Sundarganj Blood Donor Club

Sundarganj Blood Donor Club স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। এটি একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন।
রক্তের বন্ধনে বাঁধা একেকটি প্রাণ,স্বেচ্ছায় করি রক্তদান

03/03/2025
২রা নভেম্বর ২০২৩সুন্দরগঞ্জ ব্লাড ডোনার ক্লাব এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল রক্ত দাতা, স্বেচ্ছাসেবক  ও শুভাকাঙ্ক্ষী...
02/11/2023

২রা নভেম্বর ২০২৩
সুন্দরগঞ্জ ব্লাড ডোনার ক্লাব এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল রক্ত দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন 🌹🌷

আজ বিশ্ব মেরুদণ্ড দিবস।
16/10/2022

আজ বিশ্ব মেরুদণ্ড দিবস।

🐣বিশ্ব ডিম দিবস 🐣🥚"সুস্বাস্থ্যের জন্য ডিম"🥚ডিম হল বিশ্বের প্রোটিনের সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত উৎসগুলির মধ্যে একটি ...
14/10/2022

🐣বিশ্ব ডিম দিবস 🐣

🥚"সুস্বাস্থ্যের জন্য ডিম"🥚

ডিম হল বিশ্বের প্রোটিনের সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত উৎসগুলির মধ্যে একটি এবং অন্যান্য অঙ্গগুলির মধ্যে হৃদপিণ্ডের জন্য ভাল বলে প্রমানিত হয়েছে। এই কারণেই বিশ্ব প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারকে বিশ্ব ডিম দিবস হিসাবে চিহ্নিত করে। এই দিনটির উদ্দেশ্য হল পুষ্টির গুরুত্ব চিহ্নিত করা এবং বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে ডিম কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

🥚 কেন প্রতিদিন অবশ্যই ডিম খাবেন?

🥚সম্পূর্ণ প্রোটিন এর সবচেয়ে ভাল উৎস
🥚শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট এর কোলিন থাকে।
🥚ফসফরাস, সেলেনিয়াম , ভিটামিন বি১২ থাকে
🥚'ভাল' কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে
🥚রক্তের ট্রাইগ্লিসারাইড কমাতে পারে
স্ট্রোকের ঝুকি কমায়
🥚দামে সাশ্রয়ী
🥚Lutein এবং Zeaxanthin অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে - যা চোখের স্বাস্থ্যের জন্য প্রধান উপকারী
🥚ওমেগা ৩ বেশী থাকে
🥚ওজন কমায়

জন সচেতন মূলক পোস্ট...❗নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়ঃ ✔ আক্রান্ত ব্যক্তি সং...
30/09/2022

জন সচেতন মূলক পোস্ট...❗

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে

26/03/2022

আমার-আপনার একটু সহযোগিতা বাঁচিয়ে রাখতে পারে জুয়েলকে। কতভাবেই তো কত টাকা খরচ করি। আসুন না, জুয়েলকে বাঁচাতে একটু খরচ করি।

আজ ২৪ মার্চ, বিশ্বের বিভিন্ন দেশ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করছে। যক্ষ্মা বা যক্ষা (টিউবার্‌কিউলোসিস্‌ বা টিবি) একটি সংক্রা...
24/03/2022

আজ ২৪ মার্চ, বিশ্বের বিভিন্ন দেশ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করছে। যক্ষ্মা বা যক্ষা (টিউবার্‌কিউলোসিস্‌ বা টিবি) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis) নামের জীবাণু (Pathogen)।
১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে।

"যক্ষ্মা" শব্দটা এসেছে "রাজক্ষয়" থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব শীর্ণ (রোগা) হয়ে পড়েন ।

যক্ষ্মা প্রায় যেকোনও অঙ্গে হতে পারে (ব্যতিক্রম কেবল হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, ঐচ্ছিক পেশী ও থাইরয়েড গ্রন্থি। যক্ষ্মা সবচেয়ে বেশী দেখা যায় ফুসফুসে। গরুর দুধ পাস্তুরায়ণ প্রচলনের আগে অন্ত্রেও অনেক বেশি হত।

ফুসফুসে যক্ষ্মা হলে হাল্কা জ্বর ও কাশি হতে পারে। কাশির সঙ্গে গলার ভিতর থেকে থুতুতে রক্তও বেরোতে পারে। মুখ না ঢেকে কাশলে যক্ষ্মা সংক্রমণিত থুতুর ফোঁটা বাতাসে ছড়ায়। আলো-বাতাসহীন অস্বাস্থ্যকর বদ্ধ পরিবেশে মাইকোব্যাক্টেরিয়াম অনেকক্ষণ বেঁচে থাকে।
সামপ্রতিক বছরগুলোতে যক্ষ্মা রোগের বিরুদ্ধে অভিযানে প্রচন্ড অগ্রগতি হয়েছে। আনুমানিক হিসেব অনুযায়ী ২০০০ থেকে ২০১৩ সালের মধ্যে যক্ষ্মা রোগ নির্ধারণ ও চিকিৎসার মাধ্যমে ৩ কোটি ৭০ লক্ষ মানুষের জীবন বাচানো গেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই মরণব্যাধি মোকাবেলার জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন।
যক্ষ্মা রোগের চিকিৎসা আছে এবং তা প্রতিরোধ করা যায়। এই তথ্যের উপরই নির্ভর করে WHO তাদের নতুন পরিকল্পনা কার্যকর করতে চেষ্টা করছে। এই পরিকল্পনার অধীনে ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা রোগ ৯০ শতাংশ এবং যক্ষ্মা রোগে মৃত্যুর ঘটনা ৯৫ শতাংশ হ্রাস করার কথা বলা হচ্ছে।
দিবসটি সফল হোক।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ’ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় সারাদেশ থেকে নির্ধারিত ব্যাচের (ব্যাচ নং-৩২১১৩১২১) নাপ...
15/03/2022

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ’ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় সারাদেশ থেকে নির্ধারিত ব্যাচের (ব্যাচ নং-৩২১১৩১২১) নাপা সিরাপের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একইসঙ্গে কারও কাছে এই ওষুধ থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে এবং সেটি বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাদামের উপকারিতাঃ
22/12/2021

বাদামের উপকারিতাঃ

Address

Sundarganj
5720

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801755207629

Alerts

Be the first to know and let us send you an email when Sundarganj Blood Donor Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sundarganj Blood Donor Club:

Share