জেলা প্রশাসন,সুনামগঞ্জ

জেলা প্রশাসন,সুনামগঞ্জ Official page of the "Office of the Deputy Commissioner, Sunamganj".
(2)

গতকাল ০৫/০৯/২০২৬ তারিখ রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে বিজ্ঞ এক্সিকিউটিভ...
06/09/2026

গতকাল ০৫/০৯/২০২৬ তারিখ রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাব্বির হোসেন শাওন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে গাড়ির রুট পারমিট না থাকা, চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে পরিণত করার কারণে বেঙ্গল পরিবহন, শ্যামলী এন আর পরিবহন, ইম্পেরিয়াল পরিবহন এই ৩ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ৯০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে র‍্যাবের সদস্যবৃন্দ সহোযোগিতা প্রদান করেছেন।

জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান মধ্যনগর উপ...
03/09/2026

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান মধ্যনগর উপজেলা পরিদর্শন করেন।

এ সময়ে জেলা প্রশাসক মহোদয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদক প্রতিরোধ বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিতদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি মধ্যনগর থানা ও একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ-এ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক গণশুনানি ...
02/09/2026

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ-এ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার আবেদন উপস্থাপন করেন।

সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান গণশুনানিতে আগত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।

আজ ৩০ আগস্ট, ২০২৬ তারিখ রবিবার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান উপজে...
30/08/2026

আজ ৩০ আগস্ট, ২০২৬ তারিখ রবিবার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান উপজেলা ভূমি অফিস, সুনামগঞ্জ সদর পরিদর্শন করেন। উক্ত অফিস পরিদর্শনকালীন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপজেলা ভূমি অফিসে আগত সকল সেবাগ্রহীতাকে দ্রুততম সময়ে নির্বিঘ্নে সেবার নির্দেশনা প্রদান করেন।

২৭ আগস্ট, ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান দোয়ারাবাজার স...
27/08/2026

২৭ আগস্ট, ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান দোয়ারাবাজার সদর ইউনিয়ন ভূমি অফিস ও টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালীন তিনি উক্ত অফিসে বিনা ভোগান্তিতে জনগণের কাছে যথাসময়ে সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরে বেড়াতে যাওয়ার আগে জেনে রাখুন স...
26/08/2026

টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরে বেড়াতে যাওয়ার আগে জেনে রাখুন সেই নির্দেশনাগুলো।

সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরে বেড়াতে যাওয়...

গতকাল ২২/০৮/২০২৬ তারিখ রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব...
23/08/2026

গতকাল ২২/০৮/২০২৬ তারিখ রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিবুর রহমান কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে গাড়ির ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন না থাকা, রুট পারমিট না থাকা, চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে পরিণত করার কারণে বেঙ্গল পরিবহন, সেন্টমার্টিন সৌহার্দ, শ্যামলী,ইউরোকোচ এই ৪ পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ২,১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে বি আর টি এ, সুনামগঞ্জ ও র‍্যাব সহোযোগিতা প্রদান করেছেন।

জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আজ ১৯ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ-এ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক গণশুনানি অনুষ্ঠিত হয...
19/08/2026

আজ ১৯ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ-এ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার আবেদন উপস্থাপন করেন।

উক্ত গণশুনানিতে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান আবেদনকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।

গণবিজ্ঞপ্তি
17/08/2026

গণবিজ্ঞপ্তি

আজ ১৬ আগস্ট, ২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ রুহুল আমিন এবং শান্ত...
16/08/2026

আজ ১৬ আগস্ট, ২০২৬ তারিখে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ রুহুল আমিন এবং শান্তিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জনাব হিল্লোল চাকমা। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন,সুনামগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসন,সুনামগঞ্জ:

Shortcuts

Share