Raqi Kawsar Ahmed

Call Directions

Raqi Kawsar Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Kawsar Ahmed, Sylhet.

27/09/2026

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
এই একটা প্রশ্ন বুঝলে
তুমি তোমার পুরো জীবন বুঝে যাবে।
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
তাহলে তার অভাব কিসের ছিল?
তার অভাব ছিল একটা জিনিসের - সে নিজেকে চিনতে পারেনি।
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন?"
আল্লাহ জিজ্ঞেস করেছেন - *"মা মানা'আকা?"
তোকে কিসে বাধা দিল?*
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে - তুই আমাকে মানতে পারলি না?
সেই বাধাটা ছিল - "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।"
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল -
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
"আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদমের (আ) সামনে মাথা নত করবো?"
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
আর তারপর ইবলিশ কি করলো জানো?
সে তওবা করলো না।
সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।"
নাউযুবিল্লাহ।
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা -
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিশ ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
"ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।"*
যখন তুমি বলো -
"আমি ঠিক, ও ভুল।"
"আমি এটা করেছি ওর জন্য।"
"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"
"আমি ওর চেয়ে ভালো।"
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিশ।

লেখাটা কালেক্টেড অবস্থায় পেয়েছি আরেকজনের কাছে, তাই প্রকৃত লেখকের নামটা মেনশন করতে পারলাম না, আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিক যিনি লিখেছেন ❤️

26/09/2026
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ! দেখে নিন কে কত বেতন পাবেন৷
19/09/2026

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ! দেখে নিন কে কত বেতন পাবেন৷

18/09/2026

🔥 বিগ ব্রেকিং
NTRCA - এর নতুন আপডেট তথ্য : ১৫-০৯-২০২৬ ইং

☞ নবম বা ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবর অথবা নভেম্বরে হতে পারে।
☞ সর্বশেষ তথ্য অনুযায়ী ১১৯ টি সাব্জেক্টিভ বিষয়ের সিলেবাস অনুমোদিত হয়েছে।
☞ বয়স গণনা : বয়স গণনা করা হবে সার্কুলারের আবেদনের শেষ তারিখ ধরে।
☞ পরীক্ষার তিনটি ধাপেই স্ট্যান্ডার প্যাটার্নের হইবে ইনশাআল্লাহ।
☞ ১৩-০৯-২০২৬ ইং তারিখের সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী তিন ( প্রিলি +লিখিত + ভাইভা ) ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

➤ পরীক্ষা পদ্ধতি :
প্রিলিমিনারি = ১০০
লিখিত = ১০০
ভাইভা = ৩০
পরীক্ষার মানবন্টন ও ধাপসমূহ :
১ম ধাপ:
ক) প্রিলিমিনারি : জেনারেল অংশ =১০০
বাংলা = ২৫
ইংরেজি = ২৫
গণিত = ২৫
সাধারণ জ্ঞান = ২৫
--------------------------------------------------------
মোট = ১০০ মার্ক
পাশ মার্কস সর্বনিম্ন ৪০% ( শতাংশ )
অর্থাৎ একজন প্রার্থী প্রিলিমিনারীতে সর্বনিম্ন ৪০% (চল্লিশ শতাংশ) নাম্বার পেয়ে পাশ করলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

➤ ২য় ধাপ :
খ) লিখিত : সাবজেক্টিভ অংশ = ১০০
নিজ নিজ সাবজেক্টের এর উপর ১০০ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইবে।
পাশ নাম্বার সর্বনিম্ন ৪০% (শতাংশ)
অর্থাৎ লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৪০% ( চল্লিশ শতাংশ) পাশ নম্বর নিয়ে পাস করতে হইবে।

অতি গুরুত্বপূর্ণ নিচের বিষয়টি 👇👇
☞ তবে, শুধুমাত্র লিখিত পরীক্ষায় ৪০% ( চল্লিশ শতাংশ ) নাম্বার নিয়ে পাশ করলে ভাইভাতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন না একজন প্রার্থী। একজন প্রার্থীকে লিখিত পরীক্ষায় পাশ করানো হবে সর্বনিম্ন ৪০% (চল্লিশ শতাংশ) নাম্বারসহ শুন্য পদের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১ : ৩ অনুপাতে।
অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র পাশ করলেই হবে না শুন্য পদের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করতে হবে তাহলেই ওই প্রার্থী ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

➤ ৩য় ধাপ :
গ) ভাইভা : নিজ দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার : ৩০
পাশ নাম্বার ৪০% শতাংশ

সকল ধাপ উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা প্রণয়ন করবে। এবং তথা অনুযায়ী সনদ প্রদান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সর্বশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবে।

বিশেষ দ্রষ্টব্য : যেহেতু, শুন্য পদের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১ : ৩ অনুপাতে এবার লিখিত পরীক্ষায় পাশ করানো হইবে।

16/09/2026

দিনে ৮/৯ ঘণ্টা পড়েও যদি চাকরি না হয়, তাহলে এই ৩টা ভুলের যেকোনো একটা আপনি করছেন।”

১।পড়ছেন বেশি, কিন্তু রিভিশন করছেন কম। একটা বই ১০ বার পড়া অনেক সময় ১০টা বই একবার পড়ার চেয়ে বেশি কার্যকর।
২।নতুন প্রশ্নের পেছনে ছুটছেন? অথচ চাকরির পরীক্ষার সবচেয়ে বড় শিক্ষক আপনার পুরোনো প্রশ্নগুলো!”
৩।পড়ছেন, কিন্তু প্রশ্ন সমাধান করছেন না।

যারা ১৩-২০ গ্রেডের প্রস্তুতি নিচ্ছেন। উপরের ৩টা বা যেকোন একটা কারণও যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে রিস্টার্ট এগেইন।

15/09/2026

এনটিআরসিএ ১৯তম পরীক্ষা নেবে যে পদ্ধতিতে তা চূড়ান্ত করেছে।
প্রিলি ১০০মার্ক।
লিখিত ১০০মার্ক
ভাইভা ২০ মার্ক।

উত্তীর্ণদের মেধাতালিকাতে যুক্ত করবে। সনদ দেবে। তারপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবে।।। অক্টোবর বা নভেম্বরের শুরুতেই আসতেছে সার্কুলার।

15/09/2026

يجب القضاء على الحوثيين الإرهابيين المتمردين من جذورهم بشكل عاجل وطارئ
সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হুতিদের এখনই সমূলে উৎপাটন ও নির্মূল করে ফেলতে হবে।
এরা ইরানের শুধু বি টিমই নয় বরং অভিন্ন স্বার্থে কাজ করছে। আর সেটা হলো হারামাইন শরীফাইন এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ।

সশস্ত্র এই সন্ত্রাসী গোষ্ঠীর আকস্মিক উত্থানে গোটা মুসলিম বিশ্ব মারাত্মকভাবে শংকিত।

এই মাত্র কয়েক দিনের মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল–মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। এবং সউদী আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক স্হাপনায় বিশেষ করে তেল উৎপাদন এর ক্ষেত্রগুলিকে টার্গেট করে ক্ষেপনাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বলয়ে হুতিরা নিজেদের এক অপরিহার্য ও শক্তিশালী পক্ষ হিসেবে জানান দিল।

একসময় হুতিদের একটি বিচ্ছিন্ন ধর্মীয় ও সামরিক গোষ্ঠী হিসেবে দেখা হতো। কিন্তু এখন তারা ইয়েমেনের রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বিশাল এলাকা এবং লোহিত সাগরের পুরো উপকূল নিয়ন্ত্রণ করছে।
এই সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গডফাদার হলো ইরান। তারই সাথে এদের সাথে যোগ দিয়েছে লেবাননের আরেক শীয়া সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাকের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এবং ইরানের সশস্ত্র সেনাবাহিনী।
এদিকে হুতি বিদ্রোহীদের পূর্ণ সমর্থন দিচ্ছে রাশিয়া। এমনকি ই # স # রা #ইল ও সমর্থন দিচ্ছে এই ইসলাম বিরোধী গোষ্ঠীকে কেননা সে চাচ্ছে শুরুতেই মক্কা সামরিক চুক্তি ব্যর্থতায় পর্যবসিত হয়ে আঁতুড় ঘরেই যেন সেটা বিলুপ্ত হয়ে যায়।

হুতি কারা?

হুতিরা মূলত জায়েদিয়া সম্প্রদায়ের অনুসারী। এটি শিয়াদের একটি শাখা। এই শাখা সুন্নি সংখ্যাগরিষ্ঠ ইয়েমেনে সংখ্যালঘু হিসেবে পরিচিত।

নব্বইয়ের দশকে জায়েদিয়াদের ওপর ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলে হুতিরা আন্দোলন শুরু করে। জায়েদিরা মূলত দেশটির উত্তরের দারিদ্র্যপীড়িত এলাকাগুলোতে বসবাস করে।

হুতি আন্দোলন ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত। এর নামকরণ করা হয়েছে গোষ্ঠীটির প্রয়াত আধ্যাত্মিক নেতা বদরুদ্দিন আল-হুতি ও তার ছেলে হোসেনের নামানুসারে। ২০০৪ সালে ইয়েমেনি সরকারি বাহিনীর হাতে হোসেন নিহত হন।

পরে বদরুদ্দিনের আরেক ছেলে আব্দুল মালিক আন্দোলনের দায়িত্ব নেন। তিনি তার অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে গোষ্ঠীটিকে উত্তর-পশ্চিমের একটি বিচ্ছিন্ন দল থেকে আঞ্চলিক শক্তিতে পরিণত করেন।

কুখ্যাত মুনাফিক ও রাফেযী রাষ্ট্র ইরানের সাথে সমঝোতার স্বার্থে সউদী আরব আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে না করে দেয়ার পরপরই কালক্ষেপন না করে মুসলিম উম্মাহর এই ক্যান্সার ইরান তড়িঘড়ি করে হুতিদের দিয়ে এই সউদী আরবকেই শায়েস্তা করতে চাচ্ছে। সুযোগ পেয়েছে যে আমেরিকা এখন সেখানে নাই এবং এই ইস্যুতে আমেরিকার সাথে সউদী আরবের টানাপোড়েন চলছে।
ইরান ও তার দোসর এই হুতি বিদ্রোহী গোষ্ঠী ইন শা আল্লাহ অচিরেই নির্মুল হয়ে যাবে এবং আত্মসমর্পণ করতে তারা বাধ্য হবে ইন শা আল্লাহ।
সউদী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বিন আবদুল আযীয এর নেতৃত্বে মুসলিম উম্মাহ তথা আহলুস সুন্নাহদের সুনিশ্চিত বিজয় হবেই হবে ইন শা আল্লাহ।
এই মুহূর্তে কাল বিলম্ব না করে সিরিয়া, তুরস্ক, এবং পাকিস্তানেরও সউদী আরবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইএ ঝাপিয়ে পড়া উচিত। বাংলাদেশ সরকারেরও উচিত হবে এই মুহুর্তে মক্কা সামরিক চুক্তিতে যোগদান করা।
আর মুসলমানদের বেশি বেশি দোয়ায়ে কুনূত পাঠ করতে হবে মহান আল্লাহ যেন এই শীয়া গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সমূলে নির্মুল করে দেন এবং সমগ্র মধ্যে প্রাচ্যে যেন শান্তুি বিরাজ করে।
জাতিসংঘেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে আমেরিকা ইউরোপ দেশগুলোর সাথে বৃহত্তম ঐক্য গড়ে তুলতে হবে।
তারই সাথে মহান আল্লাহর নিকট দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের দেশের ঐ সমস্ত নাদান ও মূর্খ লোকদের হেদায়েত দান করেন যারা ইরান সমর্থিত এই সন্ত্রাসী হুতিদের বিজয়ে উল্লাস প্রকাশ করছে।
সুতরাং আসুন বিশ্বের সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ এর অনুসারীগণ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর হেফাযত করুন নিজেকে, ইসলামকে আর মুসলিম উম্মাহকে। কেননা এটি আমাদের অস্তিত্ব এবং আত্নপরিচয় টিকিয়ে রাখার লড়াই। রাফেযী শক্তির নিকট কোনমতেই পরাজিত হওয়া চলবে না।
মহান আল্লাহ এদের ধ্বংস করে দিন আর মুসলিমগণ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতকে বিজয়ী করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।

Address

Sylhet

Telephone

+8801743078163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Kawsar Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share