The Welfare Family

The Welfare Family You don't need a reason to help

"The Welfare Family" - একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক সংগঠন।
You don't need a reason to help- এই বার্তা নিয়ে আমাদের পথচলা। এর অর্থ- "সাহায্যের জন্য কোনো কারণ প্রয়োজন নেই"। শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক যেকোনো সংকট নিরশনে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এই সংগঠনের পথ চলার শুরু। আপনিও এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
আমাদের সদস্য হতে বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন সংগঠন

ের সভাপতি বা যেকোনো প্রতিষ্ঠাকালীন সদস্যের সাথে। অথবা, যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।

E-mail: [email protected]
YouTube: The Welfare Family ( https://youtube.com/channel/UCtKZoHa2vLrS7nre7_I_UVw )

আজ The Welfare Family–এর সফল চার বছর পূর্ণ হলো।যা একসময় ছোট্ট একটি উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে সহমর্মিত...
01/04/2026

আজ The Welfare Family–এর সফল চার বছর পূর্ণ হলো।
যা একসময় ছোট্ট একটি উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে সহমর্মিতা, মর্যাদা ও সম্মিলিত দায়িত্ববোধের এক যাত্রায়। এই সময়জুড়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এবং যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে সাহায্যের হাত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
এই মহৎ উদ্যোগে যারা স্বেচ্ছাসেবক, সহযোগী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের ওপর বিশ্বাস রেখেছেন—তাদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। মানবতা ও সেবার প্রতি আরও দৃঢ় অঙ্গীকার নিয়ে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। 🤍💙

Today marks the completion of four successful years of The Welfare Family.
What began as a small effort has grown into a journey of compassion, dignity, and collective responsibility. Over these years, we have stood beside the underprivileged and tried to bring hope where it was most needed.
We are deeply grateful to every volunteer, supporter, and well-wisher who believed in this mission. The journey continues—with greater commitment to humanity and service. 🤍💙

20/03/2026

ঈদ ফুড প্যাকেজ কার্যক্রম – সমাপ্তি প্রতিবেদন

পবিত্র ঈদ উপলক্ষে আমাদের আয়োজিত “ঈদ ফুড প্যাকেজ” কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
প্রতিটি প্যাকেজে ছিল ১০ পদের, প্রায় ৭.৫ কেজি পরিমাণ মানসম্মত খাদ্যসামগ্রী। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
আপনাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের ফলেই দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব হয়েছে। এই মানবিক উদ্যোগে পাশে থাকার জন্য সকল দাতা, সহযোগী ও শুভানুধ্যায়ীর প্রতি রইলো আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

📊 আর্থিক সংক্ষিপ্ত হিসাব:
🔹 মোট উত্তোলিত অর্থ: ৮৭,১১৬.৪৩ টাকা(বিকাশ খরচ বাদে)
🔹১৬ মার্চ, মোট ব্যয়: ৮৪,৭৩৬.৩০ টাকা
🔹 অবশিষ্ট: ২,৩৮০.১৩ টাকা

📌 অবশিষ্ট অর্থ সর্বসম্মতিক্রমে পরবর্তীতে (১৯ মার্চ) ৪টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে (প্রতিটি ৬০০ টাকার খাদ্য প্যাকেজ)।
🔹১৯ মার্চ, মোট ব্যয়: ৬০০ × ৪ = ২,৪০০ টাকা।
[সংগঠন এর ফান্ড থেকে খরচ= (২,৪০০ টাকা -২,৩৮০.১৩ টাকা) = ১৯.৮৭ টাকা ]

এই ছোট প্রচেষ্টা সমাজে মানবতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিক—আমরা এই কামনা করি।

পবিত্র ঈদের এই আনন্দময় মুহূর্তে সবাইকে দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভাগাভাগি—এই আনন্দ যেন পৌঁছে যায় সমাজের সেই সব অসহায় ও অবহেলিত মানুষের কাছেও, যারা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে আছে।


🌙✨ ঈদ মোবারক ✨🌙

— দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি

18/03/2026

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র ইফতার মাহফিল সম্পন্ন..

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভা মঞ্চে সংগঠনের সদস্যদের নিজেস্ব অর্থায়নে এই ইফতার মাহফিল করেছে সংগঠনটি। এসময় ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে।
মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ফুজাইল আহমেদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সদস্য রুপক পাল, জুবায়ের আহমেদ, লুৎফুর রহমান, এ আর মারজান, মেহেদি হাসান, মুস্তাকিন আহমেদ, স্বপন পাল, সন্দীপ পাল দিপ্ত,ইফতে খায়রুল অয়ন, ওয়াকিবুর রহমান রনি, মোস্তফা আহমেদ,মিলন মিয়া, সামির আহমেদ, সাদিক মিয়া,ইমরানুল হাসান, আতিক হাসান মুন্না ও মোঃ আল ফাহাদ ছাড়াও ছিলেন উপদেষ্টা মোহাম্মদ হাসান জকি, সাংবাদিক ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, সমাজকর্মী মানছুর আহমদ।
আরও উপস্থিত ছিলেন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, সাধারণ সম্পাদক এহসান আহমেদ, সহ-সভাপতি এনামুল হক হৃদয় ও প্রশান্ত পাল,সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী নোমান, অর্থ সম্পাদক অপু দেব নাথ, প্রচার সম্পাদক ডি.টি. প্রকাশ পাল শুভ, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাইম মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সজিব আল হাসান, উপ-অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম অনিক।



18 March, 2026

ঈদ ফুড প্যাকেজ কার্যক্রমের অর্থসংগ্রহের হিসাব -পশ্চিম পাগলা ইউনিয়ন এর ৯টি ওয়ার্ড এর ১৩০টি পরিবার এর কাছে পৌছে দেয়া হয়েছে...
16/03/2026

ঈদ ফুড প্যাকেজ কার্যক্রমের অর্থসংগ্রহের হিসাব -

পশ্চিম পাগলা ইউনিয়ন এর ৯টি ওয়ার্ড এর ১৩০টি পরিবার এর কাছে পৌছে দেয়া হয়েছে ঈদ-খাদ্যসামগ্রী। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র উদ্যোগে "ঈদ ফুড প্যাকেজ" কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যাঁরা আন্তরিকভাবে আর্থিক সহায়তা করেছেন, তাঁদের সকলের প্রতি দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র উদ্যোগে "ঈদ ফুড প্যাকেজ" যারা আর্থিকভাবে সহায়তা করেছেন -

১। জমির আহমদ,(ব্রাজিল প্রবাসী) সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ২০০০/-

২। নাম প্রকাশে অনিচ্ছুক (ইতালি প্রবাসী), মাধ্যম-মো.ইউনুস আলী নোমান - ৫০০০/-

৩। নাম প্রকাশে অনিচ্ছুক (শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী), মাধ্যম-মো.ইউনুস আলী নোমান - ৬০০/-

৪। নাম প্রকাশে অনিচ্ছুক (ওমান প্রবাসী),সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ১০০০/-

৫। মুজাহিদুল ইসলাম তানভীর (ইতালি প্রবাসী),মাধ্যম-মো.ইউনুস আলী নোমান - ২০০০/-

৬। নাম প্রকাশে অনিচ্ছুক (পাগলা বাজারের ব্যবসায়ী), মাধ্যম- মো. ইউনুস আলী নোমান - ২০০০/

৭। নাম প্রকাশে অনিচ্ছুক, সিনিয়র সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ১০০০/-

৮। মো. জুবায়ের আহমেদ, (যুক্তরাজ্য প্রবাসী), মাধ্যম- মো. হাসান জকি - ২০০০/-

৯। নাম প্রকাশে অনিচ্ছুক (যুক্তরাজ্য প্রবাসী), মাধ্যম- মো. হাসান জকি - ২০৭২.৪৩/-

১০। নাম প্রকাশে অনিচ্ছুক (গ্রীস প্রবাসী), মাধ্যম- এনামুল হক হৃদয় - ১০০০/-

১১। মো. সামরান হোসাইন (স্পেন প্রবাসী), মাধ্যম- এনামুল হক হৃদয় - ১০০০/-

১২। নাঈম মোর্শেদ (ফ্রান্স প্রবাসী), মাধ্যম- এনামুল হক হৃদয় - ২০৫০/-

১৩। নাম প্রকাশে অনিচ্ছুক (সাবেক সেনা সদস্য) ব্যবসায়ী, মাধ্যম- এনামুল হক হৃদয় - ২০০০/-

১৪। নাইম আহমেদ (যুক্তরাজ্য প্রবাসী), সহ-সভাপতি দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ১০,০০০/-

১৫। শহিবুর ইসলাম, সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ১০২০/-

১৬। নাম প্রকাশে অনিচ্ছুক (যুক্তরাজ্য প্রবাসী), মাধ্যম-মো.ইউনুস আলী নোমান - ১০০০/-

১৭। আবু সুফিয়ান ফুয়াদ (যুক্তরাজ্য প্রবাসী), মাধ্যম- এনামুল হক হৃদয় - ১৫৫০/-

১৮। মানসুর আহমেদ (সমাজকর্মী),মাধ্যম- এনামুল হক হৃদয় - ১০০০/-

১৯। নাম প্রকাশে অনিচ্ছুক (শিক্ষার্থী), সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ৫০০/-

২০। নাম প্রকাশে অনিচ্ছুক (শিক্ষার্থী), সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ২০০/-

২১। মাসুদ রানা রাহুল (ব্যবসায়ী), সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ৫০০/-

২২। নাম প্রকাশে অনিচ্ছুক (গ্রীস প্রবাসী) - ১,১৫২/-

২৩। মাহতাবুল ইসলাম ইহাম,সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ১০০০/-

২৪। নাঈম মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ১০০০/-

২৫। নাম প্রকাশে অনিচ্ছুক (যুক্তরাজ্য প্রবাসী) সাবেক একজন শিক্ষক- ১০০০/-

২৬। জাহিদ হাসান রাজু (যুক্তরাজ্য প্রবাসী), সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ৫,০০০/-

২৭। নাম প্রকাশে অনিচ্ছুক (বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সমাজকর্মী) -৫০০/-

২৮। নাম প্রকাশে অনিচ্ছুক (যুক্তরাজ্য প্রবাসী), মাধ্যম- ওয়াকিবুর রহমান রনি - ২০০০/-

২৯। সাহাফ আহমেদ, সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ১৫০০/-

৩০। একটি ইফতার মাহফিল এর অবশিষ্ট - ১২০০/-

৩১। নাম প্রকাশে অনিচ্ছুক (যুক্তরাজ্য প্রবাসী), সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ২,১৮৩/-

৩২। জুবায়ের আহমেদ হৃদয়,সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ৫১০/-

৩৩। সজিব আল হাসান, ক্রীড়া সম্পাদক- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ৫০০/-

৩৪। দিদার আহমেদ, সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি - ৫০০/-

৩৫। আমিনুর রহমান অপু(ফ্রান্স প্রবাসী), মাধ্যম- মো. হাসান জকি ১০২৫/-

৩৬। রাতুল আহমেদ (ফ্রান্স প্রবাসী), মাধ্যম- মো. হাসান জকি ১০২৫/-

৩৭। শাকিল হক, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ৩০০০/-

৩৮। একটি বৃক্ষরোপন প্রোগ্রাম এর অবশিষ্ট- ৪০০/-

৩৯। নাম প্রকাশে অনিচ্ছুক, সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ১০০/-

৪০। সাদিয়া রহমান তন্নী, মাধ্যম- মো. হাসান জকি - ৫,১০০/-

৪১। মেহেদী হাসান,সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ৫০০/-

৪২। নাম প্রকাশে অনিচ্ছুক, সদস্য দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ২০০/-

৪৩। নাদিয়া ইসলাম রুমানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি- ১০০০/-

৪৪। নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০/-

৪৫। মো. সিরাজ মিয়া (ব্যবসায়ী) - ২০০০/-

৪৬। আলমগির কবির, মাধ্যম- ইয়াকুব শাহরিয়ার- ৩০০০/-

৪৭। আতিকুর রহমান এবং আতিকুল ইসলাম, মাধ্যম- ইয়াকুব শাহরিয়ার- ২০৫০/-

৪৮। এহসান মির্জা (যুক্তরাজ্য প্রবাসী), মাধ্যম- মেহেরুন নাহার রিয়া- ৩০০০/-

৪৯। সজীব আহমদ, মাধ্যম- ইয়াকুব শাহরিয়ার- ২৫০০/-

৫০। সাগর আহমদ জুয়েল (ইতালি প্রবাসী),মাধ্যম- ইয়াকুব শাহরিয়ার- ২০০০/-

৫১। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গার্মেন্টস ব্যবসায়ী, মাধ্যম- ইয়াকুব শাহরিয়ার- ৫০০/-

৫২। ইফতার প্রোগ্রাম এর অবশিষ্ট- ৭০০/-

৫৩। ফোজায়েল আহমেদ অপু, ১০১৮/-

📊 মোট সংগৃহীত অর্থ: ৮৭,৬৫৫. ৪৩ টাকা

🔹 মাধ্যম অনুযায়ী সংগৃহীত অর্থ:

১. মো. হাসান জকি- ১১,২২২.৪৩টাকা
২. মো. ইউনুস আলী নোমান- ১০,৬০০টাকা
৩. এনামুল হক হৃদয় - ৮,৬০০টাকা
৪. ওয়াকিবুর রহমান রনি- ২,০০০টাকা
৫. ইয়াকুব শাহরিয়ার - ১০,০৫০টাকা
৬. মেহেরুন নাহার রিয়া - ৩,০০০টাকা
৭. মাধ্যম ছাড়া অনুদান- ৮,৯৭০টাকা
৮. দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি সংগঠনের সদস্য - ৩৩,২১৩টাকা

মোট----------------------৮৭,৬৫৫. ৪৩ টাকা

# বিকাশ খরচ - ৫৩৯টাকা (হাজারে ১৪.৯০ টাকা ধরে)

# বিকাশ খরচ বাদে অবশিষ্ট - (৮৭,৬৫৫. ৪৩ - ৫৩৯)টাকা

= ৮৭,১১৬.৪৩টাকা



যাবতীয় খরচ (পাইকারি মূল্যে) -

১। আলু - ২৭৬ কেজি *১৪টাকা= ৩,৮৬৪ টাকা
২। পেয়াজ- ১৩০ কেজি*৩৩টাকা= ৪,২৯০ টাকা
৩। তেল- ১৩০ লিটার*১৭০টাকা = ২২,১০০ টাকা
৪। গুড়- ১৩০ কেজি*১৩০টাকা = ১৬,৯০০ টাকা
৫। চিনি- ৬৫ কেজি*৫৩.১৫ টাকা= ৬,৯০৯.৫ টাকা
৬। মসুরি ডাল- ১৩০ কেজি*৮২টাকা= ১০,৬৬০ টাকা
৭। আটা- ১৩০ কেজি*৩৬টাকা = ৪,৬৮০ টাকা
৮। দুধ- ১৩০ পিস*৪১টাকা = ৫,৩৩০ টাকা
৯। লাচ্ছি- ১৩০ পিস*৩৫ টাকা= ৪,৫৫০ টাকা
১০। নুডুলস - ২৬০ পিস*১৪.৫৮টাকা = ৩৭৯০.৮ টাকা

*গাড়ি ভাড়া+ লেবার খরচ+ ব্যাগ = (৩২০+২৩০+১,১১২) টাকা

= ১,৬৬২ টাকা

____________________________________________
➡️ মোট খরচ = ৮৪,৭৩৬.৩ টাকা

➡️ অবশিষ্ট থাকে = (৮৭,১১৬.৪৩ - ৮৪,৭৩৬.৩) টাকা

= ২৩৮০.১৩ টাকা

প্রতিটি প্যাকেজে ছিল দশ পদের, সাড়ে সাত কেজি'র উল্লেখিত খাদ্যসামগ্রী। আমরা চেষ্টা করেছি সমাজের অবহেলিত অংশে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে মানসম্মত খাদ্যসামগ্রী পৌছে দিতে।

বি.দ্র: অবশিষ্ট ২৩৮০.১৩ টাকা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে বিতরণ/দান করা হবে।

আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই মানবিক কাজে পাশে থাকার জন্য প্রত্যেক দাতা, সহযোগী ও শুভানুধ্যায়ীর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আল্লাহ তায়ালা আপনাদের সকলের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। 🤍

— দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি
-- 16 March, 2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...আজ ২১শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ...
20/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...

আজ ২১শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য রাজপথে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেক বীর সন্তান।
বিশ্বের একমাত্র জাতি হিসেবে আমরাই ভাষার জন্য জীবন দিয়েছি।

১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে আজ সারা বিশ্ব আমাদের এই গৌরবের দিনটিকে পালন করছে।

নিজের ভাষাকে ভালোবাসুন, সম্মান করুন। সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আসুন, আমরা আমাদের প্রাণের এই ভাষাকে হৃদয়ে ধারণ করি এবং এর মর্যাদা রক্ষা করি। পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতি বেঁচে থাকুক আপন মহিমায়।

#২১শেফেব্রুয়ারি #মাতৃভাষা_দিবস ুশে #শহীদ_দিবস #গর্বিত_বাঙালি

02/01/2026

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা , ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান বিন হাদী হ/ ত্যার প্রতিবাদে এবং ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় কটূক্তির অভিযোগে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিপু চন্দ্র দাসকে হ/ত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিনামূল্যে র/ক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি।

মানবতার সেবায় প্রতিশ্রুতি নিয়ে নতুন বছরে হোক নতুন সূচনা..শুভ ইংরেজী নববর্ষ ২০২৬
31/12/2025

মানবতার সেবায় প্রতিশ্রুতি নিয়ে নতুন বছরে হোক নতুন সূচনা..
শুভ ইংরেজী নববর্ষ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা , ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান বিন হাদী হ...
22/12/2025

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা , ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান বিন হাদী হ/ ত্যার প্রতিবাদে এবং ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় কটূক্তির অভিযোগে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিপু চন্দ্র দাসকে হ/ত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিনামূল্যে র/ক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি।

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র সহ-সভাপতি এনামুল হক হৃদয় এর সঞ্চালনায় ও সভাপতি ওবায়দুল হক মোনেম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ইমরানুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলি নোমান, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, সাধারণ সম্পাদক এহসান আহমেদ, প্রভাষক শের জাহান, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, গণমাধ্যমকর্মী ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার ও সমাপনী বক্তব্য রাখেন সভাপতি ওবায়দুল হক মোনেম।
উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, আলাল আহমেদ, সমাজকর্মী সবুজ কাওসার, সুনামগঞ্জ টেক্সটাইল এর শিক্ষার্থী আমিন উদ্দিন , সংগঠনের উপদেষ্টা মো. হাসান জকি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাঈম মিয়া, উপ-অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম অনিক, সদস্য - নুরুল আলম, রাজনুর আল হাসান, সুজন মির্জা, মিলন, মারজান, আতিক হাসান।

সাধারণত জনতার উপস্থিতিতে কর্মসূচি থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে নি/হতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র শোকসভা অনুষ্ঠিত -প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান বিন হাদি'র মৃত্যুতে আজ পালিত হচ্ছে ...
20/12/2025

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র শোকসভা অনুষ্ঠিত -

প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান বিন হাদি'র মৃত্যুতে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। আজকের আয়োজিত দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র শোকসভায় বক্তারা শহীদ শরিফ ওসমান বিন হাদি'র প্রতি অনুভূতি প্রকাশ করে শোক জানিয়েছেন।

পাশাপাশি ময়মনসিংহের ভালুকায় অন্যায়ভাবে দিপু চন্দ্র দাসকে হত্যায় শোক প্রকাশ ও যাতে মব সৃষ্টি না হয় সেদিক সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

আফ্রিকার সুদান এ শহীদ হওয়া ৬জন সৈনিক এর প্রতি সম্মান জানানো হয়।
মুক্তিযুদ্ধের উপসেনাপতি বীর উত্তম এ.কে. খন্দকার এর প্রয়াণে শোক ও সম্মান জানিয়ে মোনাজাতের মাধ্যমে শোকসভা'র সমাপ্তি ঘোষণা করে পরবর্তী কর্মসূচী নির্ধারণ করা হয়।

২০ ডিসেম্বর, ২০২৫ইং

We deeply mourn..২০ ডিসেম্বর, ২০২৫ইং
20/12/2025

We deeply mourn..

২০ ডিসেম্বর, ২০২৫ইং

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।বিজয়ের চেতনা নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন "বাংলাদেশ" গড়ার প্রত্যয়'ই হোক আমা...
15/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয়ের চেতনা নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন "বাংলাদেশ" গড়ার প্রত্যয়'ই হোক আমাদের অঙ্গীকার ।🇧🇩

Address

Sylhet-sunamgonj
Sylhet
3001

Alerts

Be the first to know and let us send you an email when The Welfare Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Welfare Family:

Share

Category