Nizpat,Jaintapur,Sylhet

Nizpat,Jaintapur,Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nizpat,Jaintapur,Sylhet, Landmark & historical place, Nizpat, Jaintapur, Sylhet.

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও  সিনিয়র আইনজীবী, বৃহত্তর জৈন...
19/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী, বৃহত্তর জৈন্তিয়া জনদাবী পরিষদের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি, জৈন্তার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আন্দোলনের অগ্র সৈনিক জনাব এডভোকেট নাছির উদ্দিন সাহেব গতরাত ২:৩০ ঘটিকায় উনার সিলেটের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮২ বছর; তিনি স্ত্রী, এক পুত্র, ও চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা তাঁর নিজ বাড়ি জৈন্তাপুরের নিজপাটের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

28/03/2023

সেহরি সংক্রান্ত বিদআত
▬▬▬▬◈◯◈▬▬▬▬
দেখা যায়, রমজান মাসে শেষ রাতে মুয়াজ্জিনগণ মাইকে উচ্চ আওয়াজে কুরআন তেলাওয়াত, গজল, ইসলামি সঙ্গীত ইত্যাদি গাওয়া শুরু করে। অথবা টেপ রেকর্ডার চালিয়ে বক্তাদের ওয়াজ, গজল বাজাতে থাকে। সেই সাথে অনবরত ডাকাডাকি চলতে থাকে: ভায়েরা আমার, বনেরা আমার, উঠুন, সেহরির সময় হয়েছে, রান্নাবান্না করুন, খাওয়া-দাওয়া করুন” ইত্যাদি। অথবা কোথাও বা কিছুক্ষণ পরপর উঁচু আওয়াজে হুইসেল বাজানো হয়।

এর থেকে আরও আজব কিছু আচরণ দেখা যায়। যেমন: এলাকার কিছু যুবক রমজানের শেষ রাতে মাইক নিয়ে এসে সম্মিলিত কণ্ঠে গজল বা কাওয়ালী গেয়ে মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদা আদায় করে। অথবা মাইক বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এ ছাড়াও এলাকা ভেদে বিভিন্ন বেদাতি কার্যক্রম দেখা যায়।

আমাদের জানা উচিত, শেষ রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন। এটা দুআ কবুলের অন্যতম একটি সময়। আল্লাহ তাআলার নিকট এ সময় কেউ দুআ করলে তিনি তা কবুল করেন। মুমিন বান্দাগণ এ সময় তাহাজ্জুদের নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত করেন, মহান আল্লাহ তাআলা তাআলা দরবারে রোনাজারি করে থাকেন।
সুতরাং এ সময় মাইক বাজিয়ে, গজল গেয়ে বা চাঁদা তুলে এ মূল্যবান সময়ে ইবাদতে বিঘ্নিত করা নিঃসন্দেহে গুনাহর কাজ। এতে মানুষের ঘুমে ব্যাঘাত ঘটানো হয়। যার ফলে অনেকের সেহরি এমনকি ফজরের নামাজ পর্যন্ত ছুটে যায়। এই কারণে অনেক রোজাদারগণ সেহরির শেষ সময় পর্যন্ত বিলম্ব না করে আগে ভাগে সেহরি শেষ করে দেয়। এ সবগুলোই গুনাহের কাজ।

➧ তাহলে আমাদেরকে জানতে হবে ক্ষেত্রে সুন্নত কী?

এ ক্ষেত্রে সুন্নত হচ্ছে, ফজরের আগে সেহরির জন্য আলাদা একটি আজান দেওয়া। এই আজান হল সেহরি খাওয়ার জন্য এবং তারপর ফজর সালাতের জন্য আরেকটি আজান দেওয়া। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ থেকে দু জন মুয়াজ্জিনও নিয়োগ করা ছিল। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

« إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ »

“বেলাল রাতে আজান দেয়। অতএব তোমরা বেলালের আজান শুনলে পানাহার করতে থাক ইবনে উম্মে মাকতুমের আজান দেওয়া পর্যন্ত।” [বুখারি, অনুচ্ছেদ: ফজরের আগে আজান দেওয়া। মুসলিম: অনুচ্ছেদ: ফজর উদিত হলে রোজা শুরু হবে...]
সুনানে নাসাঈর হাদিসে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُوقِظَ نَائِمَكُمْ وَلِيَرْجِعَ قَائِمَكُمْ وَلَيْسَ أَنْ يَقُولَ هَكَذَا يَعْنِي فِي الصُّبْحِ
“বেলাল আজান দেয় এজন্য যে, যেন ঘুমন্ত লোক জাগ্রত হয় আর তাহাজ্জুদ আদায়কারী ফিরে আসে অর্থাৎ নামাজ বাদ দেয় এবং সেহরি খায়।”

সুতরাং এ দুটির বেশি কিছু করতে যাওয়া বিদআত ছাড়া অন্য কিছু নয়। এজন্যই ওলামাগণ বলেছেন, “যেখানে একটি সুন্নত উঠে যায় সেখানে একটি বিদআত স্থান করে নেয়।” আমাদের অবস্থাও হয়েছে তাই। সুন্নত উঠে গিয়ে সেখানে নিজেদের মনগড়া পদ্ধতি স্থান দখল করে নিয়েছে। আল্লাহ আমাদেরকে পুনরায় সুন্নতের দিকে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন।

তবে লক্ষ্য রাখতে হবে, যে এলাকায় দুটি আজান দেওয়ার প্রচলন নেই সেখানে রমজান মাসে হঠাৎ করে দুটি আজান দেওয়া ঠিক নয়। কেননা, এতে মানুষের মাঝে সেহরি খাওয়া ও ফজর সালাতের সময় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
আল্লাহ আমাদেরকে রমাযান কেন্দ্রিক সব ধরণের বিদাআত ও শরিয়ত গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আমীন।
◍ ◍ ◍ ◍ ◍ ◍ ◍ ◍ ◍ ◍
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
Abdullahil Hadi

09/06/2022
02/06/2022

সঙ্গদোষ!

19/05/2022

Address

Nizpat, Jaintapur
Sylhet
3156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nizpat,Jaintapur,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nizpat,Jaintapur,Sylhet:

Share