নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ

নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য

গত ১১ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিরাপদ খাদ্য নিশ...
13/08/2026

গত ১১ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় হাসননগরে অবস্থিত দয়াময় বেকারিতে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, লেবেলবিহীন (উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ) খাদ্য সংরক্ষণ ও সরবরাহ, খাদ্য প্রস্তুতকরণে অনুমোদনহীন কৃত্তিম রং ব্যবহারসহ বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা যায় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ পরিপন্থী। প্রাপ্ত অসঙ্গতিসমূহ সংশোধনের লক্ষ্যে খাদ্যস্থাপনাটিকে এক মাস সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে।

গোলাপ ও কেওড়াজল খাবারে ব্যবহার কেন নিষেধ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
12/08/2026

গোলাপ ও কেওড়াজল খাবারে ব্যবহার কেন নিষেধ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

বিরিয়ানি, পোলাও এবং মিষ্টিতে ব্যবহৃত গোলাপজল ও কেওড়াজল নিয়ে সতর্ক করেছে বিএফএসএ। অননুমোদিত রাসায়নিক ও কিডনি ডায়....

পর্যটন সমৃদ্ধ সুনামগঞ্জ জেলার টাংগুয়ার হাওড়কে কেন্দ্র করে হাউজবোট ভিত্তিক পর্যটন গড়ে উঠেছে। এই হাউজবোটগুলোতে করে পর্যটকগ...
09/08/2026

পর্যটন সমৃদ্ধ সুনামগঞ্জ জেলার টাংগুয়ার হাওড়কে কেন্দ্র করে হাউজবোট ভিত্তিক পর্যটন গড়ে উঠেছে। এই হাউজবোটগুলোতে করে পর্যটকগণ যখন টাংগুয়ার হাওড়ে ১ বা ২ দিনের জন্য ভ্রমণ করতে যান তখন হাউজবোটগুলোতে পর্যটকগণের জন্য সে অনুযায়ী প্রতিবেলার খাবার রান্না করা হয়। হাউজবোটগুলোতে যেহেতু পর্যটকগণের জন্য রান্না-বান্না করা হয় সেহেতু ইতোপূর্বে বেশ কয়েকবার কর্তৃপক্ষ কর্তৃক হাউজবোটের মালিক, পরিচালনাকারী এবং রান্নার সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেমিনার আয়োজন, প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। এতদস্বত্তেও বিভিন্ন গণমাধ্যম ও ভ্রমণে যাওয়া পর্যটকগণের পক্ষ থেকে বিভিন্ন সময় হাউজবোটে খাবার রান্না ও পরিবেশন বিষয়ে অনেক অভিযোগ পাওয়া যায়। এসকল অভিযোগের ভিত্তিতে গত ০৮ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ শনিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক হাউজবোটে নিরাপদ খাবার পরিবেশন নিশ্চিতের লক্ষ্যে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বোট রিপাবলিক হাউজবোট, টারজান হাউজবোট, জল ঘুড্ডি হাউজবোট, মায়াবতী হাউজবোট, কাগজের নৌকা হাউজবোটে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত অসঙ্গতি সমূহ সংশোধনের লক্ষ্যে প্রত্যেকটি হাউজবোটকে নির্দিষ্ট সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে।

গত ৩০ জুলাই ২০২৬ তারিখ নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যাল...
04/08/2026

গত ৩০ জুলাই ২০২৬ তারিখ নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় সুনামগঞ্জ এর সভাপতিত্বে নিরাপদ খাদ্য অফিসার এর কার্যালয়, সুনামগঞ্জে ডেজিগনেটেড নিরাপদ খাদ্য পরিদর্শকদের সাথে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

খাবার সরবরাহ ও পরিবেশনকালে খববের কাগজ বা ছাপা কাগজের ব্যবহার পরিহার করুণ।নিজে জানুন, শেয়ার করুন-অন্যকে জানান।
03/08/2026

খাবার সরবরাহ ও পরিবেশনকালে খববের কাগজ বা ছাপা কাগজের ব্যবহার পরিহার করুণ।
নিজে জানুন, শেয়ার করুন-অন্যকে জানান।

খাবার সরবরাহ ও পরিবেশনকালে খববের কাগজ বা ছাপা কাগজের ব্যবহার পরিহার করুণ।

নিজে জানুন, শেয়ার করুন-অন্যকে জানান।

21/07/2026

খাবারে নিরাপদ পানি ও খাদ্যোপকরণ ব্যবহার করুন৷
নিজে জানুন৷ শেয়ার করুন৷ অন্যকে জানান৷

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক...
21/07/2026

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক নিম্নোক্ত তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা প্রদান করা হয়েছে৷
খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ-
১। ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিঃ এর ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামের খাদ্যপণ্য;
২। ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লি: এর ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্য এবং
৩। আরবোটিং ফুড কোং লি: এর ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্য৷
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক উপরে বর্ণিত তিনটি প্রতিষ্ঠানকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্যসমূহকে প্রত্যাহারপূর্বক বিপণন বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়৷
এমতাবস্থায়, সর্বসাধারণকে উল্লিখিত খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হলো

07/07/2026

খাবার নিরাপদ রাখার ৫ চাবিকাঠির ৪র্থ চাবিকাঠি- খাবার সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করুন৷
নিজে জানুন,শেয়ার করুণ- অন্যকে জানান৷

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য নিরাপদ খাদ্য” এই ভিশনকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্...
24/06/2026

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য নিরাপদ খাদ্য” এই ভিশনকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সুনামগঞ্জ এর উদ্যোগে সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিগঞ্জ, সুনামগঞ্জে অভিভাবকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক অভিভাবক কর্মসূচি এর আয়োজন করা হয়।

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য নিরাপদ খাদ্য” এই ভিশনকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্...
23/06/2026

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য নিরাপদ খাদ্য” এই ভিশনকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সুনামগঞ্জ এর উদ্যোগে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি এর আয়োজন করা হয়।

Address

Sunamganj

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801819136215

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ:

Shortcuts

Share