Sirajganj District Police সিরাজগঞ্জ জেলা পুলিশ

Sirajganj District Police সিরাজগঞ্জ জেলা পুলিশ This is the official page of Sirajgonj District Police.Our aim is to bridge the gap between police and the citizens of Sirajgonj District area.
(2)

06/09/2026

জেলা পুলিশ, সিরাজগঞ্জের রাত্রিকালীন মহড়া।

05/09/2026

সরকারি কর্তব্য পালনকালে কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানাধীন মাদারীপুর–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে ৫ বছর বয়সী শিশু ইলমাকে সম্ভাব্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশ পুলিশের একটি পিকআপ আচমত আলী খান ব্রিজের পূর্ব ঢালে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল আব্দুছ ছালাম কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সলংগা থানা পুলিশ কর্তৃক সরকারি গাছ চুরির অভিযোগে চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার
02/09/2026

সলংগা থানা পুলিশ কর্তৃক সরকারি গাছ চুরির অভিযোগে চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার

জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা নিশ্চিতে শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া বাজারে পুলিশ সুপার মহোদয়ের উঠান বৈঠক:[০২ সেপ্টেম্বর ২০...
02/09/2026

জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা নিশ্চিতে শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া বাজারে পুলিশ সুপার মহোদয়ের উঠান বৈঠক:

[০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.]

সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে উঠান বৈঠক করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

উঠান বৈঠকে পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা ও প্রয়োজনীয় পুলিশি সহায়তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

উঠান বৈঠকে জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ , সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এসএসসি-২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পুলিশ সুপার মহোদয়ের আলোচনা ও মতবিনিময় সভাসিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল ...
02/09/2026

এসএসসি-২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পুলিশ সুপার মহোদয়ের আলোচনা ও মতবিনিময় সভা

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), পুলিশ সুপার, সিরাজগঞ্জ ও সভাপতি, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মনোয়ার হোসেন, অধ্যক্ষ, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ।

মতবিনিময় সভায় এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, উচ্চশিক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক মূল্যবোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অভিভাবকদের ভূমিকা ও করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।

পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা পুলিশ কর্তৃক ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ২ জন মাদক কারবারি গ্রেফতার।
02/09/2026

সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা পুলিশ কর্তৃক ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ২ জন মাদক কারবারি গ্রেফতার।

Address

Police Super Office, Collectorate Access Road
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Sirajganj District Police সিরাজগঞ্জ জেলা পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share