বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা "শিক্ষা, অধিকার, প্রগতি"
জনতার অধিকার, আমাদের অঙ্গিকার।
(10)

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ(সংক্ষেপে ছাত্র অধিকার পরিষদ) বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণ, সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন।
2018 সালের 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য সংগঠনটি অতি দ্রুত জনপ্রিয়তা পায়।
9 এপ্রিল 20

18 সালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কোটা সংস্কার বিষয়ক বৈঠকে বসেছিল সংগঠনটি।
সংগঠনটির আন্দোলন চাপে বাংলাদেশ সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বিলুপ্ত দেয় যদিও আন্দোলনের লক্ষ্য ছিল কোটা সংস্কার ,বিলুপ্ত নয়।
2018 সালের বেশ কয়েকবার সংগঠনের কর্মীরা নানা আক্রমণের শিকার হয়।।
ফলশ্রুতিতে ঢাকায় অবস্থিত জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, সুইজারল্যান্ড এবং আরো কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ এর উপর নিষ্ঠুর হামলার উদ্বেগ প্রকাশ করে।
হল সংসদ ও ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের হলের বাইরে একাডেমিক ভবনের স্থাপনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে গিয়ে 14 ই ফেব্রুয়ারি ছাত্রলীগের মারধরের শিকার হন ,কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ নামকে সংক্ষেপে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হিসেবে সম্বোধন করার সিন্ধান্ত গৃহীত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করা সংগঠন আস্তে আস্তে পুরো দেশে ছড়িয়ে পড়ে। যার ফলস্রুতিতে শেরপুর জেলাতেও ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম শুরু হয়।

মূলনীতিঃ শিক্ষা, অধিকার, প্রগতি

উদ্দেশ্যঃ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সাম্য, মানবতা, ন্যায় বিচার, সুশাসন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করা। এদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ করা ও অন্যান্য যাবতীয় বৈষম্য দূরীকরণ করে তারুণ্য নির্ভর সোনার বাংলাদেশ বিনির্মান করা।

শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাহবুবুল হাসান রংগন।

ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় সলিমুল্লাহ মুসলিম হলের পাঠকক্ষে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আরামদায়ক...
23/08/2026

ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় সলিমুল্লাহ মুসলিম হলের পাঠকক্ষে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে মোট ৬টন এসি সরবরাহ করা হয়েছে।

বাস্তবায়নে : সাদমান আব্দুল্লাহ(জিএস, সলিমুল্লাহ মুসলিম হল সংসদ ও সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

20/08/2026

ভিডিও বানিয়ে নাকি আমাদের রাজনীতি খেয়ে দিবে - প্রতিমন্ত্রী নুর

20/08/2026

জাশির ভাইয়েরা এবার কিছু বলেন!

20/08/2026

আমি যেহেতু নুরুল হক নুর এর সমালোচনা করি তাই "ইউটিউব" সাংবাদিক ইলিয়াস সাহেবের ভিডিও এর জন্য দুই দিন থেকে অধীর আগ্রহে বসে ছিলাম! নিজের ব্যাস্ততার মধ্যে ৪৭ মিনিটের ভিডিও দেড় ঘন্টায় দেখলাম।
ভিডিও তে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ দেখলাম, বেশিরভাগ অভিযোগ কারী বিএনপির "সাবেক" নেতাকর্মী এবং বিএনপির এই আসনের পরাজিত এমপি পদপ্রার্থী হাসান মামুন। এই " সাবেক " কারা!! ২০২৬ এর নির্বাচনে বিএনপি থেকে "বহিস্কৃত " সবাই হচ্ছেন সাবেক।

অভিযোগ : এক
ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় পাশ করা পরেও প্রতিমন্ত্রী নিজের ক্ষমতা বলে উনাদের বাদ দিয়ে দেন। আমরা যদি ধরে নেই এই অভিযোগ সত্য তাহলে ইলিয়াস সাহেবের উচিত ছিলো পরীক্ষার রেজাল্ট শিট টা ভিডিও তে এড করা। কিন্তু কোন প্রমান ছাড়াই অভিযোগ করে গেছেন বিশিষ্ট ইউটিউব সাংবাদিক।

অভিযোগ: দুই
একজন সাংবাদিক অভিযোগ করেছেন নুরুল হক নুর এর দোলাভাই উনাকে হামলা করেছেন। সবগুলো অভিযোগের মধ্যে এটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হইছে। যদিও ঐ সাংবাদিক আহত হওয়ার কোন চিহ্ন কিংবা ভিডিও বা ছবি কিছুই দেখাতে পারেন নি।

অভিযোগ : ৩
কয়েকটা গাছ কেটে ফেলে রাখা, এই গাছ গুলা নাকি নুরুল হক নুর এর ভাই কেটে নিয়ে গেছে। এই অংশে করো বক্তব্য ও নাই শুধু অভিযোগ। কার গাছ, কোথাকার গাছ, টেকনাফের না তেতুলিয়ার আল্লাহ জানে।
অভিযোগ: ৪
গণ অধিকার পরিষদ এর উচ্চতর পরিষদের সদস্য ও সাবেক অর্থ সম্পাদক শহিদুল ফাহিম দুইতলা ডুপ্লেক্স বাড়ী করছে, দেড় কোটি টাকা খরচ করে বিয়ে করছে এবং ৩ টা কেক দিয়ে জন্মদিন পালন করছে।
২০২১ সালে যখন গণ অধিকার পরিষদ আত্ম প্রকাশ করে তখন পটুয়াখালী গণ অধিকার পরিষদ মিটিং করতে চাইলে আওয়ামী লীগ ও পুলিশের বাধা এবং হামলার পর ফাহিমের এই বাড়ীর ছাদে মিটিং অনুষ্ঠিত হয়।
আচ্ছা, একটা একটা কেকের দাম কত?
৫০০ টাকা? তিনটা কেকের দাম কত?
ভিডিওতে তার বিয়ের যে ছবি এড করা হইছে তাতে কারো কি মনে হবে এই বিয়েতে দেড় কোটি টাকা খরচ হইছে?

অভিযোগ : ৫
আমার সাবেক সহযোদ্ধা কামরুন নাহার ডলি। উনি সম্ভবত ২০২০/২১ সালে যুক্ত হোন। বিভিন্ন প্রোগ্রামে চট্টগ্রাম থেকে উনার ছেলে রাতুল কে নিয়ে ঢাকা আসতেন, মাঝে উনার স্বামী ও সাথে আসেন। ফ্যাসিবাদী আমলে যখন আজকের কমেন্ট যোদ্ধারা গুপ্ত ছিলো তখন এই ডলিরা রাজপথে ছেছড়ার মতো লেগেছিলো। আজকে একজন বললো " উনি উনার সাথে ১৫ দিন ছিলো" শুধু এই বক্তব্য শোনে চরিত্র হনন করতেছেন উনারা হাসিনার আমলে নৌকা স্লোগান দিয়ে মুখে ফেনা তুলতো।

অভিযোগ : ৬
রিয়াজ শিকদার ও আল ইমরানের বিরুদ্ধে মাদক বানিজ্যের অভিযোগ। রিয়াজ শিকদার কে আমি চিনি না। আল ইমরান কয়েকদিন আগে একটা হোটেলে মাদক সহ ধরা পড়ে। এটার জন্য দলীয় প্রধান দায়ী হলে নুরুল হক নুর অবশ্যই দায়ী। যেমন নজরুল সাহেবের অপরাধে জামাতের আমির দায়ী হবে।

অভিযোগ : ৭
প্রবাসী অধিকার পরিষদ ও আম তারেক নিয়ে অনেক ভিডিও বানাইছেন ইলিয়াস সাহেব। আমি এই জায়গায় শুধু বলতে চাই দল চালাতে তখন সবাই এরকম চাঁদা দিছেন। নুর যেহেতু তখন কোন পেশার সাথে জড়িত ছিলেন না তাই উনিসহ অনেককের জীবন প্রাবসীর টাকায় চলছে। এবং রাজনীতি এরকমই চলে।

পরিশেষে বলে রাখী নুর কিংবা আপনি বা আমি কেউই পীর না। সবার ভুল ত্রুটি, দোষ আছে কিন্তু মিথ্যা ব্লেইম না দিয়ে অরিজিনাল ভুল গুলো খুজে বের করুন। আপনার ভিউ বাড়ানোর জন্য একজন মহিলাকে হিমিলিয়েট করার রাইটস কারো না।

Md Nazm Us Saaqib

20/08/2026

নুরুলহক নুরকে নিয়ে বহুত হাঁকডাক দিয়ে একটা নাটিকা সাইজের ৪৭ মিনিটের একটা ভিডিও বানিয়েছেন সাংবাদিক ইলিয়াস। সেই নাটিকার প্রথম লাইনটাতেই একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। ভিডিও বলা হয়েছে, নুরুলহক নুর গণঅধিকার পরিষদের সদস্য সচিব! কিন্তু তিনি সভাপতি! এত ঘোষণা দিয়ে প্রকাশিত ভিডিও'র প্রথম লাইনেই ভুল তথ্য!! তাহলে বুঝে নেন😆

এক সময়ের মজলুম যখন জালিম হয়ে উঠে!কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর হামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানের এই নাক ও চোখের অবস্...
18/08/2026

এক সময়ের মজলুম যখন জালিম হয়ে উঠে!
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর হামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানের এই নাক ও চোখের অবস্থা টা দেখুন। এই ধরনের হামলার পরেও এদের কোনো অনুশোচনা নেই, যেমনটা আওয়ামীলীগের ছিলো না।

নিশ্চয়ই আল্লাহ মজলুমের পাশে আছেন এবং এর বিচার এই বাংলার মাটিতে হবে।

18/08/2026

জামাত ইস্যুতে যা বললেন প্রতিমন্ত্রী নুরুলহক নুর:

18/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের পোগ্রামে বক্তব্য রাখছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।

13/08/2026

ইনকিলাব মঞ্চের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ ওসমান হাদী ভাইকে...

10/08/2026

এনটিআরসির নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় - কলেজ থেকে গ্রাজুয়েট করা মেধাবীরা এমপিওভুক্ত স্কুল ও কলেজ গুলোতে চাকরি পাচ্ছে এতে কার গাঁ জ্বলছে?
এঁরা কারা? কি চায় এঁরা? এঁরা সেই স্কুল কমিটি যাঁরা নিয়োগ বানিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করতে চায় এবং স্কুল গুলোকে মেধাশূন্য করতে চায়।

সাধু সাবধান, দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

পিএসসিকে শক্তিশালী করে সকল নিয়োগ পরীক্ষা পিএসসি’র মাধ্যমে নেওয়া হলে দেশ এগিয়ে যাবে এবং বিএনপি সরকার আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

Address

শেরপুর
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা:

Shortcuts

Share