17/08/2020
মহানগর মীর সিরাজুল ইসলাম স্কুলের ধর্মীয় শিক্ষক নুরুন্নবী হুজুর আজ বিকাল সাডে তিন টায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নাজীব ইলাইহি রাজিউন।
কিছু কিছু শিক্ষক আছেন শুধুই শিক্ষক তারা অভিভাবক হতে পারেন না কিন্তু নুরুন্নবী হুজুর আমাদের অভিভাবকও ছিলেন।কিছুদিন আগেও হুজুরের সাথে কথা হয়েছিল।হুজুর যখন পডালেখা সম্বন্ধে জিজ্ঞেস করল তখন আমি বললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পডতেছি, তখন হুজুর খুব খুশি হয়েছিল।হুজুর বলছিল,"ভালোমতো পডালেখা কর আর আমাদের জন্য দোয়া করিও।এর কিছুদিন পর মসজিদে একদিন হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর কেমন আছেন???হুজুর বলল, শরীর অসুস্হ। জুমার নামাজ পডাতে অনেক কষ্ট হইছে।
এরপর কয়েক সপ্তাহ আর হুজুরকে আর মহানগর
মসজিদে জুমার নামাজ পড়াতে দেখি না।
হুজুরের মতো দায়িত্বশীল শিক্ষক মহানগর স্কুলে হয়ত আর আসবে না।কোনোদিন কোনো কারণে ক্লাস নিতে না পারলে তিনি আমাদের কাছে এটার জন্য ক্ষমা চেয়ে নিতেন।তিনি বলতেন,"আমি যদি আমার দায়িত্বে ফাঁকিবাজি করি তাহলে হাসরের ময়দানে আমাকে এটার জবাব দিতে হবে,"।হুজুর ছিলেন স্পষ্টবাদী। তিনি কিছুকেই ভয় করতেন না।স্কুলের যেকোনো অন্যায়ে তিনিই প্রথম প্রতিবাদ করতেন।হুজুর থেকে আমরা সেবা পেলাম কিন্ত হুজুরের জন্য আমরা কিছুই করতে পারলাম না।আল্লাহ হুজুরকে জান্নাত নসিব করুক-আমিন।সবাই হুজুরের জন্য যেন একবারের জন্য হলেও দোয়া করি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
আতিক উল্লাহ
সাবেক ছাত্র মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অধ্যয়নরত)