জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম

জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম ❝সুস্থ সংস্কৃতির প্রদীপ জ্বেলে,মানবতার কল্যাণে এগিয়ে যাবো ঘরে ঘরে❞

"তরুণদের আত্মনির্ভরশীল করতে জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন"জকিগঞ্জ প্রত্যাশা ফোরামে...
20/09/2026

"তরুণদের আত্মনির্ভরশীল করতে জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন"

জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের উদ্যোগে দুই মাসব্যাপী অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাহউদ্দীন মাহমুদ-এর সভাপতিত্বে এবং দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং কোর্সের প্রধান পরিচালক আহমদ সাঈদ-এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও সমাজসেবক এবং ৬নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলওয়ার হোসেন লস্কর।

এ সময় বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের সহ-সভাপতি রাশেদুল হাসান। এছাড়াও দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং কোর্সের মেন্টর সাব্বির আহমদ ও আমিনুল ইসলাম রেজাসহ সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বর্তমান সময়ে অনলাইনভিত্তিক দক্ষতা অর্জন তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।

প্রত্যাশা ফোরামের পক্ষ থেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইন্সট্রাক্টর, মোঃ আমিনুল ইসলামের সাথে!  স্কিল ডেভেলপম...
19/09/2026

প্রত্যাশা ফোরামের পক্ষ থেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইন্সট্রাক্টর, মোঃ আমিনুল ইসলামের সাথে!

স্কিল ডেভেলপমেন্টের এই যাত্রায় তিনি আপনাদের প্রতিটি ধাপে গাইড করবেন। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজভাবে কাজ শেখানোই তার মূল লক্ষ্য।

তার ক্লাসে আপনারা যা যা পাচ্ছেন:

এক্সপার্ট ইন্সট্রাক্টর: সহজভাবে শেখাই, দক্ষতা বাড়াই।
প্র্যাক্টিক্যাল লার্নিং: শুধু তত্ত্ব নয়, বাস্তব অভিজ্ঞতা।
স্টুডেন্ট ফোকাসড: প্রতিটি শিক্ষার্থীর সফলতাই তার লক্ষ্য।
সাপোর্ট ও গাইডেন্স: শেখার প্রতিটি ধাপে তিনি থাকবেন আপনাদের সাথে।

🚨 রেজিস্ট্রেশনের শেষ সুযোগ! 🚨প্রত্যাশা ফোরামের "ফ্রিল্যান্সিং মাস্টারক্লাস (স্কলারশিপ ব্যাচ)"-এ জয়েন করার শেষ দিন কিন্তু...
19/09/2026

🚨 রেজিস্ট্রেশনের শেষ সুযোগ! 🚨

প্রত্যাশা ফোরামের "ফ্রিল্যান্সিং মাস্টারক্লাস (স্কলারশিপ ব্যাচ)"-এ জয়েন করার শেষ দিন কিন্তু আগামীকাল!
আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল, রবিবার (২০ সেপ্টেম্বর) ঠিক রাত ৯:০০ টায়।

যেহেতু আসন সংখ্যা একেবারেই সীমিত (মাত্র ৫০ জন), তাই যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তারা আর দেরি না করে দ্রুত জয়েন হয়ে যান। নিজের সিটটি এখনই নিশ্চিত করুন!

রেজিস্ট্রেশন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe9P0z85Sn9R0m74khcGOGnJllc8bLZstPJyx9b9hLyWGu_IA/viewform

স্বপ্ন আছে, মেধা আছে—শুধু প্রয়োজন সঠিক সুযোগ।জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম নিয়ে এসেছে আপনার জন্য সেই সঠিক সুযোগ! শিক্ষার্থীরা ...
15/09/2026

স্বপ্ন আছে, মেধা আছে—শুধু প্রয়োজন সঠিক সুযোগ।

জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম নিয়ে এসেছে আপনার জন্য সেই সঠিক সুযোগ! শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যেন নিজেদের খরচ নিজেরা চালাতে পারে, সেই লক্ষ্যেই আমরা আয়োজন করছি এই অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স। আগামী ২০ সেপ্টেম্বর থেকে দুই মাসের এই প্রশিক্ষণে মোট ৪০টি ক্লাস অনুষ্ঠিত হবে।

জ্ঞান অর্জন করুন, দক্ষতা বাড়ান এবং সফলতার পথে এগিয়ে যান। নিজেকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আজই আমাদের সাথে যুক্ত হোন।
নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন:
🔗 https://forms.gle/AJ7PmuANXydwaTz87

যেকোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন:
📞 +৮৮০ ১৭১০-৫৪৯৫৬৩

14/09/2026

শিক্ষার্থীদের স্বাবলম্বী করার লক্ষ্যে 'প্রত্যাশা'র এক বিশাল উদ্যোগ! 🌟

নগদ টাকা নয়, প্রত্যাশা আপনাদের হাতে তুলে দিচ্ছে উপার্জনের হাতিয়ার। শিক্ষার্থীদের সেলফ-ডিপেন্ডেন্ট করতে ১০,০০০ টাকা মূল্যের একটি স্পেশাল প্রজেক্ট-বেসড কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ পাচ্ছেন ৫০ জন শিক্ষার্থী।
যাঁরা পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের জন্যই আমাদের এই প্রজেক্ট। ল্যাপটপ নেই? চিন্তার কিছু নেই! আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই শুরু করতে পারবেন নিজের স্কিল ডেভেলপমেন্ট ও ইনকামের যাত্রা।
📌 কোর্সে যা যা পাচ্ছেন:

১০০% ফ্রি স্কলারশিপ (কোনো হিডেন চার্জ নেই)
প্রথম দিন থেকেই উপার্জনের সঠিক গাইডলাইন
মাত্র ২ মাসের প্র্যাকটিক্যাল কোর্স
প্রত্যাশার পক্ষ থেকে প্রফেশনাল সার্টিফিকেট
যাঁরা সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন, কেবল তাঁরাই রেজিস্ট্রেশন করুন। সুযোগটি হাতছাড়া না করে দ্রুত যুক্ত হোন আমাদের সাথে!

👉 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/AJ7PmuANXydwaTz87

📞 যোগাযোগ (WhatsApp): 01789880187

09/09/2026

জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম দুই মাসব্যাপী ‘ফ্রিল্যান্সিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্স’ চালু করতে যাচ্ছে।

'জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সালাহউদ্দীন মাহমুদ'জকিগঞ্জ অনলাইন টিভির উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপ...
04/09/2026

'জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সালাহউদ্দীন মাহমুদ'

জকিগঞ্জ অনলাইন টিভির উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেনজকিগঞ্জ প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাহউদ্দীন মাহমুদ।

সাবেক ছাত্রনেতা ফাহিম উদ্দীনের বিবাহ, প্রকাশ হলো ‘ফাহিম’স নিকাহ নোটস’ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক অফিস সম্পাদক ...
28/08/2026

সাবেক ছাত্রনেতা ফাহিম উদ্দীনের বিবাহ, প্রকাশ হলো ‘ফাহিম’স নিকাহ নোটস’

ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক অফিস সম্পাদক ও জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম উদ্দীনের বিবাহ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে তাঁর বিবাহ স্মারক ‘ফাহিম’স নিকাহ নোটস’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাবেক ছাত্রনেতা ফাহিম উদ্দীনের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবাহকে স্মরণীয় করে রাখতে জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের উদ্যোগে প্রকাশ করা হয়েছে বিশেষ বিবাহ স্মারক ‘ফাহিম’স নিকাহ নোটস’।অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে স্মারকটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

‘ফাহিম’স নিকাহ নোটস’ এ ফাহিম উদ্দীনের জীবনের নানা স্মৃতি, শুভেচ্ছাবার্তা এবং বিবাহকেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য উপস্থিত অতিথিরাও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা ফাহিম উদ্দীনের নতুন জীবনের পথচলা সুখ,শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।একইসঙ্গে নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।

জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছাস্বরূপ ডায়েরি...
16/08/2026

জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছাস্বরূপ ডায়েরি উপহার প্রদান করা হয়েছে।

Address

Sylhet

Telephone

+8801747148358

Website

Alerts

Be the first to know and let us send you an email when জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম:

Shortcuts

Share

Category