শেরপুর জেলা-Sherpur District

শেরপুর জেলা-Sherpur District শেরপুর জেলার ইতিহাস,ঐতিহ্য ও প্রাত্যহিক ঘটনা তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস...
(1)

পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত....আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. মোতাবেক ১২ রবিউল আউয়াল...
26/08/2026

পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত....

আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. মোতাবেক ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি তারিখ রোজ বুধবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর জেলা কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর ও জনাব এ বি এম মামুনুর রশীদ পলাশ, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর। এতে সভাপতিত্ব করেন জনাব মো: শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

এছাড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীবৃন্দ, ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।

সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জীবনাদর্শ ও জীবন দর্শন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

©মিডিয়া সেল, জেলা প্রশাসন, শেরপুর।

চিকিৎসার জন্য থাইল্যান্ড গমনে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ​স্টাফ রিপোার্টার:শেরপুর-২ (নকলা-নালিতাব...
12/08/2026

চিকিৎসার জন্য থাইল্যান্ড গমনে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

​স্টাফ রিপোার্টার:

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের পথে যাত্রা করেছেন। আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন।

​যাত্রাকালে বিমানবন্দরে তাঁর শুভাকাঙ্ক্ষী, স্থানীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান এবং সুস্থতা কামনা করেন।

​তিনি যেন সফল চিকিৎসা শেষে পূর্ণ আরোগ্য লাভ করে দ্রুত ও নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।

11/08/2026

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে।

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার:শেরপুর জেলা বাস মিনিবাস...
06/08/2026

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শেরপুরের অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এ সভায় নবগঠিত কমিটির সভাপতি হযরত আলী, কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন সাঈদীসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পরিবহন সেবার মানোন্নয়ন, মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা সমিতির ঐক্য, শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপিকেআ...
27/07/2026

ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপিকে

আজ ২৮ জুলাই ২০২৬ তারিখে শেরপুর সফর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ ফরিদা ইয়াসমিন।

এ সময় পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজ, শেরপুরে উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সংগৃহীত: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর

নকলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযানরাইসুল ইসলাম রিফাত, ...
24/07/2026

নকলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান

রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার কায়দা গ্রামে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।জানা যায়, বাল্যবিবাহের একটি অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অত:পর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় ২৪ জুলাই শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাড়িতে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়।

জানা যায়, নকলা উপজেলার জালালপুর মন্ডলপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান ও মোছা. আম্বিয়া বেগমের ছেলে মো. আসিফের সঙ্গে কায়দা গ্রামের মো. মাহির ও মোছা. রুমা বেগমের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়।

বরপক্ষের ছাপানো দাওয়াতপত্র অনুযায়ী, শনিবার ২৫ জুলাই ২০২৬ জালালপুর মন্ডলপাড়ায় বরের নিজ বাড়িতে ভৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে তার আগেই শুক্রবার কনের বাড়িতে বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি চলাকালে প্রশাসনের অভিযানে পুরো আয়োজন বন্ধ হয়ে যায়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনার আলোকে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. মাহিরকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে নকলা থানা পুলিশ এর সঙ্গীয় ফোর্স, নকলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে সাদিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার তথ্য পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের আইনসম্মত বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুভ জন্মদিন রাইসুল ইসলাম রিফাত স্টাফ রিপোর্টার,সম্পাদক, নকলা২৪.কমউপজেলা প্রতিনিধি, দৈনিক আজকের বাংলাদেশ।
20/07/2026

শুভ জন্মদিন
রাইসুল ইসলাম রিফাত

স্টাফ রিপোর্টার,
সম্পাদক, নকলা২৪.কম

উপজেলা প্রতিনিধি,
দৈনিক আজকের বাংলাদেশ।

২০২৫-২০২৬ অর্থবছরে নকলা উপজেলা ভূমি অফিসের সরকারি রাজস্ব আদায় ১ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকারাইসুল ইসলাম রিফাত,  স্টাফ ...
14/07/2026

২০২৫-২০২৬ অর্থবছরে নকলা উপজেলা ভূমি অফিসের সরকারি রাজস্ব আদায় ১ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকা

রাইসুল ইসলাম রিফাত, স্টাফ রিপোর্টার:

শেরপুরের নকলা উপজেলা ভূমি অফিস ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে মোট ১ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকা সরকারি রাজস্ব আদায় করেছে। ভূমি উন্নয়ন কর, অনলাইন নামজারি ফি, চান্দিনাভিটি নবায়ন, ভিপি লীজ মানি এবং ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড থেকে এ রাজস্ব আদায় করা হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ৫৫ লাখ ৭৯ হাজার ২৭৯ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে রাজস্ব এসেছে ৮৮ লাখ ৭৭ হাজার ৯৬০ টাকা। এছাড়া চান্দিনাভিটি নবায়ন বাবদ আদায় হয়েছে ৪ লাখ ৪ হাজার ৩২১ টাকা।

এছাড়া ভিপি লীজ মানি থেকে আদায় হয়েছে ৩ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা এবং ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড হিসেবে সরকারি কোষাগারে জমা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে মোট সরকারি রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকা।

তথ্যদাতা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান, ভূমি উন্নয়ন কর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস। তিনি নকলা উপজেলার সকল ভূমির মালিককে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানান এবং সরকারি সেবা গ্রহণে সচেতন হওয়ার অনুরোধ করেন।তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো দালাল বা অফিসের কোনো ব্যক্তির সঙ্গে অতিরিক্ত আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। সব ধরনের সরকারি ফি নির্ধারিত নিয়মেই পরিশোধ করতে হবে।

সাদিয়া আফরিন এ্যানি জানান, ভূমি সংক্রান্ত যেকোনো পরামর্শ, অভিযোগ বা সমস্যার বিষয়ে উপজেলা ভূমি অফিসে সরাসরি তার সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্টরা জানান, ভূমি সংক্রান্ত সেবায় ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ, অনলাইন নামজারি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করে রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নকলায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাইসুল ইসলাম রিফাত,  স্টাফ রিপোর্টার:শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ই...
11/07/2026

নকলায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রাইসুল ইসলাম রিফাত, স্টাফ রিপোর্টার:

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন নকলা উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শনিবার তিনি উপজেলার মৃগী নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক নৌকাযোগে ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় মৃগী নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, নদীভাঙন কবলিত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি যেসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন, সেসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নদীভাঙনের ঝুঁকিতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

11/07/2026

🚫 পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ 🚫
⚠️সচেতনতা ও সাবধানতার বিকল্প নেই⚠️

গত বুধবার নকলাতে এবং আজ শুক্রবার নালিতাবাড়ীতে মাত্র দুই দিনের ব্যবধানে ২টি শিশু পানিতে ডুবে মারা গিয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে এ এলাকায় বেশ কয়েকজন শিশু পানিতে ডুবে মারা যায়। এবং পানিতে ডুবার এসব ঘটনা বাড়ির আশেপাশে থাকা পুকুর, ডোবা বা জলাশয়ে ঘটে থাকে।

🔳🔳এ ধরনের ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা যায়, শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কারণগুলো নিম্নরূপ:

★ পানিতে ডুবে যেসব শিশু মারা যায় তার বেশির ভাগ বাড়ি থেকে মাত্র ৪০ হাতের মধ্যে অবস্থিত পুকুর, ডোবা, ছোট-বড় জলাশয়ে ডুবে মারা যায়।

★ বাড়ির মধ্যে বড় পানির পাত্র, বালতি, গরুর চাড়ি ইত্যাদির মধ্যেও শিশু ডুবে মারা যেতে পারে।

★ মনে রাখতে হবে, যেকোনো পানিতে মাত্র ৩ মিনিটের বেশি শিশুর মাথা ডুবে থাকলে শিশু মারা যায়।

★ বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে, যেখানে ডুবে গিয়ে শিশুর মৃত্যু হতে পারে।

★ এই বয়সে শিশুরা ভালো-মন্দ বিচার করতে পারে না। তাই ১ থেকে ৪ বছরের শিশুরা সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা যায়।

★ সাঁতার না জানলে শিশু পুকুরের পানিতে ডুবে মারা যেতে পারে।

★ শিশু হাঁটা শিখলে কখন কোথায় যায় তা জানা বা বোঝা যায় না।

🔳🔳 পানিতে ডুবে মারা যাওয়া প্রতিরোধে করণীয়:

★ বাড়ির কাছে পুকুর, ডোবা, জলাশয় থাকলে বাড়ির চারদিকে অথবা পুকুর, ডোবা, জলাশয়ের চারদিকে বা পুকুরে যাবার পথে বেড়া দিতে হবে এবং শিশুকে প্লে-জোনে রাখতে হবে, এতে শিশু ঘর থেকে বের হতে পারবে না এবং পানিতে ডুবে যাবার সম্ভাবনা কমবে।

★ শিশুর মাথা প্রবেশ করতে পারে এমন আকারের পাত্রে পানি থাকলে কাজ শেষে ঐ পানি ফেলে দিতে হবে বা ঢেকে রাখতে হবে।

★ বাড়ির আশেপাশে ছোট-বড় গর্ত ভরাট করতে হবে।

★ শিশুর বয়স যদি ৪ বছরের কম হয় এবং মা যদি অন্য কাজে ব্যস্ত থাকেন তাহলে শিশুকে অবশ্যই বাড়ির বয়স্ক সদস্যদের কাছে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখতে হবে। কারণ শিশুকে সবসময় দেখেশুনে রাখলে যেকোনো সময় পানিতে ডোবার সম্ভাবনা কমবে।

★ ৪ বছর বয়স হলে বড় কারো তত্ত্বাবধানে শিশুকে সাঁতার শেখাতে হবে। একা একা পুকুর বা জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে দেয়া যাবে না, যেসব শিশু সাঁতার জানে না তাদেরকে বড় কারো তত্ত্বাবধানে পানিতে নামাতে হবে।

★ শিশুর কোমরে বা পায়ে ঘুঙুর বেঁধে দিতে হবে। তাহলে শিশু কখন কোথায় যায় তা খেয়াল রাখা যাবে।

তাই, সম্মানিত পিতা-মাতা/অভিভাবকগণের প্রতি অনুরোধ, আপনার শিশুর প্রতি যত্নশীল হোন এবং শিশুদের পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

Address

Sherpur
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর জেলা-Sherpur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শেরপুর জেলা-Sherpur District:

Shortcuts

Share