26/08/2026
প্রেস বিজ্ঞপ্তি
স্বপ্ন বহুদূর সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সীরাত কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
স্বপ্ন বহুদূর সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সীরাত কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৭টায় খুলনা নগরীর সোনাডাঙ্গা হাফিজ নগর আবাসিক এলাকায় স্বপ্ন বহুদূর সামাজিক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সীরাত কনফারেন্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। পাশাপাশি নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেদের ব্যক্তি ও সামাজিক জীবনকে আলোকিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়াও স্বপ্ন বহুদূর সামাজিক সংগঠনের কার্যক্রমের পাশাপাশি মানবতার কল্যাণে আরও বেশি ভূমিকা রাখার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
উক্ত পুরস্কার বিতরণী ও সীরাত কনফারেন্সে উপস্থিত ছিলেন সিরাজুল হক জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন, স্বপ্ন বহুদূর সামাজিক সংগঠনের সহ-সভাপতি মুফতী ফয়সাল করিম, সহ-সভাপতি মুফতী বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, দফতর সম্পাদক হাফেজ নাজমুল ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলবৃন্দ।
বার্তা প্রেরক
মুহাম্মাদ আজহারুল ইসলাম
প্রচার সম্পাদক
স্বপ্ন বহুদূর সামাজিক সংগঠন
হাফিজ নগর, সোনাডাঙ্গা, খুলনা