DC South,SMP,Sylhet

DC South,SMP,Sylhet ”মুজিববর্ষের অঙ্গিকার
পুলিশ হবে জনত?

এসএমপি‘র মার্চ/২০২৪ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃঅদ্য ২০/০৩/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স...
20/03/2024

এসএমপি‘র মার্চ/২০২৪ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

অদ্য ২০/০৩/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স হলে মার্চ/২০২৪ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, মহোদয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহ অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ,সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। পুলিশ কমিশনার মহোদয় শুরুতেই গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরে সকল পদবীর পুলিশ সদস্যদের কল্যাণ প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান এবং সিদ্ধান্ত প্রদান করেন। তিনি সকল পদবীর পুলিশ সদস্যদের শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে বলেন।তিনি বলেন রোযায় ডিউটি করা কষ্টকর হলেও সবাইকে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে হবে। ঈদ উপলক্ষে ২০% ছুটি দেওয়া হয় প্রয়োজনে তা আমরা আরো বৃদ্ধি করব। তিনি আরো বলেন যে সিলেট নগরীকে হকারমুক্ত করতে হবে এবং (০৫) পাঁচটির বেশি সিএনজি পয়েন্টের স্ট্যান্ডে থাকবে না।
পরবর্তীতে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশ হতে ২০২৪ খ্রিষ্টাব্দে পিপিএম/বিপিএম পদকপ্রাপ্ত পুলিশ সদস্য/পুলিশ কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করেন। পুরস্কারপ্রাপ্তগণ হলেনঃ ১। জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), প্রাপ্ত পদকের নাম-পিপিএম সেবা, ২। জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ),অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, প্রাপ্ত পদকের নাম-পিপিএম সেবা, ৩।এএসআই (নিরস্ত্র)/৫০২ আহসান হাবিব, বিপিএম, (এয়ারপোর্ট থানা), প্রাপ্ত পদকের নাম-বিপিএম, ৪।কনস্টেবল/২০৫৯ বিলাল উদ্দিন, বিপিএম, শিবেরবাজার পুলিশ ফাঁড়ি, প্রাপ্ত পদকের নাম-বিপিএম।

উপ পুলিশ কমিশনার  (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম মহোদয় পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় মান্য...
11/11/2023

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম মহোদয় পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম মহোদয় ফুলের শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সকলকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং মান্যবর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

০৭জন চোর গ্রেফতার ও চোরাইকৃত মালামাল উদ্ধারঃসিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের দক্ষিণ সুরমা থানার চৌকশ পুলিশ টিম ক...
05/07/2023

০৭জন চোর গ্রেফতার ও চোরাইকৃত মালামাল উদ্ধারঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের দক্ষিণ সুরমা থানার চৌকশ পুলিশ টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর ভিতর চুরির ঘটনার রহস্য উদঘাটন ও উক্ত ঘটনায় জড়িত ০৭ (সাত) জন আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।

সূত্র ঃ দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১, তাং-০১/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০/৪২৭ পেনাল কোড ১৮৬০

গ্রেফতারকৃতদের নামঃ ১। মোঃ কাউসার (২২) পিতা-মৃত বজলু মিয়া, মাতা-রেহেনা বেগম, সাং-শনিবাজ, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ার পাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ জুনায়েদ (২১) পিতা-আব্দুর রহিম, মাতা-মমতাজ বেগম, সাং-শাহাপুর, পুরাতন, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ারপাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩। মোঃ আব্দুল কাদির (২৭) পিতা-মৃত ফরিদ মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-বহর আবাসিক এলাকা, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট, ৪। মোঃ মাসুদ রানা (৩৩) পিতা-মোঃ দিদার শেখ, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-বিষ্ণুদিয়া, দক্ষিণ পাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া, বর্তমানে-কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট এর গাড়ী নং-কুষ্টিয়া-ম-১১-০১০৪ এর গাড়ীর হেলপার, ৫। কাজল চন্দ্র নাথ (৩০) পিতা-মৃত বাবু লাল নাথ, মাতা-বাসন্তি রানী নাথ, সাং-চুয়াবহর, বটেশ্বর, থানা-শাহপরাণ(রহ:), জেলা-সিলেট, ৬। দুলাল আহমদ রিপন (২৩), পিতা-আব্দুস ছাত্তার লুলু, সাং-লক্ষনা বন্দ, পোষ্ট-চৌধুরী বাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৭। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।

উদ্ধারকৃত আলামতঃ ১। ননস্টিক-১৫৭কার্টুন, মূল্য অনুমান-১০,৩১,৭৯৪/- টাকা, ২। গ্যাস স্টোভ-১৮৬ পিস, মূল্য অনুমান-৪,৭৪,৩০০/- টাকা, ৩। ব্লেন্ডার-২৪ কার্টুন, মূল্য অনুমান-২,১৩,০৮০/- টাকা, ৪। ইনফারেট চুলা-১৬ কার্টুন, মূল্য অনুমন-৩,৮৪,৭৫৬/- টাকা, ৫। ফুড পট-০৫কার্টুন, মূল্য অনুমান-৫১,০৩৬/- টাকা, ৬। রাইস কুকার-১৭কার্টুন, মূল্য অনুমান-১,০৫,৭২৪/- টাকা, ৭। প্রেসার কুকার-০৩ কার্টুন, মূল্য অনুমান-৪১,৪৪৫/- টাক,৮। ক্যাটলি-০৭ কার্টুন, মূল্য অনুমান-৭৫,৯৩৬/- টাকা, ৯। ফ্লাক্স-০৩ কার্টুন, মূল্য অনুমান-২২,৯৩২/- টাকা, সর্বমোট-২৪,০১০০৩/- টাকার মালামাল উদ্ধার।

পবিত্র ঈদুল আযহা/২০২৩ উপলক্ষ্যে গত ২৭/০৬/২০২৩খ্রি: তারিখ হইতে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর সকল অফিস স্টাফ ০৫ দিনের ছুটি ভোগের উদ্দেশ্যে অফিস ত্যাগ করেন। তখন উক্ত কোম্পানীর সার্বিক নিরাপত্তার জন্য এলিট ফোর্সের নিয়োগকৃত সিকিউরিটি ১। দুলাল আহমদ রিপন (২৩), পিতা-আব্দুস ছাত্তার লুলু, সাং-লক্ষনাবন্দ, পোষ্ট-চৌধুরীবাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদ্বয়কে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত ৩০/০৬/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:২০ ঘটিকা হইতে বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা সিকিউরিটি ১। দুলাল আহমদ রিপন (২৩)ও ২। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট’দ্বয়ের সহায়তায় ওয়ার হাউজের প্রধান গেইটের ০২টি ও ভিতরের গেইটের ০২টি তালা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া কিয়াম কোম্পানীর নন স্টিক, প্রেসার কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার সহ অন্যান্য বিভিন্ন আইটেমের মালামাল চুরি করিয়া নিয়ে যায়। যাহার মূল্য অনুমান-৫৮,২৪,৬৩৭/- টাকা। তাছাড়া অফিসে থাকা সিসি ক্যামেরাসহ টিভি ও কম্পিউটার ভাঙ্গিয়া অনুমান- ৮০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। এ সংক্রান্তে সিলেট ওয়ার হাউজ কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর ডিপো ইনচার্জ মো: জুলফিকার আলী দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা), এসএমপি, সিলেট মহোদয়ের নির্দেশে ও তত্ত্বাবধানে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: শামসুদ্দোহা, পিপিএমএর নেতৃত্বে এসআই (নি:)/শশধর বিশ্বাস, এসআই(নিঃ)/মোঃ আবুল হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্স কয়েকটি দলে বিভক্ত হয়ে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে।গত ০২/০৭/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনে অভিযান পরিচালনা করে আসামী ১। দুলাল আহমদ রিপন (২৩), পিতা-আব্দুস ছাত্তার লুলু, মাতা-ছায়া বেগম, সাং-লক্ষনাবন্দ, পোষ্ট-চৌধুরী বাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-সিকিউরিটি গার্ড, কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজলি:, মোমিনখলা, বাইপাস রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, মাতা-আবেদা বেগম সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমানে-সিকিউরিটি গার্ড, কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজলি:, মোমিনখলা, বাইপাস রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়।

পরবর্র্তীতে ০৩/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র শাহপরাণ (রহ:) থানাধীন খাদিম পাড়া সাকিনস্থ মাকমপ্লেক্স দোকানে শাহপরাণ (রহ:) থানা পুলিশের সহযোগীতায় আসামী মোঃ আব্দুল কাদির (২৭) পিতা-মৃত ফরিদ মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-বহর আবাসিক এলাকা, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট’কে গ্রেফতার করতঃ তাহার দেখানো ও দেওয়া তথ্য মতে সাক্ষীদের সামনে চোরাই যাওয়া কিছু মালমাল উদ্ধার করতঃ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়াও আসামী আব্দুল কাদির এর দেওয়া তথ্য মতে শাহপরাণ (রহ:) থানাধীন টুলটিকর এলাকা হইতে শাহপরাণ (রহ:) থানা পুলিশের সহযোগীতায় আসামী ১। মোঃ কাউসার (২২)পিতা-মৃত বজলু মিয়া, মাতা-রেহেনা বেগম, সাং-শনিবাজ, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ার পাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট ও ২। মোঃ জুনায়েদ (২১) পিতা-আব্দুর রহিম, মাতা-মমতাজ বেগম, সাং-শাহাপুর, পুরাতন, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ার পাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট’দ্বয়কে ০৩/০৭/২০২৩খ্রিঃ তারিক ১৫:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতঃ তাহাদেরকে বর্ণিত মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে জানায় কোম্পানীর চোরাই যাওয়া মালামাল শাহপরাণ (রহ:) থানাধীন টুলটিকর মিরা পাড়া জনৈক মুক্তার মিয়া’র দোকান ঘরের পূর্ব পার্শ্বের দুইটি কক্ষে রাখা হইয়াছে। তাৎক্ষণিক ধৃত আসামী মোঃ কাউসার ও মোঃ জুনায়েদ এর দেওয়া তথ্য মতে শাহপরাণ (রহ:) থানাধীন টুলটিকর মিরা পাড়া জনৈক মুক্তার মিয়া’র দোকান ঘরের পূর্ব পার্শ্বের দুইটি কক্ষে অভিযান পরিচালনা করিয়া ০৩/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৬:২০ ঘটিকার সময় চোরাই যাওয়া আরো আংশিক মালামাল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ০৩/০৭/২০২৩খ্র্রিঃ তারিখ ২১:৩৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ কিয়াম কোম্পানীর ওয়ার হাউজ হইতে আসামী মোঃমাসুদ রানা (৩৩) পিতা-মোঃ দিদার শেখ, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-বিষ্ণুদিয়া, দক্ষিণ পাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া, বর্তমানে-কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট এর গাড়ী নং-কুষ্টিয়া-ম-১১-০১০৪ এর গাড়ীর হেলপার ও কাজল চন্দ্র নাথ (৩০) পিতা-মৃত বাবু লাল নাথ, মাতা-বাসন্তি রানী নাথ, সাং-চুয়া বহর, বটেশ্বর, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট’দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’দেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সিলেটের পেট্রল পাম্পের মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃগত ০১/০৬/২০২৩ খ্রিঃ ত...
01/06/2023

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সিলেটের পেট্রল পাম্পের মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

গত ০১/০৬/২০২৩ খ্রিঃ তারিখে এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সাথে সিলেটের পেট্রল পাম্পের মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত এসএমপি‘র পুলিশ কমিশনার মহোদয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিলেটের পেট্রল পাম্পের মালিকগণ। পুলিশ কমিশনার মহোদয় আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় বার্ষিক পরিদর্শনঃ অদ্য ২৩/০৫/২০২৩খ্রিঃ বেলা ১০.০০ ঘটিকা...
23/05/2023

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় বার্ষিক পরিদর্শনঃ

অদ্য ২৩/০৫/২০২৩খ্রিঃ বেলা ১০.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন এসএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) জনাব তাহমিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও অপারেশন) জনাব মোঃ আমিনুল ইসলাম। উপস্থিত সবাই ফুল দিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান। অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় অফিসে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, অফিসের ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

গত ২৮ এপ্রিল ২০২৩ খ্রি: মাননীয় আইজিপি মহোদয়ের সিলেট সফরের সূচী অনুসারে আজ সকালে এসএমপি, সিলেট এর পারারইচক এলাকায় বহুতল অ...
28/04/2023

গত ২৮ এপ্রিল ২০২৩ খ্রি: মাননীয় আইজিপি মহোদয়ের সিলেট সফরের সূচী অনুসারে আজ সকালে এসএমপি, সিলেট এর পারারইচক এলাকায় বহুতল অফিসার্স মেস নিমার্ণের প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব সোহেল রেজা পিপিএম উপস্থিত ছিলেন।

এসএমপি‘র এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃঅদ্য ১০/০৪/২০২৩ খ্রিঃ তারিখে দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মে...
10/04/2023

এসএমপি‘র এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

অদ্য ১০/০৪/২০২৩ খ্রিঃ তারিখে দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট মহানগর কোর্টের পিপি এডভোকেট জনাব নিজাম উদ্দিন, পিবিআই, হাইওয়ে, র্যা ব-৯ সিলেট, মাদকদ্রব্য অধিদপ্তর সিলেট, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ এর প্রতিনিধিবৃন্দ সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ , সহকারি পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণদের নিজ নিজ এলাকার অপরাধ সংক্রান্ত বিষয়ে জানতে চান। উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় কর্মকর্তাবৃন্দদের সৎ ‍ও মানবিক পুলিশিং এর নির্দেশণা প্রদান করেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশণাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশণা প্রদান করেন। তিনি বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল-উল-ফিতর উপলক্ষে যথাযথভাবে সম্মানিত নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তিনি তোলে ধরেন। পুলিশকে দক্ষতার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগণ হলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাইন উদ্দিন খান (দক্ষিণ সুরমা থানা ), অফিসার ইনচার্জ জনাব মোঃ শামছুদ্দোহা, পিপিএম (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর জনাব সুমন কুমার চৌধুরী (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর জনাব মোঃ নুরুল ইসলাম (আরআই, পুলিশ লাইন্স), ইন্সপেক্টর জনাব মোহাম্মদ সহিদুর রহমান (ডিবি), ইন্সপেক্টর জনাব মোঃ জিয়াউর রহমান (প্রশিকিউশন), ইন্সপেক্টর জনাব আল-আমিন (সিটিএসবি), টিআই জনাব সামছুদ্দিন (ট্রাফিক বিভাগ), এসআই জনাব মোঃ আবুল হোসেন (দক্ষিণ সুরমা থানা), এসআই জনাব জয়ন্ত কুমার দে (ডিবি), এসআই জনাব মোঃ আবুল হোসেন (প্রসিকিউশন), এসআই জনাব মোঃ সাহাব উদ্দিন (পুলিশ লাইন্স, বিভাগীয় পোশাক ভান্ডার), টিএসআই জনাব প্রকাশ দেবনাথ (ট্রাফিক বিভাগ), এসআই জনাব মোঃ সানাউল ইসলাম (সিটিএসবি), এএসআই জনাব মোঃ সাদিকুর রহমান (দক্ষিণ সুরমা থানা), এএসআই জনাব মোঃ আলী হোসেন (সদর ও প্রশাসন), এটিএসআই জনাব মোঃ আমির হোসেন (ট্রাফিক বিভাগ), এএসআই জনাব মোছাম্মদ রুবিনা খাতুন (সিটিএসবি), ড্রাইভার কনস্টেবল মোঃ মোহন মিয়া (মটরযান শাখা, সদর ও প্রশাসন)।

এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কর্তৃক মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শনঃঅদ্য ২২/০৮/২০২২খ্রিঃ বেলা ০১.৩০ ঘটিকায় সিলেট ম...
22/08/2022

এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কর্তৃক মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শনঃ

অদ্য ২২/০৮/২০২২খ্রিঃ বেলা ০১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শন করেন এসএমপি'র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব মোঃ শাহজাহান ভূইয়া, অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা জনাব মোঃ শামসুদ্দোহা পিপিএম, থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ। উপস্থিত সবাই ফুল দিয়ে উপ-পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা। উপ-পুলিশ কমিশনার মহোদয় থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের আবারো শ্রেষ্ঠ বিভাগ দক্ষিণ  বিভাগ ও শ্রেষ্ঠ ডিসি  জনাব সুহেল রেজা পিপিএম। আজ ১৪জুলাই ২০২২ খ্র...
14/07/2022

সিলেট মেট্রোপলিটন পুলিশের আবারো শ্রেষ্ঠ বিভাগ দক্ষিণ বিভাগ ও শ্রেষ্ঠ ডিসি জনাব সুহেল রেজা পিপিএম।

আজ ১৪জুলাই ২০২২ খ্রি. রবিবার সকাল ১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের ষষ্ঠতলায় অনুষ্ঠিত জুন / ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন কমিশনার জানাব নিশারুল আরিফ মহোদয়।

জুন / ২০২২ মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে দক্ষিণ বিভাগ এবং শ্রেষ্ঠ ডিসি জনাব সুহেল রেজা পিপিএম মহোদয়।

এসএমপি উপ পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয়  এর শাহপরাণ (রহঃ) থানার সহকারী পুলিশ  কমিশনার কার্যালয় পরিদর্শনঃঅদ্য ০৭/০৭/২০২২খ্রি...
07/07/2022

এসএমপি উপ পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয় এর শাহপরাণ (রহঃ) থানার সহকারী পুলিশ কমিশনার কার্যালয় পরিদর্শনঃ

অদ্য ০৭/০৭/২০২২খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানার সহকারী পুলিশ কমিশনার এর কার্যালয় পরিদর্শন করেন এসএমপি'র সম্মানিত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ (রহঃ) থানা জনাব রুপক কুমার শাহ , অফিসার ইনচার্জ শাহপরাণ (রহঃ) থানা জনাব সৈয়দ আনিসুর রহমান। উপস্থিত সবাই ফুল দিয়ে পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান। উপ পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয় সহকারী পুলিশ কমিশনার এর কার্যালয় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসএমপি পুলিশ কমিশনার কর্তৃক উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় বার্ষিক পরিদর্শনঃঅদ্য ১৪/০৬/২০২২খ্রিঃ বেলা ১১.০০ ঘটিক...
14/06/2022

এসএমপি পুলিশ কমিশনার কর্তৃক উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় বার্ষিক পরিদর্শনঃ

অদ্য ১৪/০৬/২০২২খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন এসএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) জনাব তাহমিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও অপারেশন) জনাব মোঃ আমিনুল ইসলাম। উপস্থিত সবাই ফুল দিয়ে পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার মহোদয় অফিসে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, অফিসের ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের আবারো শ্রেষ্ঠ বিভাগ দক্ষিণ  বিভাগ ও শ্রেষ্ঠ ডিসি  জনাব সুহেল রেজা পিপিএম। আজ ১২জুন ২০২২ খ্রি....
12/06/2022

সিলেট মেট্রোপলিটন পুলিশের আবারো শ্রেষ্ঠ বিভাগ দক্ষিণ বিভাগ ও শ্রেষ্ঠ ডিসি জনাব সুহেল রেজা পিপিএম।

আজ ১২জুন ২০২২ খ্রি. রবিবার সকাল ১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের ষষ্ঠতলায় অনুষ্ঠিত মে / ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন কমিশনার জানাব নিশারুল আরিফ মহোদয়।

মে / ২০২২ মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে দক্ষিণ বিভাগ ।

দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব সুহেল রেজা , পিপিএম এসএমপি কমিশনার জনাব নিশারুল আরিফ মহোদয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহন করেন।

Address

Sylhet

Telephone

+8801320067650

Website

Alerts

Be the first to know and let us send you an email when DC South,SMP,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DC South,SMP,Sylhet:

Share

Category