B & B Bike Squad

B & B Bike Squad United we stand, divided we fall.

06/02/2023

B & B Bike Squad এর সকল সদস্য বিগত এক বছর ধরে একসাথে বাইক রাইড সহ সামাজ উন্নয়ন এর লক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে।

মোটরবাইকের প্রতি ভালোবাসাই তাদের একত্রিত করেছে একটি শক্ত সম্প্রদায় গঠন এর লক্ষ্যে। তারা বিশ্বাস করে আনন্দ অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে সবচেয়ে ভাল অভিজ্ঞতা অর্জন করা সম্ভব এবং তারা তাদের স্কোয়াডে নতুন সদস্যদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত।

গ্রুপের সদস্যরা সকলেই মোটরবাইকের প্রতি অসাধারণ ভালবাসা ভাগ করে নিতে সক্ষম এবং তারা নতুন রাইডারদের বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী এবং দক্ষ রাইডার হতে সাহায্য করে।

B & B Bike Squad হল একটি গতিশীল মোটরবাইক গ্রুপ যা সারা বাংলাদেশের রাইডারদের একত্রিত করবে একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যে।

B & B Bike Squad সবসময় একটি ভাল সময় তৈরির জন্য প্রস্তুত রয়েছে।

বয়স তো সংখ্যা মাত্র।ঘুরে বেড়ানোর কোন নির্দিষ্ট বয়স নেই।
08/10/2022

বয়স তো সংখ্যা মাত্র।
ঘুরে বেড়ানোর কোন নির্দিষ্ট বয়স নেই।

Yamaha MT15 বাইকেরই আরেকটি ভার্শন ভারতে লঞ্চ করেছে ইয়ামাহা। Yamaha MT15 V 2.0 বাইকের সাথে থাকছে আরো উন্নত ফিচারস, যেমন আ...
07/10/2022

Yamaha MT15 বাইকেরই আরেকটি ভার্শন ভারতে লঞ্চ করেছে ইয়ামাহা। Yamaha MT15 V 2.0 বাইকের সাথে থাকছে আরো উন্নত ফিচারস, যেমন আপসাইড ডাউন সাসপেনশন, এলোমিনিয়াম সুইংআর্ম, ১৫৫ সিসি লিকুয়িড কুল্ড ৪ভি এসওএইচসি এফএই ইঞ্জিন এবং আরো অনেক কিছু। এখন রাইডাররা কানেক্ট থাকবে তাদের ফোনের সাথে ইয়ামাহা Y-Connect অ্যাপের মাধ্যমে।

বাংলাদেশে বর্তমানে Suzuki GSX R150 বাইকটিকে গতির রাজা বলাহয়। বাইকটিতে দেওয়া হয়েছে শক্তিশালী FI (fuel injection) ইঞ্জিন এ...
07/10/2022

বাংলাদেশে বর্তমানে Suzuki GSX R150 বাইকটিকে গতির রাজা বলাহয়। বাইকটিতে দেওয়া হয়েছে শক্তিশালী FI (fuel injection) ইঞ্জিন এবং এই GSX R150 বাইকটি আকারে তুলনামূলক কিছুটা ছোট এবং হালকা হওয়ায় বাইকটির acceleration চমৎকার। Suzuki এই মডেলটি প্রথম দিকে 02 November 2016 এ ইন্দোনেশিয়ায় চালু করেছিল। ধীরে ধীরে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে এটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বাজারজুড়ে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে।

Suzuki GSX R150 এবং GSX S150 বাহ্যিক গঠনে পার্থক্য থাকলেও এতে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। GSX S150 এর তুলনায় GSX R150 বেশি স্পোর্টি লুক এবং আধুনিক সুবিধা সম্বলিত, এবং বাংলাদেশে এগুলোর দামেও রয়েছে যথেষ্ট পার্থক্য। দুটি বাইকেই ১৪৭.৩ সি সি ইঞ্জিন, যার সর্বোচ্চ ক্ষমতা 18.90 Bhp @ 10,500 rpm, এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 14 NM @ 9000 rpm। এটি Single cylinder, liquid-cooled, 4-Stroke, 4-Valve ইঞ্জিন। এটিতে fuel-injection জ্বালানি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা ভাল মাইলেজে ভূমিকা রাখে।

07/10/2022

Samad With His Love......

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে  ০৩ অক্টোবর ২০২২ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রা...
07/10/2022

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ০৩ অক্টোবর ২০২২ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১টা ৩৫ ঘটিকা) বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

নিহত শান্তিরক্ষীরা হলেন:

সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া),

সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারী)

সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)।

এতে টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন।

নিহত শান্তিরক্ষী বাহিনীর প্রতি B&B Bike Squad এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং আহত টহল কামান্ডার এর দ্রুত সুস্থতা কামনা করছি।

24/09/2022

Address

Sylhet
3170

Telephone

+8801798370895

Website

Alerts

Be the first to know and let us send you an email when B & B Bike Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to B & B Bike Squad:

Share

Category