04/09/2026
শুভ জন্মাষ্টমী।🪷
সিরাজগঞ্জ জেলায় আজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য প্রদান এবং শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম।
বর্ণাঢ্য শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি সিরাজগঞ্জের অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।