06/09/2026
আজ ০৬/০৯/২০২৬ খ্রি. তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ঢাকা ব্যাংক পিএলসির সহযোগীতায় পানসি ও কোষা নৌকা বাইচ প্রতিযোগীতা ২০২৬ এর চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, ব্যাংকার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি, পূর্বাননী গ্রুপ ও বাংলাদেশ টেনিস ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরিন জাহান উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব মোঃ মোক্তারুজ্জামান অফিসার ইন-চার্জ বেলকুচি, থানা বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব মোঃ জহুরুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান সভাপতি বেলকুচি প্রেসক্লাব বেলকুচি, সিরাজগঞ্জ সহ অন্যান্য। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন জনাব হাজী মোঃ আলতাফ হোসেন প্রামানিক, সাবেক আহবায়ক, বেলকুচি পৌর বিএনপি, বেলকুচি, সিরাজগঞ্জ।