Scholarshome Majortila College BNCC Platoon - ARMY Wing

Scholarshome Majortila College BNCC Platoon - ARMY Wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Scholarshome Majortila College BNCC Platoon - ARMY Wing, Armed forces, Islampur, Sylhet.

Grooming future leaders


Official page For Scholarshome Majortila College BNCC Platoon

পিইউওঃ আলী আকবর স্যার
প্রভাষক,অর্থনীতি বিভাগ
সামরিক প্রশিক্ষকঃ কর্পোরাল নজরুল ইসলাম ।

29/07/2026

My beloved students,

I would like to extend a special invitation to all eligible students of Scholarshome Majortila College (SMC) to apply for the Officer Cadet position in the Bangladesh Army.

I strongly encourage each of you to submit your application within the stipulated deadline and seize this prestigious opportunity to serve our beloved motherland with honour, courage, and dedication.

I wish you every success in pursuing this noble profession and a bright, honourable future.



MD FAYZUL HAQUE
Principal, SMC

29/06/2026

মাননীয় প্রধানমন্ত্রীকে বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার প্রদান।

রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে  ২১ জুন ২০২৬ তারিখ হতে ২৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত উপস্থিত বক্তৃতা (ইংরেজি) ও বিতর্ক (বাংলা)...
25/06/2026

রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে ২১ জুন ২০২৬ তারিখ হতে ২৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত উপস্থিত বক্তৃতা (ইংরেজি) ও বিতর্ক (বাংলা) প্রতিযোগিতা বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি, বাইপাইল, সাভার,ঢাকায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এতে স্কলার্সহোম মেজরটিলা কলেজ বিএনসিসি প্লাটুনের
ক্যাডেট আশফাক হোসেন অংশগ্রহণ করেন।

“মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ।”দা...
02/05/2026

“মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ।”
দায়িত্বরত স্কলার্সহোম মেজরটিলা কলেজ বিএনসিসি প্লাটুনের একাংশের ছবি।
📸 . Badrul Amin

📍 ভেন্যু:- সিলেট জেলা স্টেডিয়াম
📅 ০২ মে ২০২৬

31/03/2026

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে “Youth Workforce Development: National Transformation through BNCC” বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর “ডিফেন্স লাইন” হিসেবেও কাজ করতে সক্ষম।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, পড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করতে হবে। তিনি বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।”

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

26/03/2026

স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে বিএনসিসি কন্টিনজেন্ট।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

29/01/2026

Address

Islampur
Sylhet
3175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Scholarshome Majortila College BNCC Platoon - ARMY Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category