জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর / Jomiyot Sylhet North

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর / Jomiyot Sylhet North

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর / Jomiyot Sylhet North জমিয়তের দাওয়াত- জমিয়তের পয়গাম
আল্লাহর জমিনে- আল্লাহর নেযাম।

নিবন্ধন নং- ২৩

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর এর স্থানীয় নির্বাচন উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে উপকমিটির আহ্বায়ক নূর আহমদ কাসেমীর...
07/09/2026

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর এর স্থানীয় নির্বাচন উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে উপকমিটির আহ্বায়ক নূর আহমদ কাসেমীর সভাপতিত্বে।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শিবগঞ্জ দলীয় কার্যালয়ে উপকমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত উপনীত হন নেতৃবৃন্দ।

জেলা উত্তর আওতাধীন প্রতিটি উপজেলায় বর্ধিত সভার আয়োজনের মাধ্যমে স্থানীয় নির্বাচনে প্রার্থীদের তালিকা নেওয়া হবে এবং এককভাবে জমিয়ত স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

শ্রমিক-ব্যবসায়ীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিন: জাফলংয়ে উবায়দুল্লাহ ফারুক জাফলংসহ দেশব্যাপী...
26/08/2026

শ্রমিক-ব্যবসায়ীদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিন: জাফলংয়ে উবায়দুল্লাহ ফারুক

জাফলংসহ দেশব্যাপী বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিয়ে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার এবং শ্রমিকদের শ্রমধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি বরেণ্য শায়খুল হাদীস ও রাজনীতিবিদ উবায়দুল্লাহ ফারুক।

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন জমিয়ত আয়োজিত সিরাতুন্নাবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে রাসুল (সা.)-এর অবদান অপরিসীম। পৃথিবীব্যাপী ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে শান্তিদূত হিসেবে প্রেরিত হয়েছেন। রাসুল (সা.)-এর নির্দেশিত কর্মপন্থা ও দিকনির্দেশনা মানবজীবনকে করেছে উন্নত ও সমৃদ্ধ। মানবতা ও প্রকৃত সাম্যের শিক্ষা আছে রাসুল (সা.)-এর জীবনের বাঁকে বাঁকে। শ্রমিকের প্রতি মালিকের দায় ও কর্তব্য এবং মালিকের প্রতি শ্রমিকের আমানত রক্ষার বিষয়ে রাসুল (সা.) পথিকৃৎ। রাসুল (সা.)-এর আনীত চির শান্তি ও মহাসত্যের ধর্ম ইসলাম সমাজের সকল স্তরের মানুষের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করেছে। তাই রাসুলুল্লাহ সাঃ এর আদর্শে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার আদায়ে রাষ্ট্র যথাযথ ব্যাবস্থা নেওয়ার আহ্বান জানাই।

সংগঠনের সভাপতি মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সুফিয়ান সাদাত, জিয়া কাওছার ও হাফিজ সুহাইলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি তাফহিমুল হক বলেন, তরুণদের জন্য অতুলনীয় আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি তরুণদেরকে সামাজিক ও ব্যক্তিগত জীবনে সততা বজায় রাখতে, উত্তম চরিত্র ধারণ করতে, এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। এছাড়াও তিনি তরুণদের মধ্যে ঐক্য, সেবা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ জাগ্রত করেছেন। মহানবী (সা.) সমাজের সুবিধা থেকে নিজেকে বিচ্ছিন্ন না করে মানুষের সাথে মিশে গেছেন। যা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের কাজ করার প্রেরণা যোগায়।

আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সুরাইঘাট ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, জাফলং ইউপি সদস্য ফখরুল ইসলাম, সিলেট জেলা জমিয়তের হেলাল আহমদ, ছাত্র বি. সম্পাদক মাসুদ আজহার, যুব জমিয়ত সিলেট জেলার সাধারণ সম্পাদক আবুল হাসানাত, ছাত্র জমিয়ত সিলেট জেলার সাবেক সভাপতি জাকির হোসাইন, বর্তমান সভাপতি আবু তালহা তোফায়েল, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুবনেতা হাফিজ এহসান উল্লাহ, হোসাইন আহমদ জাহের, আব্বাস বিন মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

আল্লাহ হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।
24/08/2026

আল্লাহ হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।

সিলেটে সড়ক দুর্ঘটনানিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা;চারলেনের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারকে আহ্বান
22/08/2026

সিলেটে সড়ক দুর্ঘটনা
নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা;
চারলেনের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারকে আহ্বান

সিলেটে একসাথে তিন হত্যাকাণ্ড; হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
13/08/2026

সিলেটে একসাথে তিন হত্যাকাণ্ড; হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা; চারলেনের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারকে আহ্বানআজ ৭ আগস্ট ...
07/08/2026

সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা; চারলেনের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারকে আহ্বান

আজ ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়ার গিয়েছে। এতে আহত হয়েছেন অনেকে।

নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সহ-সভাপতি মাওলানা শায়খ হিলাল আহমদ, মাওলানা নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ-সহ জেলা উত্তর জমিয়তের নেতৃবৃন্দ।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, সড়কে নিরাপদ যাত্রা ও শৃঙ্খলার জন্যে পরিবহন কর্তৃপক্ষকে যথাযত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অতিরিক্ত জানবাহনের চাপে সিলেট-ঢাকা মহাসড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। যতদ্রুত সম্ভব ফোর লেনের কাজ সম্পন্ন করতে সরকারকে আহ্বান জানান তারা।

বার্তা প্রেরক
আব্দুল্লাহ সালমান
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিল জমিয়তে উলামায়ে ইসলামআসন্ন স্থানীয় সরকার নির্...
06/08/2026

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিল জমিয়তে উলামায়ে ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের সেবা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনরায়ের প্রক্রিয়াকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। পরিচালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় গত আমেলার কার্যবিবরণী অনুমোদন, খাস কমিটির সিদ্ধান্তসমূহ পর্যালোচনা, জেলা ও মহানগর শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন, কেন্দ্রীয় সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে এবং যোগ্য, সৎ, আমানতদার ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে হবে। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে নিকটবর্তী সেবামূলক প্রতিষ্ঠান। তাই জনগণের আস্থা অর্জন, উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বাত্মকভাবে কাজ করবে।

সভা থেকে দলের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি কমিটি গঠন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

05/08/2026
আগামিকাল ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল সফল হোক।
05/08/2026

আগামিকাল ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল সফল হোক।

হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ পেশহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু...
04/08/2026

হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ পেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঐক্যের রূপরেখা’ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (৪ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন (দিলু রোড), সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী-এর হাতে এ রূপরেখা হস্তান্তর করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দলটি আশা প্রকাশ করে, এই রূপরেখাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতিবাচক আলোচনা ও সমন্বয় জোরদার হবে এবং উম্মাহর বৃহত্তর কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা আরও বেগবান হবে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর / Jomiyot Sylhet North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share