Tultikor

Call Directions Contact the organization

Tultikor The area of ​​Sylhet's first Muslim Gazi Burhan Uddin (RA).

Tultikor.Is is the most popular village of sylhet sador.Tultikor is Most famous for Gazi burhan Uddin (Rah).It Is a Union of Sylhet(5 no Tultikor Union) & 24 No word of Sylhet city corpuretion.

15/10/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট
এর প্রতিষ্ঠাতা মুহতামিম ও ঐতিহাসিক দরগাহ শাহজালাল জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব দেশবরেণ্য বুযুর্গ,
আরিফবিল্লাহ হযরত মাওলানা হাফিজ আকবর আলী রাহিমাহুল্লাহ - এর সহধর্মিণী
আজ ভোর ৫.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

মহান আল্লাহ মরহুমার যাবতীয় নেক আমাল কবুল করুন। জান্নাতুল ফিরদাউস দান করুন।

তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে সবরে জামিলের তাওফিক দান করুন।

জানাজার নামাজ উনার নিজ বাড়ি কালিগঞ্জ অনুষ্ঠিত হবে।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর: হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টা...
30/09/2026

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর: হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করলেন সিসিক প্রশাসক

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। https://www.facebook.com/share/1LXwJQ9M54/
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং নাগরিক সেবাও ক্রমেই সহজ ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে দুর্ভোগ কমানো এবং কম সময়ে সহজে সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। নাগরিকরা সেবার বিনিময়ে যে কর প্রদান করেন, সেটি যাতে সহজে এবং ঘরে বসেই পরিশোধ করতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে। মানুষ এখন নানা কাজে ব্যস্ত থাকেন। তাই শুধু কর পরিশোধের জন্য সময় ব্যয় করে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই অনলাইন কর পরিশোধের ব্যবস্থা চালু করা হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুন এই সেবা চালুর ফলে নগরবাসী ঘরে বসেই কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোল্ডিং কর ও বিভিন্ন ধরনের ফি পরিশোধ করতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানকারী প্রবাসীরাও অনলাইনে সিসিকের কর ও ফি পরিশোধ করতে পারবেন।

তিনি আরও বলেন, কর পরিশোধের জন্য নগরবাসীকে আর সিটি কর্পোরেশন কার্যালয় বা ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে না। সেবা যত সহজ হবে, কর পরিশোধে নাগরিকদের আগ্রহ তত বাড়বে। এর ফলে সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ও বাড়বে।

সিসিক প্রশাসক বলেন, আমরা সিসিকের বিভিন্ন সেবাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে সিসিকের অ্যাপ থেকেই নাগরিকরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ, কর ও ফি পরিশোধ এবং অভিযোগ জানাতে পারবেন।

নতুন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে নিজের হোল্ডিং যুক্ত করলে নাগরিকরা মালিকের নাম, গৃহের বিবরণ, বার্ষিক মূল্যায়ন এবং বিভিন্ন বছরের বকেয়া করের তথ্য দেখতে পারবেন। একই সঙ্গে বিল প্রিন্ট করা এবং অনলাইনেই কর পরিশোধের সুবিধা পাওয়া যাবে। সেবাটি ২৪ ঘণ্টা চালু থাকবে।

বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং সেবা, ভিসা ও মাস্টারকার্ডসহ দেশি-বিদেশি কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। পরিশোধ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকের মোবাইল ফোনে বাংলায় এসএমএসের মাধ্যমে ই-রসিদ পাঠানো হবে। তবে ব্যাংক কাউন্টারে কর পরিশোধের প্রচলিত ব্যবস্থাও আগের মতো চালু থাকবে।

পোর্টালে চলতি বছরের বিলের পাশাপাশি আগের বছরগুলোর বিল ও পরিশোধের তথ্যও দেখা যাবে। প্রয়োজনে পুরোনো রসিদ পুনরায় প্রিন্ট করা যাবে। এছাড়া কর মূল্যায়ন নিয়ে কোনো নাগরিকের আপত্তি থাকলে তা অনলাইনেই দাখিল করার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান। উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিক ও এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
©
সিলেট সিটি কর্পোরেশন - Sylhet City Corporation

পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ। আসুন নিজেদের বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।নিদিষ্ট স্থানে ময়লা/ বর্জ্য ফেলে...
28/09/2026

পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ।

আসুন নিজেদের বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।
নিদিষ্ট স্থানে ময়লা/ বর্জ্য ফেলে #আমাদের_টুলটিকর (২৪ ও ৩২ নং ওয়ার্ড) সহ পুরো সিলেট সিটি তথা #প্রিয়_বাংলাদেশ কে সুন্দর রাখি।

#ডেঙ্গু প্রতিরোধে আমদের সচেতনতা'ই সর্বোত্তম সমাধান।

প্রচারে : কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন।
© : সৈয়দ ফরহাদ হোসেন, সেক্রেটারি
বৃহত্তর টুলটিকর পঞ্চায়েত কমিটি।

18/09/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
টিলাগড় কল্যাণপুর নিবাসী জনাব আরিফ আহমদ
এর আব্বা, টিলাগড়ের বিশিষ্ট ব্যবসায়ী সুকু আহমদ সাহেব,
আজ(১৮/০৯/২০২৬) সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল ফরমাইয়াছেন।
মরহুমের জানাজা আজ রাত ১১ ঘটিকার সময় টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এতে সকলের দোয়া ও উপস্থিতি কামনা করি।

🎓 সফিকিয়ান অ্যালামনাই সদস্য নিবন্ধন বিজ্ঞপ্তিআসসালামু আলাইকুম,সম্মানিত হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের সকল সাবেক শিক্ষার্...
01/09/2026

🎓 সফিকিয়ান অ্যালামনাই সদস্য নিবন্ধন বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম,

সম্মানিত হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের সকল সাবেক শিক্ষার্থী,
আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, সফিকিয়ান অ্যালামনাইয়ের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

আমাদের প্রিয় বিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থী ১০০ টাকা সদস্য ফি প্রদান করে সফিকিয়ান অ্যালামনাইয়ের সদস্য হতে পারবেন।

📝 সদস্য হওয়ার পদ্ধতি

সদস্য হওয়ার জন্য দুইটি পদ্ধতি রয়েছে—

১. অনলাইনে:
নিচের Google Form পূরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং নির্ধারিত ১০০ টাকা সদস্য ফি প্রদান করে অনলাইনের মাধ্যমে সদস্য হতে পারবেন।
Google Form Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdid6zMjWw_A_DBhzVZT7EWvLTsRkW2JfFfLGc8aIVNsw-FRA/viewform

২. সরাসরি:
যারা অনলাইনে ফরম পূরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা সরাসরি সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করে এবং নির্ধারিত সদস্য ফি প্রদান করে সদস্য হতে পারবেন।

🗳️ বিশেষ তথ্য:

সফিকিয়ান অ্যালামনাইয়ের নিবন্ধিত সদস্যরাই আগামী কার্যকরী কমিটির নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাবেন।

তাই হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের সকল সাবেক শিক্ষার্থীকে সময়মতো সদস্য হয়ে সফিকিয়ান অ্যালামনাইয়ের সঙ্গে যুক্ত হওয়ার এবং একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও শক্তিশালী অ্যালামনাই গঠনে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

সদস্য ফি: ১০০ টাকা

অনুরোধক্রমে
আহ্বায়ক কমিটি
সফিকিয়ান অ্যালামনাই

©Nazrul Islam

11/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্মানিত সিলেটের ভাই ও বোনেরা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ১৬ই আগস্ট ২০২৬ইং থেকে #আনসার ভিডিপির ১০ দিনব্যাপী #ট্রেনিং সিলেটের শিবগঞ্জে অবস্থিত সৈয়দ হাতিম আলী হাই স্কুলে অনুষ্ঠিত হবে।
এতে আমার ৩২ নং ওয়ার্ড সহ সিলেট সিটি কর্পোরেশন এর আওতাধীন সকল এলাকার পুরুষ মহিলা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণকারী পুরুষ মহিলা ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ফটো নিম্নে দেয়া ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে। ট্রেনিং শেষে প্রাপ্ত ব্যক্তি কে সম্মানী প্রদান করা হবে এবং গুরুত্বপূর্ণ একটি #সার্টিফিকেট দেওয়া হবে যাতে উনার ভবিষ্যতে কাজে লাগে।

যোগাযোগ:
মতিউর রহমান
দলনেতা আনসার ভিডিপি
মোবাইল ০১৭১২৯১৬৩৮১

© কপি পোস্ট : সৈয়দ হুমায়ুন

সফিকিয়ান'স আ্যলামনাই আহ্বায়ক কমিটি গঠন। পূর্ণাঙ্গ কমিটি গঠনে সবার অংশ গ্রহণ আশা করছি।© Nazrul Islam
08/08/2026

সফিকিয়ান'স আ্যলামনাই আহ্বায়ক কমিটি গঠন। পূর্ণাঙ্গ কমিটি গঠনে সবার অংশ গ্রহণ আশা করছি।
© Nazrul Islam

07/08/2026

গাজী বুরহান উদ্দিন র: স্মৃতি বিজরিত
সিলেটের উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দু টিলাগড়। আর এই বহুল আলোচিত টিলাগড় হচ্ছে সিলেটের প্রাচীনতম গ্রাম #টুলটিকর এর একটা অংশ।
আজ সিলেটে যে কোন জায়গায় লোকে টিলাগড় কে খুব ভালোভাবেই চিনে এম.সি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারণে......

#আমাদের_টুলটিকর নিয়ে লেখা (২য় পর্ব) আসছে...

06/08/2026

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬

20/02/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
টুলটিকর চামেলিবাগ নিবাসী ফরিদ আহমদ সাহেব ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আগামীকাল বাদ যোহর টুলটিকর জামে মসজিদ অনুষ্ঠিত হবে এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।

Address

Sylhet Sodor
Sylhet
3100

Telephone

0821-286145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tultikor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tultikor:

Shortcuts

Share