সদর সাব রেজিস্ট্রার অফিস সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সদর সাব রেজিস্ট্রার অফিস সিলেট

সদর সাব রেজিস্ট্রার অফিস সিলেট ভুমি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ।জায়গা রেজিস্টারি ,নামজারি ,পরচার সব কিছুর কাজ করা হয়।

15/12/2025

দলিলে যেসকল ভুল কখনো করবেন না...

১) দলিলে ২ ও ১১ নম্বরের তফসিলে দাগ নাম্বার(সাবেক ও হাল), খতিয়ান নাম্বার(সাবেক ও হাল), জেএল নাম্বার, হোল্ডিং নাম্বার, বায়া দলিল নাম্বার ভুল করলে দলিলের অস্তিত্ব হুমকিতে পড়বে।

২) মৌজার নাম, সর্বশেষ খতিয়ানে জমির শ্রেণী, জমির পরিমাণ ও সর্বনিম্ন বাজারমূল্য অনুসরণে ভুল করা যাবেনা।

৩) দলিলের ৭ নম্বর কলামে সম্পত্তির মালিকানার ধারাবাহিক বিবরণ ভুল করবেন না, যার কাছে থেকে জমি কিনছেন, অতীত কতবার হাতবদল হয়ে জমিটি বর্তমান দাতা পর্যন্ত এসেছে তা ধারাবাহিকতা ভুল করা যাবেনা।

৪) জমিটি যদি কোনো মামলার ডিক্রি থেকে স্বত্ব লাভ করে থাকেন মামলার নাম্বার, তারিখ ও আদালতের নাম সঠিকভাবে লিখবেন।

৫) দলিলের ৮ ও ৯ নাম্বার কলামে হারাহারি মালিকানার ঘরে একাধিক ক্রেতা বিক্রেতা কার অংশ কতটুকু সতর্কতার সাথে মেলাবেন।

৬) দলিলের ১১ নং কলামে তফসিল ও ১৫ নম্বর কলামে নকশায় সম্পত্তির পজিশন ভুল করা যাবেনা।

৭) বিক্রিত সম্পত্তির চারপাশের দাগ মৌজা ম্যাপ দেখে মিলিয়ে নিবেন।

৮) গ্রহিতার এনআইডি নাম্বার, নাম ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ, ভুল হলে নামজারি পাবেননা।

৯) দলিলের সনাক্তকারী সবসময় দাতার কাছরর লোককে বানাতে ভুল করবেন না।

১০) রেজিস্ট্রির ১ সপ্তাহের মধ্যে দলিলের নকল তুলে নামজারি করতে ভুলবেন না।

১১) মূল দলিলের রিসিভ (৫২খ ধারা রশিদ) সযত্নে রাখবেন, এটা দিয়েই মূল দলিল উত্তোলন করতে হবে।

১২) রেজিস্ট্রি হওয়ার পর দলিলে কোনো ভুল দেখা দিলে দ্রুত দাতা গ্রহিতা মিলে একটি ভ্রম সংশোধন দলিল করতে ভুল করবেন না। পরবর্তীতে দাতা মারা গেলে সংশোধন করতে আদালতে যেন যেতে না হয়।

ভুমি সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

©

13/12/2025

সিলেট সদর দলিল লেখক সমিতির সদস্য বৃন্দের এবং সেবা গ্রহীতাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল ১৪/১২/২০২৫ইং রোজ রবিবার সাব রেজিস্ট্রার মহোদয়ের অফিসিয়াল কাজের জন্য দলিল রেজিষ্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801744912780

Alerts

Be the first to know and let us send you an email when সদর সাব রেজিস্ট্রার অফিস সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share