সিলেট জেলা পুলিশ

সিলেট জেলা পুলিশ জেলা পুলিশ, সিলেট

সিলেট জেলা পুলিশের দক্ষ ও চৌকস পুলিশ অফিসার দ্বারা পরিচালিত এই অফিসিয়াল পেজ। আপনার যে কোন মতামত আমাদের জানাতে, সিলেট জেলা পুলিশের সকল কার্যক্রমের বিষয়ে জানতে আমাদের সাথে থাকুন । সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয়া হবে ।

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১গত ১৯/০৮/২০২৬খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় সিলে...
20/08/2026

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

গত ১৯/০৮/২০২৬খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজরা থানাধীন কচকটখা সাকিনস্থ চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেক পোষ্ট ডিউটি করাকালে জকিগঞ্জ হতে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস গাড়ী (যাহার রেজিঃ নং-সিলেট জ-১১-০৭১৩) হতে পেশাদার মাদক ব্যবসায়ী জাহেদ আহমদ (৩৪), পিতা-মৃত ইরাব আলী, মাতা-রেজিয়া বেগম, সাং-লোহার মহল (উত্তর), থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এর দেহ তল্লাশিকালে তাহার পরিহিত নেভী রংয়ের জিন্সের প্যান্টের পকেট ও কোমড় হইতে ৩,০০০ পিস গোলাপী ও লাল রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀  ১১ আগস্ট ২০২৬ খ্রি: ▀সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিতআজ সিলেট জেলা প...
11/08/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ১১ আগস্ট ২০২৬ খ্রি: ▀

সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

আজ সিলেট জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো ইউনিটের নিয়মিত ড্রিল “মাস্টার প্যারেড”। প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়। এসময় প্রতিটি অফিসার-ফোর্সের পোষাক-পরিচ্ছদ ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারি পুলিশ সদস্যদের বিধি মোতাবেক জিএস মার্ক (গুড সার্ভিস মার্ক) প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

পরে সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স বীর মুক্তিযোদ্ধা শহিদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পিআরএল-এ যাওয়া সহকর্মীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ০৫ আগস্ট ২০২৬ খ্রি: ▀  আজ ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে সিলেট জেলা পুলিশের পক্ষ হত...
05/08/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০৫ আগস্ট ২০২৬ খ্রি: ▀

আজ ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ ‍সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়। এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ০৪ আগস্ট ২০২৬ খ্রি: ▀সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ২০ হাজার ...
04/08/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০৪ আগস্ট ২০২৬ খ্রি: ▀

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ২০ হাজার টাকাসহ গ্রেফতার ০২

গত ০৩ আগস্ট ২০২৬খ্রি. তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মাহবুবুর রহমান (৩৬), পিতা- আলাউর রহমান, সাং-ধলিইমাটি, থানা-কানাইঘাট, সিলেটকে গ্রেফতার করা হয় ও ইয়াবা বিক্রির নগদ ১৮,০০০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে ৪নং দরবস্থ ইউপির অন্তর্গত ছাল্লাইন এলাকায় অভিযান পরিচলানা করে ৪০০০ পিস ইয়াবাসহ ২। হেলাল আহমদ (৪৯), পিতা- মৃত সিরাজুল হক, সাং-ছাল্লাইন, থানা-জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয় এবং তার দখল হতে ইয়াবা বিক্রির নগদ ২,০২,০০০/- টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট আনুমানিক মূল্য ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ টাকা)।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ৩১ জুলাই ২০২৬ খ্রি: ▀  সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফত...
31/07/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ৩১ জুলাই ২০২৬ খ্রি: ▀

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

৩১ জুলাই ২০২৬খ্রি. তারিখ সকাল ০৯.৪০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত পশ্চিম লোহারমহল গ্রামের জনৈক সিরাজ উদ্দিন @ সিরাই এর বসতঘর হতে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজ উদ্দিন @ সিরাই (৪০),পিতা: ইউসুফ আলী, মাতা: উজফা বেগম, গ্রাম- পশ্চিম লোহার মহল (৪নং খলাছড়া ইউনিয়ন) , উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ২৩ জুলাই ২০২৬ খ্রি: ▀  পুলিশ স্টাফ কলেজ ঢাকা থেকে 12th Police Leadership and Management Certificate ...
23/07/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ২৩ জুলাই ২০২৬ খ্রি: ▀

পুলিশ স্টাফ কলেজ ঢাকা থেকে 12th Police Leadership and Management Certificate Course শীর্ষক কোর্সের সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাগণ প্রশিক্ষণের অংশ হিসেবে সিলেট জেলায় আগমন করেন। প্রশিক্ষণের অংশ হিসাবে আজ সকালে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আসলে জেলার সম্মানিত পুলিশ ‍সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় তাদেরকে স্বাগত জানান। পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পরিচিতি ও কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের অবগত করা হয়।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ১৬ জুলাই ২০২৬খ্রি: ▀  আজ ১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস-২০২৬' উপলক্ষে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে জুলাই শ...
16/07/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ১৬ জুলাই ২০২৬খ্রি: ▀

আজ ১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস-২০২৬' উপলক্ষে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ১০ জুলাই ২০২৬ খ্রি: ▀  সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১গত ০...
10/07/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ১০ জুলাই ২০২৬ খ্রি: ▀

সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

গত ০৯ জুলাই ২০২৬খ্রি. তারিখ রাত ০৯.১০ ঘটিকার সময় সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজার থানাধীন ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী ১। জসিম উদ্দিন (৪০), পিতা-তৈয়ব আলী, সাং-মাতার গ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এর নিজ হাতে বের করে দেয়ামতে ১০টি কালো রংয়ের বায়ুরোধক পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৫,৭০,০০০/-(পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀  ০২ জুলাই ২০২৬ খ্রি: ▀সিলেট জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিতআজ সিলেট জেলার সম্মানিত পুলিশ সু...
02/07/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০২ জুলাই ২০২৬ খ্রি: ▀

সিলেট জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

আজ সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স বীর মুক্তিযোদ্ধা শহিদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

পরবর্তীতে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙▀ ০১ জুলাই ২০২৬ খ্রি: ▀আজ সকালে সিলেটের জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হলো কিট প্যারেড। পুলিশ স...
01/07/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০১ জুলাই ২০২৬ খ্রি: ▀

আজ সকালে সিলেটের জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হলো কিট প্যারেড। পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত সরকারি মালামাল এ প্যারেডে প্রদর্শিত হয়।

Address

Bondarbazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট জেলা পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সিলেট জেলা পুলিশ:

Shortcuts

Share