Range DIG Office, Sylhet

Range DIG Office, Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Range DIG Office, Sylhet, Government Organization, Alampur, Sylhet Sadar, Sylhet.

Sylhet Range Police is committed to provide quality service by competent, efficient and dedicated professionals enjoying trust and respect of citizens to make Sylhet Division a better and safer place to live.

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের পৃথক অভিযানে মোট ০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।  বিস্তারিত কমেন্টে...
06/08/2026

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের পৃথক অভিযানে মোট ০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে...

সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২,৮৩,৫০০ শলাকা সেখ নাসিরুদ্দিন বিড়ি ও ০১টি পুরাতন স্টিল বডি নৌকাসহ ০১জন...
06/08/2026

সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২,৮৩,৫০০ শলাকা সেখ নাসিরুদ্দিন বিড়ি ও ০১টি পুরাতন স্টিল বডি নৌকাসহ ০১জন আসামী গ্রেফতার।

বিস্তারিত কমেন্টে।

রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।বিস্তারিত কমেন্টে....
06/08/2026

রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

বিস্তারিত কমেন্টে....

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf Cough Syrup উদ্ধার, গ্রেফতার ১।বিস্তারিত কমেন্টে...
05/08/2026

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf Cough Syrup উদ্ধার, গ্রেফতার ১।

বিস্তারিত কমেন্টে...

অদ্য ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় সিলেটের রিকাবিবা...
05/08/2026

অদ্য ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় সিলেটের রিকাবিবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২,২০,০০০ (দুই ...
04/08/2026

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার এবং ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান (৩৬), পিতা: আলাউর রহমান, সাং- ধলইমাটি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮,০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় অভিযান পরিচালনা করে ৪,০০০ পিস ইয়াবাসহ হেলাল আহমদ (৪৯), পিতা: মৃত সিরাজুল হক, সাং- ছাল্লাইন, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। তার দখল থেকে ইয়াবা বিক্রির নগদ ২,০২,০০০/- টাকা উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, ০২ মাদক কারবারি গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত...
04/08/2026

সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, ০২ মাদক কারবারি গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ।

04/08/2026

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার।

“জুলাই/২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”Media Cell, Range DIG Office, Sylhetতারিখ: ০৪ আগস্ট ২০২৬ খ্রি.অদ্য...
04/08/2026

“জুলাই/২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

Media Cell, Range DIG Office, Sylhet
তারিখ: ০৪ আগস্ট ২০২৬ খ্রি.

অদ্য ০৪ আগস্ট ২০২৬ খ্রি. সিলেট রেঞ্জের জুলাই/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়। এ সময় রেঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি মহোদয় জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও মুলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত দক্ষ, পেশাদার ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। তাঁদের নিষ্ঠা, সততা, সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এ স্বীকৃতি প্রদান করা হয়।

সভার সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সর্বদা জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
03/08/2026

সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Address

Alampur, Sylhet Sadar
Sylhet
3111

Alerts

Be the first to know and let us send you an email when Range DIG Office, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share