31/07/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার ও সংবিধান সংস্কারের দাবিতে ''জুলাই অঙ্গীকার'' বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত—
আজ ৩১ জুলাই '২৬ বাদ জুমুআ সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে শাখা সেক্রেটারি সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন—
“আজকের এই ''জুলাই অঙ্গীকার'' কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি বাংলাদেশের জনগণের ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের বহিঃপ্রকাশ। জুলাইয়ের গণআন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন—তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে যারা হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে রাষ্ট্রব্যবস্থায় যে সকল দুর্বলতা ও অসঙ্গতি জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করতে হবে। এমন একটি সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে জনগণের অধিকার, ভোটের মর্যাদা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত থাকবে।
তিনি আরো বলেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না; আমরা চাই ন্যায়বিচারের বাংলাদেশ। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভবিষ্যতে কোনো সরকার বা রাষ্ট্রীয় শক্তি জনগণের মৌলিক অধিকার হরণ করার সাহস না পায়। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করুন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সম্পন্ন করুন। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না।
মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট - ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট জেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, সাবেক শাবিপ্রবি শাখা সভাপতি ও অংকুর সিলেট জোনের পরিচালক খসরুল আলম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ জুবায়ের, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত,অফিস ও পাঠাগার সম্পাদক মিসবাহ আহমদ জয়, পশ্চিম জেলার অফিস ও পাঠাগার সম্পাদক জামিল আহমদ, পূর্ব জেলার অফিস ও পাঠাগার সম্পাদক হাম্মাদ মামনুন, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, সিলেট সরকারি আলিয় সভাপতি রাকিব হোসাইন, এমসি কলেজ সভাপতি এনামুল হক এনাম কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমূখ।