19/08/2022
আলো ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা- ২০২২ অনুষ্ঠিত...........
'যে সমাজে গুণীদের সমাদর হয় না, সেই সমাজে গুণীদের জন্ম হয় না' এই স্লোগানকে প্রতিপাদ্য করে 'আলো ফাউন্ডেশন, বড়লেখা, মৌলভীবাজার' এর উদ্যোগে হাকালুকি উচ্চ বিদ্যালয়ের হল রুমে 'গুণীজন সম্মাননা- ২০২২' অনুষ্ঠিত হয়। ৭ নং তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সমন্বয়ক প্রভাষক জুয়েল আহমদ জাহিদ ও যুগ্ম সমন্বয়ক খসরুল আলমের সঞ্চালনায় উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বৃহত্তর হাকালুকির ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ এখলাছুর রহমান, বিশিষ্ট ব্যাংকার জনাব মোঃ শহীদ আহমদ, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাস্টার মোঃ সমজিদ আলী, বড়ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাস্টার ফরিদ আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব বদরুল বিন হারুন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট্য সালিশী ব্যক্তিত্য জনাব আব্দুল খালিক বাদল, হাকালুকি উচ্ছ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিদ্যুৎ চক্রবর্তী, কানসাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ, ইউপি সদস্য মোঃ সালেহ আহমদ, মোঃ এনামুল হক, আব্দুন নূর, সঞ্জীব চন্দ্র দাস, হাফিজ ফখরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন যে সমাজে গুণীজনকে সম্মান করা হয় শেখানে গুণীজনের সৃষ্টি হয়। আলো ফাউন্ডেশন এর আয়োজনকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই মহতি কাজকে ধারাবাহিক ভাবে চালিয়ে যাবেন।