Jamaat Sylhet City

Jamaat Sylhet City Welcome to Official page of Jamaat Sylhet city. Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Sylhet City Branch.

The oldest and largest Islamic political party of Bangladesh, Jamaat-e-Islami started working with a pledge to safeguard the independence, territorial sovereignty and Islamic values of Bangladesh which emerged as an independent state in 1971 through a great war of liberation.

পবিত্র মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে আমীরে জামায়াতের সংবর্ধনা❝বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প...
03/09/2026

পবিত্র মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে আমীরে জামায়াতের সংবর্ধনা

❝বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন❞- ডা. শফিকুর রহমান এমপি

আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, এ বছর মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজন প্রতিযোগীর সবাই বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রথম এবং তিনজন বিভিন্ন গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বমঞ্চে তাঁদের এ সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

তিনি আরও বলেন, মক্কার বায়তুল হারামে বিজয়ীদের নাম ঘোষণার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রদর্শিত হয়েছে। ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বমঞ্চে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হলেও কুরআনের হাফেজদের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন উদ্যোগ দেখা যায়নি।

ডা. শফিকুর রহমান বলেন, গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন। তিনি সরকারের প্রতি দ্রুত তাঁদের সংবর্ধনা ও যথাযথ সম্মাননার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে অতীত ও বর্তমান সময়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ী সব হাফেজকে নিয়ে সম্মানজনক সংবর্ধনার আয়োজনের কথাও জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক শিক্ষার বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার প্রসার ভালো ও নৈতিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কুরআনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি সরকারের যথাযথ সহযোগিতা থাকা উচিত। এটি কোনো অনুগ্রহ নয়, তাঁদের ন্যায্য অধিকার।

মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের বিষয়টি উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মাদ্রাসার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও শিক্ষা গ্রহণ করছে। এ সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীদের সহযোগিতাকারী বিদেশি শিক্ষককেও সুযোগ পেলে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমীর।

তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাফেজদের এ অর্জন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে একটি গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের দৃষ্টান্ত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি।

সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল শিক্ষাশিবিররবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য---- মু. ফ...
03/09/2026

সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল শিক্ষাশিবির

রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা
অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য
---- মু. ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দ্বীনি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মগঠন ও আত্মশুদ্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। ইবাদত, নৈতিকতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের মান উন্নত করতে হবে। একজন দায়িত্বশীলের ব্যক্তিগত চরিত্র, জ্ঞান ও আচরণই সংগঠনের পরিচয় বহন করে। তাই দায়িত্বের সকল পর্যায়ে যোগ্যতা ও আমানতদারিত্বকে বেশি গুরুত্ব দিতে হবে। রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জনই হবে দায়িত্বশীলদের মূল লক্ষ্য।

তিনি বলেন, মানুষের আস্থা অর্জনই সাংগঠনিক কাজের মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য দায়িত্বশীলদের নিয়মিত আত্মসমালোচনা করতে হবে এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে তাদের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে। নিজেদের পরিবর্তনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনের পরিবেশ তৈরি করতে হবে। জ্ঞান, চরিত্র ও দক্ষতার সমন্বয়ে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারলেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।

তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরী মদীনামার্কেটস্থ একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী শিক্ষাশিবিরের উদ্বোধনী দিনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।
শিক্ষাশিবিরে মহানগরীর সকল থানার সকল মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্যগণ অংশ নেন।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দায়িত্বশীলদের আরও প্রজ্ঞা, ধৈর্য ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। রাজনৈতিক মতপার্থক্যকে যেন কোনোভাবেই সামাজিক বিভাজন বা সংঘাতে রূপ দেওয়া না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করে আইন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের অধিকার ও কল্যাণে কাজ করতে হবে। ক্ষমতাকে ভোগের বিষয় নয়, জনগণের সেবা ও জবাবদিহির আমানত হিসেবে দেখতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।

দরগাবাজারে ১নং ওয়ার্ড জামায়াতের গণসংযোগ অভিযানসৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় ---ড. নূরুল ইসলা...
02/09/2026

দরগাবাজারে ১নং ওয়ার্ড জামায়াতের গণসংযোগ অভিযান

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের
কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়
---ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে। মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় যোগ্য ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলাই সময়ের অন্যতম দাবি।

তিনি বলেন, মানুষের জীবনে ক্ষমতা ও দায়িত্ব স্থায়ী নয়। প্রত্যেককে একদিন তার দায়িত্ব ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এই উপলব্ধি ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় অনেকাংশে কমে আসবে। আল্লাহভীতি, আমানতদারি ও ন্যায়-ইনসাফকে ধারণ করে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর দরগাবাজার এলাকার মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাসব্যাপী সহযোগি সদস্য সংগ্রহ উপলক্ষে অনুষ্ঠিত গণসংযোগ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

১নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিন দাউদ কোরেশীর পরিচালনায় ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত গণসংযোগ অভিযানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারী পারভেজ আহমদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সমাজসেবী ও ব্যবসায়ী নিয়াজ মোহাম্মদ আজিজুল ইসলাম, খিজির মিয়া ও রুকনুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে কোতোয়ালী পশ্চিম থানা, ১নং ওয়ার্ড ও দরগা ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে দরগাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফরম পূরণ করে জামায়াতের সহযোগি সদস্য হন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল আরও বলেন, দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য আদর্শবান নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াত কাজ করছে। এ কাজে সমাজের সচেতন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

যতরপুরে ১৫নং ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে---...
02/09/2026

যতরপুরে ১৫নং ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান

ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে
জামায়াতের পথচলা অব্যাহত থাকবে
---মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ উপহার দিতে চায়। আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে এটি সম্ভব। দেশপ্রেমিক ধর্মপ্রাণ জনতাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় উদ্ধুদ্ধ করতে দাওয়াতি কার্যক্রমের বিকল্প নেই। জামায়াতকে জানুন, সহযোগিতা করুন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন। ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর যতরপুর এলাকায় মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

১৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ। এছাড়া অনুষ্ঠান কোতোয়ালী পূর্ব থানা, ১৫নং ওয়ার্ড ও যতরপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনজামায়াত ন্যায়ভিত্তিক ও মানবিকসমাজ প্রতিষ্ঠায় কাজ করছে---মুহাম্মদ ...
01/09/2026

তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

জামায়াত ন্যায়ভিত্তিক ও মানবিক
সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে
---মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, একজন মুমিনের সফলতা শুধু দুনিয়াবি অর্জনে নয়; প্রকৃত সফলতা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন গড়ে তোলা। সমাজের অন্যায়, জুলুম, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাও ঈমানি দায়িত্ব। জামায়াত সেই দায়িত্ব পালনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; একদিন প্রত্যেক মানুষকে এই পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সেদিন পদ-পদবি, অর্থ-সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না-মানুষের সঙ্গে করা আচরণ, আমল ও দায়িত্বের জবাবদিহিই হবে মূল বিষয়। তাই দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতের মুক্তিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর তেমুখী পয়েন্টে মহানগরীর জালালাবাদ থানার ৩৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১ সেপ্টেম্বর থেকে নগরীতে মাসব্যাপী সহযোগি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে মহানগর জামায়াত। এই অভিযান চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

৩৮নং ওয়ার্ড সভাপতি প্রভাষক দুলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় সহযোগি সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জালালাবাদ থানা আমীর ক্বারী আ.স.ম আলা উদ্দীন ও মহানগর উলামা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সহ-সভাপতি মাওলানা ওসমান গণি, মাস্টার গোলজার আহমদ ও সহকারী সেক্রেটারি হাফিজ ইমরান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে-আজ যে ক্ষমতা ও সুযোগ আমাদের হাতে, একদিন তারও হিসাব দিতে হবে। তাই আল্লাহভীতি, আমানতদারি, ন্যায় ও ইনসাফকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। আখেরাতের জবাবদিহির অনুভূতি জাগ্রত হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে অন্যায়-অনাচার অনেকাংশেই দূর করা সম্ভব।

ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দবিপদে স্বাবলম্বী মানুষও নিঃস্ব হনপাশে দাঁড়ানো ...
31/08/2026

ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

বিপদে স্বাবলম্বী মানুষও নিঃস্ব হন
পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব
----মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (৩১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলিউর রহমান সাদ্দামের সঙ্গে কথা বলেন এবং তাঁর প্রতি সহমর্মিতা জানান।

এসময় মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যেকোনো আকস্মিক দুর্ঘটনায় স্বাবলম্বী মানুষও নিঃস্ব হয়ে যেতে পারেন। এমন সময়ে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন ব্যবসায়ী ভাই আজ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবতার আহ্বানে সাড়া দিয়ে আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানাচ্ছি।

তিনি বলেন, ক্ষয়ক্ষতি হয়তো কারও পক্ষেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে সবাই সাধ্যমতো এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাময়িক বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। মার্কেট ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কল্যাণে সরকারসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’-এর স্বত্বাধিকারী অলিউর রহমান সাদ্দামসহ ওয়েস্ট ওয়ার্ল্ড সিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার দিবাগত রাত ১২টার দিকে ওয়েস্ট ওয়ার্ল্ড সিটির তৃতীয় তলায় অবস্থিত ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ
26/08/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
25/08/2026

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগঐক্য প্রতিষ্ঠায় ত্যাগ ও উদারতার বিকল্প নেই---মুহাম্মদ ফখরুল ইসলামজামায়াতের ক...
24/08/2026

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

ঐক্য প্রতিষ্ঠায় ত্যাগ ও
উদারতার বিকল্প নেই
---মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আদম সন্তান হিসেবে এবং মুমিন-মুসলিম হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মুমিনগণ পরস্পর ভাই ভাই। ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি ইসলামের সৌন্দর্যের অনন্য দিক। ঐক্যের মূল ভিত্তি হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তথা তাওহীদ। বিবাদ-বিসংবাদ ও অনৈক্যের বিষয়ে আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন। ইসলামের দৃষ্টিতে পরস্পরের কলহ-বিবাদে লিপ্ত হওয়া নিষিদ্ধ। ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজন ত্যাগের মানসিকতা ও উদারতা। যুগে যুগে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু অনৈক্য কখনোই গ্রহণযোগ্য ছিল না।

তিনি সোমবার (২৪ আগস্ট) দুপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ দশকের অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে জালালাবাদ থানাধিন একাধিক মাদরাসার শিক্ষক, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতীবদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উলামা বিভাগ জালালাবাদ থানার সভাপতি মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় এবং সেক্রেটারি মাওলানা শওকত আলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা আবুল খায়ের ও মাওলানা ফয়জুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, নবী-রাসুলদের উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা ও কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা জাতির সামনে তুলে ধরতে হবে।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, মতপার্থক্যের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা সময়ের একান্ত প্রত্যাশা। বিভেদের দেয়াল ভেঙে দিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখলে বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। মানুষকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান জানাতে হবে। সঠিক পথে এগিয়ে যেতে উলামায়ে কেরামকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরনতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে---- ...
21/08/2026

মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের
জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে
---- মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত এগিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ পরিচালনায় জামায়াতের দায়িত্বশীলদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞায় আরও সমৃদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা হলে জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম। পবিত্র কোরআনের সূরা আল-মুমিনুন থেকে দারস পেশ করেন আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম আরও বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন ও জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েও ইসলামী আন্দোলনের গতিপথ স্তব্ধ করা যায়নি। হাজারো শহীদের রক্তে গড়ে ওঠা এ সংগঠন দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন সেক্টরে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে মাত্র ছয় মাসে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থন দেবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ প্রত্যাখ্যান করবে।

মাওলানা আব্দুল হালিম আরও বলেন, অতীতের জুলুমবাজদের মতো বর্তমান সরকারও যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দেয়, তাহলে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে দায়িত্বশীলদের সময় দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের আদর্শের মডেল হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে জামায়াতের প্রার্থী দিতে হবে। সেপ্টেম্বর মাসে দেশব্যাপী অনুষ্ঠিতব্য দাওয়াতি অভিযানে যথাযথ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করতে হবে। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমান প্রমূখ।

Address

Kudratullah Market
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Sylhet City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Sylhet City:

Shortcuts

Share