ইসলামী ছাত্র আন্দোলন হাজী মার্কেট আঞ্চলিক শাখা

  • Home
  • Bangladesh
  • Sonaimuri
  • ইসলামী ছাত্র আন্দোলন হাজী মার্কেট আঞ্চলিক শাখা

ইসলামী ছাত্র আন্দোলন   হাজী মার্কেট আঞ্চলিক শাখা Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh. It's Founded by Maulana Fazlul Karim (Charmonai). Estd.

in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh.

সোনাইমুড়ীতে ইসলামী আন্দোলনের নেতৃত্বে হোসাইন-জিটুনোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছ...
27/08/2026

সোনাইমুড়ীতে ইসলামী আন্দোলনের নেতৃত্বে হোসাইন-জিটু

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোনাইমুড়ী শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতী হোসাইন আহমাদ ও সেক্রেটারি হিসেবে কামরুল হাসান জিটুর নাম ঘোষণা করা হয়। এছাড়া আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সলিমুল্লাহ ( বি.এ.) হাতপাখার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সোনাইমুড়ী কলেজের হলরুমে এই আয়োজন করা হয়।
সোনাইমুড়ী থানা শাখার উদ্যোগে এই সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩ টায় শুরু হওয়া এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ,গ্যাস সংকট ও মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন। সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা এবং সাংগঠনিক লক্ষ্য নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

বক্তব্য শেষ তিনি সোনাইমুড়ী শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সোনাইমুড়ী শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতী হোসাইন আহমাদ ও সেক্রেটারি হিসেবে কামরুল হাসান জিটু এবং আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সলিমুল্লাহ ( বি.এ.) এর নাম ঘোষণা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ী থানা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মামুনুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সৌজন্যে ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এ.বি.এম ফয়সাল।
#সোনাইমুড়ী #ইসলামীআন্দোলনবাংলাদেশসোনাইমুড়ীথানাশাখার ইসলামী ছাত্র আন্দোলন হাজী মার্কেট আঞ্চলিক শাখাইসলামী ছাত্র আন্দোলন হাজী মার্কেট আঞ্চলিক শাখা

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্যমাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা খালিদ সাইফুল্লাহকে উপদেষ্টা পরিষদ...
29/06/2026

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য
মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা খালিদ সাইফুল্লাহকে উপদেষ্টা পরিষদে এবং আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরায় সংযুক্ত করা হয়েছে
#ইসলামীআন্দোলল #মজলিসে_শূরা #ইসলামী_আন্দোলন

🗳️ ১০ নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের আগামী চেয়ারম্যান হিসেবে আপনার পছন্দের প্রার্থী কে?১️⃣ আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ২️⃣ ...
29/06/2026

🗳️ ১০ নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের আগামী চেয়ারম্যান হিসেবে আপনার পছন্দের প্রার্থী কে?

১️⃣ আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ

২️⃣ মাওলানা সোলাইমান মানিক
(সম্মানিত মেম্বার, ১নং ওয়ার্ড)

৩️⃣ মাওলানা আব্দুল হামিদ
বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী

আপনার পছন্দের প্রার্থীর নাম মন্তব্যে জানান।

বিঃ দ্রঃ "এখানে তিনজনই যোগ্য, আলহামদুলিল্লাহ। তবে এখনো কেউ প্রার্থী নন। সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে যাকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা তাঁর জন্য জান-প্রাণ দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।"
#আমিশাপাড়া #ইসলামীআন্দোলল #১০নংআমিশাপাড়াইউনিয়নপরিষদে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠনমাওলানা গাজী আতাউর রহমান নবমনোনীত মহাসচিব২৭ জুন ২০২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের ...
27/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন
মাওলানা গাজী আতাউর রহমান নবমনোনীত মহাসচিব

২৭ জুন ২০২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজয় নগরস্থ ফারস হোটেল এন্ড রিসোর্টসে। নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনান্তে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী রাজনীতির জন্য দলকে আরো সুসংহত করতে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বিশেষ শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়৷ শুরার অধিবেশনে ২০২৫-২৬ সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। রাজনৈতিক কৌশল ও পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠন না বরং শরীয়াহ পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরীয়াহ ও ইসলামকে প্রধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য দলকে আরো সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে তুলছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে বিগত সেশনের সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, রাজনৈতিক প্রতিবেদন পেশ করেন সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

প্রতিবেদন উপস্থাপনের পরে শুরার সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল, পীর সাহেব চরমোনাই। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। এর সাথে চারজন যুগ্মমহাসচিব ও চারজন সহকারী মহাসচিব ও ৪৮ সদস্যের নাম ঘোষণা করা হয়।

যুগ্মমহাসচিববৃন্দ হলেন, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব হিসেবে মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়।

বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে শুরা অধিবেশনে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয়। পরবর্তীতে তাদের দফতর বন্টন করা হয়। সদস্য হিসেবে যাদের নাম ঘোষণা করা হয় তারা হলেন,

পুর্ণাঙ্গ কমিটি

১) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, আমীর
২) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমীর
৩) মাওলানা আব্দুল আউয়াল, নায়েবে আমীর
৪) মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমীর
৫) মাওলানা গাজী আতাউর রহমান, মহাসচিব
৬) প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, যুগ্ম-মহাসচিব
৭) হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ যুগ্ম-মহাসচিব
৮) শাহ ইফতেখার তারিক, যুগ্ম-মহাসচিব
৯) মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, যুগ্ম-মহাসচিব
১০) মুফতি সৈয়দ এসহাক মুহা: আবুল খায়ের, সহকারী মহাসচিব
১১) মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, সহকারী মহাসচিব
১২) কে এম আতিকুর রহমান, সহকারী মহাসচিব
১৩) হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, সহকারী মহাসচিব
১৪) মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), সদস্য
১৫) মাওলানা লোকমান হোসেন জাফরী, সদস্য
১৬) আলহাজ্ব হারুন অর রশীদ, সদস্য
১৭) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সদস্য
১৮) শেখ আবু তাহের, সদস্য
১৯) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য
২০) অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সদস্য
২১) মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, সদস্য
২২) আলহাজ্ব আব্দুর রহমান, সদস্য
২৩) প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সদস্য
২৪) মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, সদস্য
২৫) প্রফেসর ড. বেলাল নূর আজীজি, সদস্য
২৬) মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, সদস্য
২৭) বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য
২৮) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, সদস্য
২৯) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সদস্য
৩০) হা: মাও: মাহমুদুল হাসান (এল.এল.বি.), সদস্য
৩১) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য
৩২) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সদস্য
৩৩) কে এম শরীয়তুল্লাহ, সদস্য
৩৪) এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য
৩৫) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য
৩৬) মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য
৩৭) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য
৩৮) মুফতি রেজাউল করীম আববার, সদস্য
৩৯) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য
৪০) আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, সদস্য
৪১) আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য
৪২) প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, সদস্য
৪৩) কে এম বেলাল হোসাইন, সদস্য
৪৪) মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সদস্য
৪৫) মুহাম্মদ আব্দুজ জলিল, সদস্য
৪৬) মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), সদস্য
৪৭) ইঞ্জিনিয়ার শেখ মারুফ, সদস্য
৪৮) এম এম কামাল হোসাইন (ভোলা), সদস্য
#ইসলামী_আন্দোলন #মজলিসে_শূরা #নতুন_মহাসচিব #ইসলামীআন্দোলল

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব
27/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব

কে হচ্ছেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব? আলোচনায় ৩ শীর্ষ নেতাসহ যারা #ইসলামী_আন্দোলন  #নতুন_মহাসচিব  #মজলিসে_শূরা
27/06/2026

কে হচ্ছেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব? আলোচনায় ৩ শীর্ষ নেতাসহ যারা

#ইসলামী_আন্দোলন #নতুন_মহাসচিব #মজলিসে_শূরা

জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর-ভ্যাট...
16/06/2026

জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর-ভ্যাট দিচ্ছে। তাই জনগণের অর্থ কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা জাতির সামনে পরিষ্কার থাকতে হবে।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
#ইসলামীআন্দোলল

🇧🇩🌙ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত: ইসলামী আন্দোলন বাংলাদেশ।ঢাকায...
13/06/2026

🇧🇩🌙ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত: ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করে যে বক্তব্য দিয়েছেন, তাকে চরম শিষ্টাচার বহির্ভূত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি স্বাধীন-সার্বভৌম দেশে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা প্রকারান্তরে সেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করার নামান্তর।

গতকাল (১২ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় হাইকমিশনার মন্তব্য করেছেন- ‘আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি (বাংলাদেশের) অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক।

ভারতীয় রাষ্ট্রদূতের এই বক্তব্যের কড়া সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ভারতের ১৪০ কোটির সাথে আমাদের অর্থাৎ বাংলাদেশের ২০ কোটির স্পষ্ট ও ঐতিহাসিক পার্থক্য রয়েছে। দুই দফা রক্তের নদীর বিনিময়ে এ দেশের মানুষ নিজেদের স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব গড়ে তুলেছে। আমাদের সীমান্ত যেমন অভিন্ন নয়, তেমনি আমাদের স্বপ্নও অভিন্ন নয়।

তিনি আরও বলেন, সীমানার ভিন্নতাকে অস্বীকার করার মাধ্যমে ভারতীয় হাইকমিশনার মূলত আমাদের লাখো শহীদের রক্তে কেনা ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের স্বাধীন ভূখণ্ডকে অস্বীকার করেছেন। তাঁর এই বক্তব্য মূলত তাঁর মনের ভেতরে থাকা ‘অখণ্ড ভারত’-এর অপ-স্বপ্নেরই প্রকাশ্য বহিঃপ্রকাশ।

দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি কোনো সাধারণ পেশাদার কূটনীতিক নন, বরং একজন পোড়খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। বর্তমানে তিনি দেশটির ক্ষমতাসীন দল বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ফলে তাঁর যেকোনো মন্তব্যকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই।

দেশের কূটনৈতিক মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারের এই বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা তলব করার জোর আহ্বান জানান শেখ ফজলুল করীম মারুফ।

 #ইসলামীআন্দোলন      #
01/06/2026

#ইসলামীআন্দোলন





#

বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক -মাওলানা গাজী আতাউর রহমান       #ইসলামীআন্দোলল
30/05/2026

বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক
-মাওলানা গাজী আতাউর রহমান





#ইসলামীআন্দোলল

Address

আমিশাপাড়া, সোনাইমুড়ী, নোয়াখালী ।
Sonaimuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন হাজী মার্কেট আঞ্চলিক শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন হাজী মার্কেট আঞ্চলিক শাখা:

Shortcuts

Share