21/08/2026
"প্রার্থনা ও সহযোগিতার আহ্বান
আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা এর সহকারী শিক্ষক এবং বিশিষ্ট কবি/ছড়াকার (ঢাকা বই মেলায় একাধিক বই প্রকাশিত হয়েছে) জনাব সুপদ বিশ্বাস মারাত্মক অসুস্থ অবস্থায় বর্তমানে অ্যালায়েন্স হাসপাতাল, ২৪/৩, খিলজী রোড (রিং রোড), শ্যামলী, ঢাকা-১২০৭-এ ICU-তে চিকিৎসাধীন আছেন।
শিক্ষক ও কবি হিসেবে তিনি আমাদের মাঝে আলো ছড়িয়েছেন। আজ তাঁর এই সংকটাপন্ন মুহূর্তে আমাদের সবার পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
#দোয়া ও প্রার্থনা: আপনারা যে যাঁর অবস্থান থেকে স্যারের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করুন।
#সহযোগিতা: তাঁর চিকিৎসায় সহযোগিতা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার অনুরোধ রইলো। [জরুরী ভিত্তিতে 0+ রক্তের প্রয়োজন]
#যোগাযোগ: 01933 565505 (সুপদ স্যার),
01950 765859 (স্ত্রী)
আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় শিক্ষকের পাশে দাঁড়াই। সৃষ্টিকর্তা তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।"