National Citizen Party NCP - Sitakunda

National Citizen Party NCP - Sitakunda Official page of National Citizen Party (NCP) Sitakunda.

চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক-কমিটিতে, সীতাকুণ্ড উপজেলা সহ সকল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন ।
12/08/2026

চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক-কমিটিতে, সীতাকুণ্ড উপজেলা সহ সকল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন ।

১১ই জুলাই, ২০১১। মীরসরাই ট্র্যাজেডির এক কালো দিন।ফুটবল ম্যাচ জিতে হাসিমুখে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের মীরসরাই উপজেলার আব...
11/07/2026

১১ই জুলাই, ২০১১। মীরসরাই ট্র্যাজেডির এক কালো দিন।

ফুটবল ম্যাচ জিতে হাসিমুখে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব স্কুলের ৪৫ জন শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এক নিমেষেই নিভে গিয়েছিল ৪৫টি পরিবারের আশার প্রদীপ।

আজ সেই হৃদয়বিদারক ঘটনার দিন। আমরা গভীর ভালোবাসায় ও শ্রদ্ধায় স্মরণ করছি সেই নিষ্পাপ প্রাণগুলোকে। আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারগুলোকে এই আজীবন দুঃখ বয়ে বেড়ানোর শক্তি দেন। আমিন।

16/06/2026

সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মিজানুর রহমান এর ইন্তেকালের সংবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সীতাকুণ্ড উপ...
13/06/2026

সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মিজানুর রহমান এর ইন্তেকালের সংবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সীতাকুণ্ড উপজেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

মরহুমের মৃত্যুতে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সীতাকুণ্ডের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করছি। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সীতাকুণ্ড উপজেলার, ভাটিয়ারী ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গ...
12/05/2026

আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সীতাকুণ্ড উপজেলার, ভাটিয়ারী ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভায়, ভাটিয়ারী ইউনিয়ন এনসিপির একাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতাৎক্ষণিক প্রকাশের জন্য মে ১৮ ফাউন্ডেশনের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Gwangju Democracy Forum 20...
12/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
তাৎক্ষণিক প্রকাশের জন্য

মে ১৮ ফাউন্ডেশনের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Gwangju Democracy Forum 2026-এ স্পিকার হিসেবে অংশ নেবেন এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও তরুণ মানবাধিকারকর্মী সালেহ উদ্দিন সিফাত South Korea-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক Gwangju Democracy Forum 2026-এ স্পিকার হিসেবে অংশ নিতে শীঘ্রই দেশটি সফর করবেন।

May 18 Foundation-এর আমন্ত্রণে আয়োজিত এবারের ফোরামে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার ও মেক্সিকো থেকে মোট ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও যুবনেতা অংশগ্রহণ করবেন এবং নিজ নিজ দেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরবেন।

ফোরামে সালেহ উদ্দিন সিফাতের আলোচনার বিষয় হবে— “তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ”। আলোচনায় তিনি তুলে ধরবেন, কীভাবে বাংলাদেশের তরুণরা প্রচলিত রাজনৈতিক বিন্যাস ও ধারা অতিক্রম করে একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করেছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও নতুন রাষ্ট্রকাঠামো নির্মাণের লড়াইয়ে সংগঠিত হয়েছে।

এছাড়া তিনি বিচার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলে বাংলাদেশের রাষ্ট্রিক ও আঞ্চলিক ভিশন নিয়েও বক্তব্য রাখবেন।

দক্ষিণ কোরিয়া সফরকালে ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এনসিপির Seoul-ভিত্তিক ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও অংশ নেবেন তিনি। ইতোমধ্যে পৃথক আরেকটি আমন্ত্রণে এনসিপির মুখপাত্র Asif Mahmud কোরিয়ায় পৌঁছেছেন। উভয় নেতা সিউলে অনুষ্ঠিতব্য ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, May 18 Foundation ১৯৮০ সালের ঐতিহাসিক Gwangju Uprising-এর শহীদ পরিবার, ভুক্তভোগী ও গণতন্ত্রকামী সংগ্রামীদের উদ্যোগে গড়ে ওঠা একটি সংগঠন, যা বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে।

সফর প্রসঙ্গে সালেহ উদ্দিন সিফাত বলেন, *“আমি Gwangju-তে যাচ্ছি আমাদের শহীদদের গল্প বলতে— শহীদ Abrar Fahad, Abu Sayed, মীর মুগ্ধ, চট্টলার ওয়াসিম, সীতাকুণ্ডের বাবু ভাইদের সংগ্রাম ও আত্মত্যাগের কথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে। সকলের কাছে দোয়া প্রার্থী।”

শিশুদের হাম বিষয়ে জনসচেতনতা
11/05/2026

শিশুদের হাম বিষয়ে জনসচেতনতা

খুব শিগ্রই সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন করা হবে। যারা জুলাইয়ের স্প্রিড ধারন করে দেশ পরিবর্তনের জন্য কাজ কর...
10/05/2026

খুব শিগ্রই সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন করা হবে। যারা জুলাইয়ের স্প্রিড ধারন করে দেশ পরিবর্তনের জন্য কাজ করতে চান তারা অতি দ্রুত যুক্ত হোন।
এবং যারা অন্য দলের আছেন, আপনাদের ত্যাগ তিতিক্ষা থাকার পড়েও দলে মুল্যয়ন করছে না। ইনশাআল্লাহ এনসিপি আপনাদের দলের থেকেও যথাযথ সম্মানের সহিত মুল্যায়ন করবে।

ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।

গতকাল এনসিপির আহবায়ক জনাব নাহিদ ইসলাম এর সামাজিক অনুষ্ঠান শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) জনাব সালেহ উদ্দিন সিফাত ...
09/05/2026

গতকাল এনসিপির আহবায়ক জনাব নাহিদ ইসলাম এর সামাজিক অনুষ্ঠান শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) জনাব সালেহ উদ্দিন সিফাত এর বাড়িতে সীতাকুণ্ড উপজেলা - এনসিপির একাংশ সৌজন্য সাক্ষাৎ করেন।

08/05/2026

সীতাকুণ্ডে বিরোধী দলীয় চীফ হুইপ ও এনসিপি'র আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেন; আমরা বিরোধী দলের জায়গা থেকে বলতে পারি এটা জনগনের প্রয়োজন, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব সরকারের
©️

Address

Sitakund

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Citizen Party NCP - Sitakunda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share