28/06/2016
অনেক দিন বন্ধ থাকার পর পুনরায় সংস্কার করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সিলেট নগরের কিনব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী ‘আলী আমজদের ঘড়ি’। পূর্বে সিলেট সিটি কর্পোরেশন কয়েকবার সংস্কার কাজ করলেও বিকল হয়ে পড়ে ঐতিহ্যবাহী এই ঘড়িটি।সংশ্লিষ্টরা জানান- ঘড়িঘরের ফাঁকফোকর দিয়ে পাখি প্রবেশ করে মূল যন্ত্রাংশ নষ্ট করে ফেল...