই ছিলো শ...
27/07/2026

গত ২৫শে জুলাই ছিলো ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস।
পালিত হয়নি দিবস, নেওয়া হয়নি কর্মসূচি, নেয়নি কেউ খোঁজ!

২৫ জুলাই ছিলো শেরপুরের ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস, গত দুই বছরে দিবসটি উপলক্ষে নেয়া হয়নি কোনো কর্মসূচি.. বীরকন্যাদের খোঁজ নেয়নি কেউ!

১৯৭১ সালের ২৫ জুলাই- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে রাজাকার-আলবদরদের সহায়তায় প্রায় ১৫০ জন পাকিস্তানি সেনা গ্রামটি ঘিরে ফেলে। প্রফুল্লের দিঘি থেকে সাধুর আশ্রম পর্যন্ত এলাকায় শুরু হয় তল্লাশি।

এ সময় মুক্তিযোদ্ধা ও তাঁদের আশ্রয়দাতাদের খুঁজতে গিয়ে প্রাণের মায়া ত্যাগ করে এগিয়ে যান আলী হোসেন ও জমির আলী। তবে বেশিদূর এগোতে পারেননি তাঁরা। এক রাজাকার তাঁদের গুলি করে হত্যা করে। এরপর শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ।

মাঠে কর্মরত গারো আদিবাসী রমেন রিছিল, চটপাথাং ও সিরিল গাব্রিয়েলকেও নির্মমভাবে হত্যা করা হয়। এরপর একে একে হত্যা করা হয় আনসার আলী, লতিফ মিয়া, ছফর উদ্দিন, শহর আলী, হযরত আলী, রিয়াজ আহমেদ, রহম আলী, সাহেব আলী, বাবর আলী, উমেদ আলী, আছমত আলী, মহেজ উদ্দিন, সিরাজ আলীসহ গ্রামের নিরীহ মানুষদের।

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষকে হত্যা করা হয়। বিধবা হন ৫৭ নারী।

সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনের শিকার হন ১৩ নারী। তাঁদের মধ্যে ১২ জনকে পরবর্তী সময়ে সরকার বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়। ‘বিধবাপল্লী’র নাম হয় ‘বীরকন্যাপল্লী’।

স্বাধীনতার ৫০বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে ২০২২ সালে সোহাগপুর বীরকন্যা পল্লীতে ‘সৌরজায়া’ নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে শেরপুর জেলা প্রশাসন।

প্রতি বছর সোহাগপুর গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হতো। তবে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর গত দুই বছরে এ উপলক্ষে কোনো কর্মসূচি দেখা যায়নি।

সোহাগপুরের ‘সৌরজায়া’ স্মৃতিফলটি ভেঙে ফেলার জন্য হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে । ২০২৪ সালের ২৫শে জুলাইয়ের পর থেকে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকেও কোনো কার্যক্রম চোখে পড়েনি।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুরের বিধবাপল্লী এক ভয়াবহ ট্র্যাজেডির স্মারক। শহীদদের স্মৃতি ও বীরকন্যাদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দিতে নিয়মিত রাষ্ট্রীয় কর্মসূচি পালন এবং ক্ষতিগ্রস্ত স্মৃতিসৌধ দ্রুত সংস্কার করা হবে এমনটাই প্রত্যাশা।

আপনার এই অর্জনে নালিতাবাড়ীবাসী গর্বিত!বিস্তারিত কমেন্টে.......
26/07/2026

আপনার এই অর্জনে নালিতাবাড়ীবাসী গর্বিত!

বিস্তারিত কমেন্টে.......

Address

Nalitabari
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalitabari Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category