Foyez Ahmed

Call Directions Website Contact the organization

Foyez Ahmed UN Volunteers

🤲আলহামদুলিল্লাহ🤲"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর ক...
14/03/2026

🤲আলহামদুলিল্লাহ🤲
"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত "সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে"

শনিবার দুপুর ২টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সফল সভাপতি #ফয়েজ_আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক #সুজার_আহমদ_রুমেল এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শুভাকাঙ্ক্ষী তানিম আহমদ, স্বাগত বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, দপ্তর সম্পাদক সাকেল উদ্দিন, সদস্য রুহুল আমিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিল্যান্ড পার্কের নির্বাহী পরিচালক গোলাম কিবিরিয়া চৌধুরী শাহিন। প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি #তারেক_আহমদ_চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক #ফাহমি_আহমদ_চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি #টিপন_আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের অন্যতম সদস্য তামিম আহমেদ সহ- অনেকে।

এই খাদ্য সামগ্রী প্রায় ১০০ জন গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

"উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের দোয়া মাহফিল"ঢাকা উত্তরার মাইলস্টোন কলে...
21/07/2025

"উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের দোয়া মাহফিল"

ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় গোলাপগঞ্জের ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র উদ্যোগে তাৎক্ষণিক এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশের শান্তি, নিরাপত্তা ও বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদের #খতিব_মাওলানা_ওয়ারিছ_উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি #মাওলানা_এম_আব্দুল_জলিল, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক #ফাহমি_আহমদ_চৌধুরী, সভাপতি #ফয়েজ_আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক #আশরাফুল_আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক #অলিউর_রহমান_তামিম, দপ্তর সম্পাদক #সাকেল_উদ্দিন, সদস্য রাব্বি আহমদ ও আসাদুল হক জাবির, স্থানীয় ব্যবসায়ী মইন উদ্দিন সহ-প্রমুখ।

সভায় বক্তারা বিমান দুর্ঘটনার মত ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

গোলাপগঞ্জ যুব হকি ক্লাব

"গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ১৬বছর পূর্তি ও ১৭বছরে পদার্পন উপলক্ষে সাপ্তাহ ব্যাপীবৃক্ষরোপণ কর্মসূচি"গণপ্রজাতন্ত্রী বাংলাদে...
20/07/2025

"গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ১৬বছর পূর্তি ও ১৭বছরে পদার্পন উপলক্ষে সাপ্তাহ ব্যাপী
বৃক্ষরোপণ কর্মসূচি"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, নিবন্ধন নং-যুউঅ/সি/০০৬২/২০১৯ গোলাপগঞ্জের ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র ১৬বছর পূর্তি ও ১৭বছরে পদার্পন উপলক্ষে সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে "ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়" ও "তাফিয়া জাসির নূরানী পাঠশালা" বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে
ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক #রাহেলা_আক্তার, সহকারী শিক্ষক #সায়রা_বেগম, #রেহানা_বেগম, জান্নাত আরা জ্যাবিন, শিল্পী রানী দাশ এবং তাফিয়া জাসির নূরানী পাঠশালায় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক #আমিন_উদ্দিন, সহকারী শিক্ষক #মাওলানা_ইলিয়াস_উদ্দিন, #লবিব_খলিল_জাসির, #আমিনুল_ইসলাম।

গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের পক্ষে প্রোগ্রামে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সফল সভাপতি #ফাহমি_আহমদ_চৌধুরী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি #ফয়েজ_আহমদ, প্রতিষ্টাতা অর্থ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি #টিপন_আহমদ, সহ-সভাপতি #জহির_রায়হান, সাধারণ সম্পাদক #সুজার_আহমদ_রুমেল,
যুগ্ম-সাধারণ সম্পাদক #আশরাফুল_আলম, সাংগঠনিক সম্পাদক #মাহফুজুর_রহমান_মুন ও প্রচার সম্পাদক #অলিউর_রহমান_তামিম।

উল্লেখ্য গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ১৬বছর পূর্তি ও ১৭বছরে পদার্পন উপলক্ষে সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে কারন আমরা বিশ্বাস করি এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য।
তাই পরিবেশ বাঁচাতে জীবন বাঁচাতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তাই সবাইকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে।


গোলাপগঞ্জ যুব হকি ক্লাব
উপজেলা প্রশাসন গোলাপগঞ্জ
জেলা প্রশাসন, সিলেট "District Administration, Sylhet"

শুভ জন্মদিন প্রাণের সংগঠন "গোলাপগঞ্জ যুব হকি ক্লাব"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃ...
03/07/2025

শুভ জন্মদিন প্রাণের সংগঠন "গোলাপগঞ্জ যুব হকি ক্লাব"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, নিবন্ধন নং- যুউঅ/সি/০০৬২/২০১৯
গোলাপগঞ্জ ১ম সারির সামাজিক সংগঠন "গোলাপগঞ্জ যুব হকি ক্লাবে'র ১৫ বছর পূর্ণ ও ১৬ বছরে পদার্পন উপলক্ষ্যে গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের পক্ষ থেকে সকল উপদেষ্টা মন্ডলির সদস্য ও সংগঠনের সকল সদস্যসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
সংগঠনের এই দীর্ঘ পথচলায় আপনারা সবাই যে ভাবে সহযোগিতা এবং অনুপ্রেরণা যোগীয়ে গেছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি অতীতে আপনারা যে ভাবে সংগঠনের পাশে ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।

সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।
"মাস্ক ব্যাবহার করুন"।

24/06/2025

জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে——
23/06/2025

জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে——

01/06/2025

আমার দেখা এই প্রথম আমাদের গ্রামের বড়মোকাম রোড়টি এতো বৃষ্টিতে প্লাবিত হলো——

31/05/2025

゚viral ゚viral

"আমি সঠিক"- এটা আত্মবিশ্বাস" আমিই ঠিক, বাকিরা ভুল " এটা অহংকার
14/05/2025

"আমি সঠিক"
- এটা আত্মবিশ্বাস
" আমিই ঠিক, বাকিরা ভুল "
এটা অহংকার

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।❤️ঈদ মোবারক।🌙✨
31/03/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।❤️
ঈদ মোবারক।🌙✨

01/03/2025

রোযার মায়াবী চাঁদকে এক পলক দেখতে গোটা দুনিয়া তাকিয়ে আছে আকাশের দিকে! ইফতার তারাবীহ, সেহরী। আলহামদুলিল্লাহ।

আজ ০১/১১/২০২৪ইংগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্...
01/11/2024

আজ ০১/১১/২০২৪ইং
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত গোলাপগঞ্জ ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র প্রতিনিধি হয়ে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বক্তব্যর্ত কালে কিছু ছবি।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Foyez Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Foyez Ahmed:

Shortcuts

Share

Category