Life Share

Directions

Life Share Spread Love everywhere you go.
হলে সচেতন, থাকবে রোগমুক্ত

বাংলাদেশে সম্প্রতি হামের বিস্তার বেশ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বায়ুবাহিত ও অত্যন্ত সংক্রামক এই রোগটি বিশেষ করে শিশুদের মধ্যে...
20/08/2026

বাংলাদেশে সম্প্রতি হামের বিস্তার বেশ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বায়ুবাহিত ও অত্যন্ত সংক্রামক এই রোগটি বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত ছড়ায়। এর থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি:
প্রধান করণীয়:
* এমআর (MR) বা হামের টিকা দেওয়া: হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা।
* ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দ্রুত সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) বা নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে হাম-রুবেলা (MR) টিকা দিন।
* যেসব শিশুর টিকার দুটি ডোজ সম্পন্ন হয়নি, তাদের দ্রুত ডোজ পূর্ণ করান।
* আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখা: পরিবার বা আশপাশে কারও জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ি (Rash) দেখা দিলে তাকে অন্তত ৪-৫ দিন অন্যদের থেকে আলাদা ঘরে রাখুন।
* মাস্ক ব্যবহার ও হাত পরিষ্কার করা: এটি বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই জনাকীর্ণ স্থানে মাস্ক পরা এবং সাবান-পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
* ভিটামিন-এ ক্যাপসুল: হাম হলে পুষ্টিহীনতা ও চোখের ক্ষতি এড়াতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
* পর্যাপ্ত তরল ও বিশ্রাম: আকান্তকে প্রচুর পানি, স্যুপ, ডাবের পানি ও তরল খাবার দিন এবং শান্ত, আবছা আলোযুক্ত ঘরে বিশ্রামে রাখুন (কারণ হামে চোখ আলোকাতঙ্ক বা লাল হতে পারে)।
সতর্কতামূলক লক্ষণ (কখন ডাক্তার দেখাবেন):
রোগীর অতিরিক্ত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, প্রচণ্ড পাতলা পায়খানা, কান দিয়ে পানি পড়া বা অতিরিক্ত তন্দ্রাচ্ছন্নতা দেখা দিলে কোনো বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শোক প্রকাশ,স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টিশীল সামাজিক সংগঠন  #লাইফ_শেয়ার  এর এডভাইজর জনাব জহিরুল ইসলাম গয়াছ সাহেবের বড় ভা...
18/08/2026

শোক প্রকাশ,

স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টিশীল সামাজিক সংগঠন #লাইফ_শেয়ার এর এডভাইজর জনাব জহিরুল ইসলাম গয়াছ সাহেবের বড় ভাই, সুনাইত্যা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী মো: সিরাজুল ইসলাম গতকাল লন্ডনের একটি হসপিটালে ইন্তেকাল করেছেন।

▪️ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন▪️

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে আমরা অকতুভয় এক দেশপ্রেমিক ও সমাজ প্রেমী, দানবীর ব্যক্তিত্বকে হারালাম।

লাইফ শেয়ার টিম মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন।"

আমীন।

চক্ষু সমস্যায় আক্রান্ত সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আগামীকাল সকালে নাছিমপুর মাদ্রাসায় পাঠানোর আহবান করা হলো।
19/01/2025

চক্ষু সমস্যায় আক্রান্ত সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আগামীকাল সকালে নাছিমপুর মাদ্রাসায় পাঠানোর আহবান করা হলো।

চোখের অপারেশনের জন্য হাবিবা কে নিয়ে প্রথমে ধানমন্ডির গ্রীন রোড-(১) ভিসন আই হসপিটাল ডাক্তার সিদ্দিকুর রহমান স্যারের কাছে...
24/12/2024

চোখের অপারেশনের জন্য হাবিবা কে নিয়ে প্রথমে ধানমন্ডির গ্রীন রোড-
(১) ভিসন আই হসপিটাল ডাক্তার সিদ্দিকুর রহমান স্যারের কাছে আসছিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের টেস্ট করার পর ওর রক্তশূন্যতা জনিত রোগ দেখা দেয়। তারপর এখান থেকে রেফার করেন মিরপুর দারুস সালাম-

(২) হিউম্যান এইডস হসপিটাল ডাক্তার শেখ মইনুল খুকন স্যারের কাছে। ওখানে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর এখান থেকে রেফার করেন-

(৩) বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল ডাক্তার মনিরুল ইসলাম স্যারের কাছে। উনি আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট দেখে ওষুধ লেখলেন এবং দুই ব্যাগ রক্ত আরসিসি করে পোসিং করার জন্য নির্দেশ দিলেন।
তারপর ঢাকাতেই দুইজন রক্ত দাতা ম্যানেজ করে-

(৪) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুই দিনে এই কাজ সম্পন্ন হয়।
তারপর শেষ টেস্ট গুলো কল্যাণপুর-

(৫) ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে করার পর তার সমস্যাগুলো সমাধান হয়েছে নিশ্চিত হয়ে
আজকে আবার ভিশন আই হসপিটালে নিয়ে আসছি ইনশাআল্লাহ আজ দুপুরে অপারেশন হয়েছে।
আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ্য আছে।

দেশ বিদেশের সবাই তার জন্য দোয়া করবেন।

মোঃ আক্তার হোসেন "ফিরুক আলো" প্রজেক্ট পরিচালক, ❤️লাইফ শেয়ার💚

গত রাত ১৩/১২/২৪ রাত ১০টা ৩০শে ছাতক থেকে ধানমন্ডি গ্রীন রোড, ভিশন আই হসপিটাল ঢাকা'র উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। প্রজেক্ট প...
14/12/2024

গত রাত ১৩/১২/২৪ রাত ১০টা ৩০শে ছাতক থেকে ধানমন্ডি গ্রীন রোড, ভিশন আই হসপিটাল ঢাকা'র উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
প্রজেক্ট পরিচালক আখতার হোসেন।
তার পরিক্ষা নিরিক্ষা চলছে,
যদি সব কিছু ঠিক থাকলে আগামীকাল অপারেশন হবে।
সবার কাছে দোয়া কামনা করছি।

আলহামদুলিল্লাহ,  হাবিবার চোখে ফিরুক আলো,প্রজেক্টের জন্য টার্গেট এমাউন্ট দাতাদের কাছ থেকে ওয়াদা পেয়েছি,  অফিসিয়ালি টাকা স...
19/11/2024

আলহামদুলিল্লাহ,

হাবিবার চোখে ফিরুক আলো,

প্রজেক্টের জন্য টার্গেট এমাউন্ট দাতাদের কাছ থেকে ওয়াদা পেয়েছি, অফিসিয়ালি টাকা সংগ্রহ বন্ধ ঘোষণা করা হলো।

অতিসত্বর অপারেশন এর জন্য ডাক্তারের এপয়েনমেন্ট নেয়া হবে ইনশাআল্লাহ।

প্রজেক্ট পরিচালক
আক্তার হোসেন

আলহামদুলিল্লাহ,
19/11/2024

আলহামদুলিল্লাহ,

19/11/2024
10/11/2024

Address

Sylhet
Sunamganj
3080

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Share posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category