বাংলাদেশ যুব অধিকার পরিষদ - ফেনী

  • Home
  • Bangladesh
  • Sonagazi
  • বাংলাদেশ যুব অধিকার পরিষদ - ফেনী

বাংলাদেশ যুব অধিকার পরিষদ - ফেনী যুগপৎ আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী তারুণ্য,অধিকার,সমৃদ্ধির পতাকাবাহি সংগঠন

01/08/2026

আপনারা বললে অপবাদ,
কিন্তু
নাতির থুক্কু নাসির ভাই বললে এটাই প্রতিবাদ।

যারা প্রতিবাদ করতে জানেন না প্রতিবাদের ভাষা শিখুন, বিনা পয়সার কোর্স।

ইন্সট্রাক্টরঃ নাতিরপুন্দি'ন মতলবী

#গণঅধিকার_পরিষদ #রাজনীতি

27/07/2026

#গণঅধিকার_পরিষদ #বাংলাদেশ #যুব #অধিকার #পরিষদ #গণঅধিকার #শ্রমিক #ছাত্র #প্রবাসি #ফেনী #এডমিনপোস্ট #ফেনীর #সোনাগাজী #রাজনীতি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেন এক আজব দপ্তর! যেখানে প্রায় সকল সফলতার কৃতিত্ব পান মন্ত্রী আরিফুল হক ...
27/07/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেন এক আজব দপ্তর!

যেখানে প্রায় সকল সফলতার কৃতিত্ব পান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন। শ্রমবাজার-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সফর ইত্যাদি ক্ষেত্রে দায়িত্ব থাকে মূলত মন্ত্রী ও উপদেষ্টার হাতে। অথচ সকল বেগার খাটা, মাঠপর্যায়ের সীমাবদ্ধতা, অসন্তোষ কিংবা ব্যর্থতার দায় এসে পড়ে ঠিকই প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাঁধে।

আরও বিস্ময়কর বিষয় হলো— বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশির আশা-আকাঙ্ক্ষা, দাবি-দাওয়া ও অভিযোগের প্রধান ঠিকানাও যেন একমাত্র নুরুল হক নুর। অথচ অনেক প্রবাসীই হয়তো উপলব্ধি করেন না যে, একজন প্রতিমন্ত্রীর সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা একজন পূর্ণমন্ত্রীর সমপর্যায়ের নয়। সীমিত ক্ষমতা দিয়ে অসীম প্রত্যাশা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়।

মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman দেশ পরিচালনায় সময়োপযোগী, উদ্ভাবনী ও জনমুখী নীতি গ্রহণের চেষ্টা করে চলেছেন। সেই ধারাবাহিকতায়, যদি সত্যিই প্রবাসী বাংলাদেশিদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কার্যকর সমাধান নিশ্চিত করতে হয়, তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব নুরুল হক নুরের হাতে অর্পণ করা সময়ের দাবি।

এটি কেবল একজন ব্যক্তিকে ঘিরে কোনো দাবি নয়; বরং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি নীতিগত প্রশ্ন।

রাজপথের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাধারণ ছাত্র থেকে জাতীয় নেতৃত্বে উঠে আসা ভিপি নুরের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং নেতৃত্বের সক্ষমতাকে প্রতিমন্ত্রীর সীমিত কাঠামোর মধ্যে আবদ্ধ রাখলে তাঁর পূর্ণ সম্ভাবনার যথাযথ ব্যবহার সম্ভব হবে না। এতে একদিকে যেমন মন্ত্রণালয়ের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ক্রমেই স্পষ্ট হচ্ছে, অন্যদিকে প্রবাসীদের ন্যায্য প্রত্যাশা পূরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণও বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একজন পরীক্ষিত গণআন্দোলনের নেতার ত্যাগ, অভিজ্ঞতা ও নেতৃত্বের যথাযথ মূল্যায়নও প্রশ্নের মুখে পড়ে। একই কথা পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জোনায়েদ সাকি ভাইয়ের জন্যও প্রযোজ্য। চিরন্তন ডানপিঠে বিপ্লবীদের দেশের স্বার্থে কাজ
করার পরিসর কোনভাবেই সীমাবদ্ধ করে রাখা গ্রহণযোগ্য নয়।

সুতরাং দেশের বৃহত্তর স্বার্থ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যকর পরিচালনার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত বিষয়টি গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করা।

মোঃ নাহিদুল ইসলাম ( SA Nahid )
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ যুব অধিকার পরিষদ - ফেনী জেলা

18/07/2026
18/07/2026

কাডাল রানীর রিজিক এভাবে শেষ হয়ে যাবে কল্পনাও করেনি 😃

জাগুক তারুণ্য, গড়ুক আগামী, অধিকার হোক সবার।সমৃদ্ধ বাংলাদেশ গড়ারপ্রত্যয়ে নিবেদিত প্রাণের একটি হোক আমার।নবগঠিত বাংলাদেশ ...
18/07/2026

জাগুক তারুণ্য, গড়ুক আগামী, অধিকার হোক সবার।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ারপ্রত্যয়ে নিবেদিত প্রাণের একটি হোক আমার।

নবগঠিত বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ - ফেনী জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি মহান রাব্বুল আলামিনের নিকট আন্তরিক প্রার্থনা করি দেশ গঠনের এই অনন্ত পদযাত্রায় আপনাদের হাতেই বাংলাদেশ যুব অধিকার পরিষদকে বাংলাদেশের সর্ব শীর্ষ যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করুক এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর মধ্য দিয়েই যেনো ভবিষ্যৎ বাংলাদেশের আইকনিক নেতৃত্ব তৈরি হয়ে আসে।

বিশেষ করে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কুমিল্লা আঞ্চলিক উপবিভাগীয় কমিটির মোঃ ফয়সাল সরকার, HM Masum Billah সহ সকল নেতৃবৃন্দকে।

আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহগামী সভাপতি নাদিম হাসান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক Muntajul Islam ভাইকে। তাদের বিচক্ষণতার সাথে প্রত্যেক নেতৃবৃন্দের ইন্টারভিউ নেয়ার মধ্য দিয়ে যার যার যোগ্যতার ভিত্তিতে সকলকে পদায়িত করেছেন।দেশ এবং সংগঠনের জন্য কারো ত্যাগই কোথাও ফেলে দেয়ার মতো নয়। কিন্তু নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র ত্যাগই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা যোগ্যতা সাংগঠনিক শৃঙ্খলা দায়িত্বের প্রতি গুরুত্ব প্রদর্শন সহ সমস্ত কিছুই বিচার-বিশ্লেষণ এর মধ্যদিয়ই করতে হয়।

প্রানের সংগঠন তুমি তড়িৎ প্রত্তিতে এগিয়ে চলো।
প্রিয় মাতৃভূমি তুমি তারুণ্যের শক্তিতে নতুন করে উজ্জীবিত হও।

তারুণ্যের অঙ্গিকার
দেশ হবে জনতার

শুভকামনায়ঃ-
মোঃ নাহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ফেনী জেলা।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক নানান প্রতিকূলতা ও পারিপার্শ্বিক রাজনৈতিক সহিংস পরিবেশ, মোকাবেলায় করণীয় ও আগাম...
10/07/2026

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক নানান প্রতিকূলতা ও পারিপার্শ্বিক রাজনৈতিক সহিংস পরিবেশ, মোকাবেলায় করণীয় ও আগামীর রাজনৈতিক রোড ম্যাপ নির্ধারণের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভায় আজ ফেনী জেলার প্রতিনিধিত্ব করেছেন
গণ অধিকার পরিষদ - ফেনী জেলার সাবেক আহ্বায়ক Rtn Habibullah Bahar ও
বাংলাদেশ যুব অধিকার পরিষদ ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক SA Nahid

গণঅধিকার পরিষদ কে সারাদেশে গণ মানুষের অধিকার আদায়ের কন্ঠে রূপান্তরিত করার এই বিশেষ প্রতিনিধি সভা আগামীর তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণের যুগোপযোগী ভূমিকা পালন করবে, ডাকসুর সাবেক ভিপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গণআধিকার পরিষদ GOP এর সংগ্রামী সভাপতি জনাব Nurul Haque Nur ভাইয়ের যোগ্য উত্তরসূরীরাই আগামীর বাংলাদেশ করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

দেশ ও জাতির যেকোনো সংকটে সবার আগে রাজপথে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সর্বাত্মক ভূমিকা রাখবে। কারো কটু কথায় কারো রাজনৈতিক অস্থিতিশীলতায় অথবা কারো সহিংস চাপে গণআধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। গণঅধিকার পরিষদ সব সময় গণতন্ত্রের কথা বলে, গণমানুষের অধিকারের কথা বলে, এদেরকে কোন ঠাসা করে দমিয়ে রাখতে চাইলেও অতীতের ন্যায় ভবিষ্যতেও কেউ পারবেনা।

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার
তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার।

#গণঅধিকার_পরিষদ #বাংলাদেশ #যুব #অধিকার #পরিষদ #গণঅধিকার #শ্রমিক #ছাত্র #প্রবাসি #ফেনী #এডমিনপোস্ট #ফেনীর #সোনাগাজী #রাজনীতি

আজ বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেতা কামরুল আলম খান (খসরু)-এর জন্মদিন।মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি ছিলেন ঢাকা...
30/06/2026

আজ বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেতা কামরুল আলম খান (খসরু)-এর জন্মদিন।

মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি ছিলেন ঢাকা অঞ্চলের একজন দুর্ধর্ষ গেরিলা কমান্ডার। স্বাধীনতার আগে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরির প্রস্তুতিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালে প্রশিক্ষণ শেষে তিনি ঢাকা ও এর আশপাশে একাধিক সফল গেরিলা অভিযান পরিচালনা করেন, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে আজও স্মরণীয়।

স্বাধীনতার পর তিনি অভিনয়জগতে পদার্পণ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন'-এ একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নেন। এরপর অসংখ্য চলচ্চিত্রে তাঁর শক্তিশালী অভিনয় বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন।

দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির অঙ্গনপ্রতিটি ক্ষেত্রেই তাঁর অবদান চিরস্মরণীয়। জন্মদিনে এই বীর সন্তানকে জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩🌹

#গণঅধিকার_পরিষদ #বাংলাদেশ #যুব #অধিকার #পরিষদ #গণঅধিকার #শ্রমিক #ছাত্র #প্রবাসি #ফেনী #এডমিনপোস্ট #ফেনীর #সোনাগাজী #রাজনীতি

বিনম্র শ্রদ্ধা হে বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল (১৯৫০-২০১৬) ছিলেন বাংলাদেশের একজন দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈত...
30/06/2026

বিনম্র শ্রদ্ধা হে বীর মুক্তিযোদ্ধা

শিরিন বানু মিতিল (১৯৫০-২০১৬) ছিলেন বাংলাদেশের একজন দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক কর্মী, যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পুরুষের বেশে অস্ত্র হাতে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন।

জন্ম: ১৯৫০ সালের ২ সেপ্টেম্বর পাবনা শহরের দিলালপুর মহল্লায়।তাঁর মা সেলিনা বানু ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য এবং প্রখ্যাত রাজনীতিবিদ ও কমিউনিস্ট নেত্রী।
১৯৭১ সালে কোনো নারী সরাসরি যুদ্ধ করতে পারবেন না—এমন নিষেধাজ্ঞার কারণে তিনি চুল ছোট করে, ছেলেদের শার্ট-প্যান্ট পরে পুরুষ ছদ্মবেশে রণাঙ্গনে অংশ নেন। তাঁর এই সাহসিকতার খবর ভারতের 'দ্য স্টেটসম্যান' পত্রিকায় "বন্দুক হাতে এক লাজুক তরুণী" শিরোনামে প্রকাশিত হয়েছিল

২০১৬ সালের ২১ জুলাই এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ মেরিন একাডেমিতে একটি ক্যাডেট ব্লকের নামকরণ করা হয়েছে।

#গণঅধিকার_পরিষদ #বাংলাদেশ #যুব #অধিকার #পরিষদ #গণঅধিকার #শ্রমিক #ছাত্র #প্রবাসি #ফেনী #এডমিনপোস্ট #ফেনীর #সোনাগাজী #রাজনীতি

Address

Sonagazi

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ যুব অধিকার পরিষদ - ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share