জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ।

জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ। পুলিশই জনতা, জনতাই পুলিশ।

27/07/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালগঞ্জ থানার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালগঞ্জ থানার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বয়ে আনার উপলক্ষ।

ঈদের আনন্দ যেন সবার মাঝে নিরাপদ ও নির্বিঘ্নভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে জামালগঞ্জ থানা সর্বদা আপনাদের পাশে রয়েছে। কোরবানির পশু পরিবহন, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সকলকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানানো যাচ্ছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ বা জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হলো।

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

— অফিসার ইনচার্জ
জামালগঞ্জ থানা,সুনামগঞ্জ

15/04/2026

"সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি"
"সুনামগঞ্জ জেলা পুলিশ"

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ কার্যক্রম উপলক্ষে সুনামগঞ্জ জেলার সম্মানিত চাকরি প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়।

কিছু অসাধু দালাল ও প্রতারক চক্র চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। এ ধরনের প্রলোভনে প্রভাবিত হয়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

*গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:*
✓চাকরি প্রদানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন।
✓বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে দালাল বা তৃতীয় পক্ষের প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই।
✓কেউ আর্থিক সুবিধার বিনিময়ে চাকরির নিশ্চয়তা দিলে তা সম্পূর্ণ প্রতারণা হিসেবে গণ্য হবে।
✓নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্য শুধুমাত্র বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড পেজ থেকে সংগ্রহ করুন।

*মনে রাখবেন:*
বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে শারীরিক ও শিক্ষাগত যোগ্যতাই একমাত্র চাকুরি প্রাপ্তির উপায়।

🤝আসুন, প্রতারণা রোধে সবাই একসাথে সচেতন হই।
"সুনামগঞ্জ জেলা পুলিশ"

গত ইং-০৫/০৩/২০২৬ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় জামালগঞ্জ থানাধীন ০৫নং ভীমখালী ইউনিয়নের তেরা-নগর ব্রিজ এর দক্ষ...
08/03/2026

গত ইং-০৫/০৩/২০২৬ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় জামালগঞ্জ থানাধীন ০৫নং ভীমখালী ইউনিয়নের তেরা-নগর ব্রিজ এর দক্ষিন পাশে ০৩নং ফেনারবাঁক ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ জামালগঞ্জ হইতে লক্ষীপুর বাজারগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক মজিবুর রহমানের ধান ক্ষেতের পাশে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। উক্ত সংবাদ প্রাপ্তির পর ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ উপস্থিত হইয়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত বিষয়ে ভিকটিমের ছোট ভাই মোঃ জাকির হোসেন (৪০), পিতা- মৃত সোনা উল্লাহ, মাতা: মৃত জায়েদা বেগম, গ্রাম- তেলিয়া, ইউপি-০২নং জামালগঞ্জ সদর, উপজেলা/থানা- জামালগঞ্জ, জেলা -সুনামগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে প্রাপ্ত এজাহারের ভিত্তিতে জামালগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-০৬/০৩/২০২৬ খ্রি. ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি রুজু হওয়ার পর মাননীয় পুলিশ সুপার, সুনামগঞ্জ স্যার এর নির্দেশনা ও সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল এর নেতৃত্বে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী বাংলাদেশ পুলিশের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের ঘটনার সহিত জড়িত ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত আসামী ১। সাদিকুর রহমান (৩৯), জামালগঞ্জের নয়াহালট গ্রামের মৃত আব্দুল অজুদ মিয়ার ছেলে এবং ভিকটিমের স্ত্রী মোছাঃ নুরেজা বেগম (৪০), ও তাহার শ্যালিকা রংমালা বেগম (৩৬)। হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের বর্গা ও অটোগাড়ী আসামী সাদিকুর এর বসতবাড়ী হইতে উদ্ধার করা হয়। আসামীগণ পরিকল্পনা করিয়া ভিকটিম আব্দুল হামিদকে হত্যা করেছেন মর্মে আসামী সাদিকুর বিজ্ঞ আদালতে স্বীকার করিয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

29/12/2025

Address

Sunamganj, Jamalganj
Sunamganj
JAMALGANJUPOZELA

Telephone

+8801320120998

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ।:

Shortcuts

Share