Office of The Divisional Director-Health, Sylhet Division

Office of The Divisional Director-Health, Sylhet Division Government Organization

প্রত্যেক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে, প্রতি শনিবার পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত...
01/08/2026

প্রত্যেক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে, প্রতি শনিবার পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে অদ্য ১লা আগস্ট , শনিবার, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পপর্যবেক্ষণ করেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার। এই সময় হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার স্যার সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে পরিচালক মহোদয় হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, আগত রোগীগণের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন, রোগীদের জন্য নির্ধারিত পথ্যের মান যাচাই করেন এবং স্বাস্থ্য সেবার মান অধিকতর উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

অদ্য ২৮শে জুলাই সকাল ১০.৩০ ঘটিকায় সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্ম...
28/07/2026

অদ্য ২৮শে জুলাই সকাল ১০.৩০ ঘটিকায় সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার। বিভাগীয় সভায় চার জেলার সম্মানিত সিভিল সার্জন স্যারগণ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সমূহের তত্ত্বাবধায়ক স্যারগণ, উন্নয়ন সহযোগী সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরতে সম্মানিত বিভাগীয় পরিচালক স্যারকে ফুল দিয়ে বরণ করে নেন সম্মানিত তত্ত্বাবধায়ক স্যারগণ, সিভিল সার্জন স্যারগণ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরবর্তীতে বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও জেলাভিত্তিক পারফরম্যান্স বিষয়ে বিশদভাবে আলোচনা হয় এবং বিভাগীয় পরিচালক স্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

অদ্য ২৫ শে জুলাই শনিবার সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার গোলাপগঞ্জ উপজেলা স্বা...
25/07/2026

অদ্য ২৫ শে জুলাই শনিবার সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরবর্তীতে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার মান অধিকতর উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশেগ্রহণ করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট এমরান আহমেদ চৌধুরী মহোদয় । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার সম্মানিত সিভিল সার্জন, ডা: মো:নাসির উদ্দিন স্যার। সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন। এই সময় হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অদ্য ১৬ই জুলাই সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার এবং সহকারী পরিচালক ( রোগ-নিয়ন্ত্রণ)  ডা:...
16/07/2026

অদ্য ১৬ই জুলাই সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার এবং সহকারী পরিচালক ( রোগ-নিয়ন্ত্রণ) ডা: মোহাম্মদ নূরে আলম শামীম স্যার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এই সময় ছাতক উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুসরাত আরেফিন স্যার ও হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় পরিচালক মহোদয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কর্ণার পরিদর্শন করেন এবং HSS স্কোরিং এ সমগ্র দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় স্থান অধিকার করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

১৩-০৭-২০২৬ইং রোজ সোমবার সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার, সম্মানিত সহকারী পরিচা...
14/07/2026

১৩-০৭-২০২৬ইং রোজ সোমবার সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার, সম্মানিত সহকারী পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ ) ডা: মোহাম্মদ নূরে আলম শামীম স্যার, মৌলভীবাজার জেলার সম্মানিত সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান স্যার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-রাজনগর ডা: উৎপল দাস স্যার সহ মেডিকেল অফিসার-সিভিল সার্জন অফিস, এমটি ইপিআই-রাজনগর, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকার ওয়াপদা বাধ ভেঙ্গে যাওয়ার স্থান পরিদর্শন করেন। এই সময় বন্যাদুর্গত লোকজনের সাথে মত বিনিময় করেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন । পরবর্তীতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মহোদয় সিভিল সার্জন মহোদয়কে সাথে নিয়ে মনসুরনগর ইউনিয়নের কদমহাটা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রিত ১২৭টি পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ।

অদ্য ২৮ শে জুন ২০২৬ পুর্বাহ্নে সিলেট জেলার সদর উপজেলার লাক্কাতুরা  ডিসপেনসারিতে, সিলেট বিভাগের সম্মানিত  বিভাগীয় পরিচালক...
28/06/2026

অদ্য ২৮ শে জুন ২০২৬ পুর্বাহ্নে সিলেট জেলার সদর উপজেলার লাক্কাতুরা ডিসপেনসারিতে, সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: মাহবুবুল আলম স্যার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ ( প্রথম রাউন্ড) এর শুভ উদ্বোধন করেন। এই সময় সিলেট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব পিংকি সাহা মহোদয় , সিলেট জেলার সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন স্যার, সিলেট বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ( রোগ-নিয়ন্ত্রণ) ডা: মোহাম্মদ নূরে আলম শামীম স্যার, ডেপুটি সিভিল সার্জন সিলেট ডা: জন্মেজয় দত্ত স্যার সহ স্থানীয় স্বাস্থ্য বিভাগ, উন্নয়ন সহযোগী সংস্থা ও চা- বাগান এর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) মহোদয় সিলেট সদর, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

অদ্য ২১ শে জুন ২০২৬ সকাল ১০.৩০ ঘটিকায় বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য), সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ভিটামিন-এ প্লাস...
21/06/2026

অদ্য ২১ শে জুন ২০২৬ সকাল ১০.৩০ ঘটিকায় বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য), সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী স্যার। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য), সিলেট বিভাগ ডা: মাহবুবুল আলম স্যার। উক্ত সভায় সিলেট বিভাগের বিভিন্ন বিভাগীয় দপ্তর ও জেলা কার্যালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ ৬ ই জুন ২০২৬ ইং রোজ শনিবার বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্য...
06/06/2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ ৬ ই জুন ২০২৬ ইং রোজ শনিবার বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় সিলেট ও সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে ডেংগু প্রতিরোধে জনসচেতনতা মূলক এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় সিলেট, সিভিল সার্জন কার্যালয় সিলেট ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী দের অংশগ্রহনে র‍্যালিটি স্বাস্থ্য ভবন থেকে চৌহাট্টা পয়েন্ট হয়ে আবার স্বাস্থ্য ভবন ক্যাম্পাসে এসে শেষ হয় । র‍্যালিতে অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী, মাননীয় উপাচার্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়; ডা: মাহবুবুল আলম, বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য), সিলেট বিভাগ; ডা: মোহাম্মদ নূরে আলম শামীম, সহকারী পরিচালক ( রোগ-নিয়ন্ত্রণ) , পরিচালক ( স্বাস্থ্য), কার্যালয়, সিলেট বিভাগ; ডা: জন্মেজয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন, সিলেট ; ডা: মো: ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিলেট, ডা. স্বপ্নীল সৌরভ রায়, এম ও সি এস, সিলেট, ডা. ভাস্কর ভট্টাচার্য, মেডিকেল অফিসার, বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয়, সিলেট, সহ সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়, সিলেট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ডেংগু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনামূলক বাণী সম্বলিত ফেস্টুন সাধারন মানুষের দৃষ্টিগোচর হয়।
র‍্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য), সিলেট বিভাগ জানান, সিলেট বিভাগে ডেংগুর সার্বিক অবস্থা ভাল এবং ভবিষ্যতে এ অবস্থা ধরে রাখতে সাধারন মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতার মান উন্নয়ন করা আবশ্যক । এছাড়া অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী, মাননীয় উপাচার্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, চলমান হাম পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে বলেন, ডেংগু এর পাশাপাশি হাম নিয়ন্ত্রণে জনসচেতনতা ও বিশেষ টিকাদানের গুরুত্ব অপরিসীম এবং যেকোন রোগের বিস্তার নিয়ন্ত্রণে সঠিক সময়ে প্রতিরোধ কর্মসূচীর মাধ্যমে চিকিৎসা ব্যয় কমিয়ে আনা সম্ভব।

শোক বার্তা
30/05/2026

শোক বার্তা

অদ্য ২০ শে মে ২০২৬ ইং পূর্বাহ্নে সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) পদে যোগদান করেন ডা: মাহবুবুল আলম স্যার। এই স...
20/05/2026

অদ্য ২০ শে মে ২০২৬ ইং পূর্বাহ্নে সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) পদে যোগদান করেন ডা: মাহবুবুল আলম স্যার। এই সময় সিলেট বিভাগীয় ও সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের সম্মানিত কর্মকর্তা-কর্মচারীগণ স্যারকে ফুল দিয়ে বরণ করে নেন।

Address

Chowhatta, Sylhet Sadar
Sylhet

Opening Hours

Monday 08:00 - 03:00
Tuesday 08:00 - 03:00
Wednesday 08:00 - 03:00
Thursday 08:00 - 03:00
Sunday 08:00 - 03:00

Telephone

+8801769957030

Alerts

Be the first to know and let us send you an email when Office of The Divisional Director-Health, Sylhet Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Office of The Divisional Director-Health, Sylhet Division:

Shortcuts

Share