19/08/2026
আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম কোরেশী (কোরেশী স্যার):
এক অনুকরণীয় জীবন ও আলোর দিশারী
১৯৪৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তাহার লামুয়া গ্রামে এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম কোরেশী, যিনি সবার কাছে শ্রদ্ধেয় 'কোরেশী স্যার' নামে সুপরিচিত।
শিক্ষক পিতা মরহুম মো: মহিউদ্দীন কোরেশী এবং গৃহিণী মাতা ফজিলুতুন্নেছা খাতুনের যোগ্য সন্তান হিসেবে তিনি খলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন।
১৯৭২ সালে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষকতা জীবন শুরু করার পর, ১৯৮০ সালে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন এবং শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৪ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে গণিত ও জীববিজ্ঞানের আলো ছড়িয়ে সর্বমোট ৪২বছরের শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। বিশেষ করে গণিতের প্রতি অসাধারণ দক্ষতার কারণে তিনি শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং সিলেট ও কুমিল্লা বোর্ডে গণিত বিষয়ের পরীক্ষক ও নিরীক্ষক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী সৈয়দা রাশেদা আক্তারও একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং তাঁদের তিন সন্তানের মধ্যে প্রথম সন্তান মো: কাজেম আল কোরেশী যুক্তরাষ্ট্র প্রবাসী, কন্যা নুজহাত কোরেশী নিশাত গৃহিণী এবং কনিষ্ঠ পুত্র মো: নাজেম আল কোরেশী রাফাত একজন সফল চিকিৎসক।
দেশ-বিদেশে সুনামের সাথে কর্মরত তাঁর অসংখ্য কৃতী শিক্ষার্থীর উদ্দেশ্যে এবং বর্তমান তরুণ প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে কোরেশী স্যার তাঁর জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বার্তা দিয়ে বলেন—"প্রিয় তরুণ সমাজ, জীবনটা গণিতের মতোই নানা জটিল সমীকরণে ভরা, তবে সততা, কঠোর পরিশ্রম আর নৈতিকতার সঠিক সূত্র ব্যবহার করলে যেকোনো কঠিন সমস্যার সমাধান সম্ভব। প্রকৃত শিক্ষা শুধু ভালো ফলের মধ্যে নয়, বরং মানুষের মতো মানুষ হওয়ার ও মানবিকতাবোধ জাগিয়ে তোলার মাঝে নিহিত। তোমরা যেখানেই থাকো না কেন, কখনো নিজের শিকড়, মা-বাবা এবং শিক্ষকদের ভুলে যেও না; মেধার সাথে দেশপ্রেমের সংমিশ্রণ ঘটিয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।"
ছবি: Amar Sreemangal
তথ্য :Dr-Nazem Al Qureshee Rafat
#কোরেশী_স্যার #গর্বিত_শিক্ষক #আলহাজ্ব_মো_সিরাজুল_ইসলাম_কোরেশী #শিক্ষক #শিক্ষার_আলো #শ্রীমঙ্গল #মৌলভীবাজার #অনুকরণীয়_জীবন #আমার_শ্রীমঙ্গল #শ্রীমঙ্গল