21/05/2026
শুভ বিবাহ! 🌸💐
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ, আমাদের সহকারী গ্রুপ স্পিকার জনাব শেরওয়ান আহমদ (মির্জানগর বড়বাড়ি নিবাসী, বর্তমানে জেদ্দা, সৌদি আরব প্রবাসী) আজ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ তাঁর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ!
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইল এক বুক ভালোবাসা এবং অন্তহীন শুভকামনা।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তাঁদের বৈবাহিক জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় ভরে উঠুক। তাঁরা যেন একে অপরের পরিপূরক হয়ে আজীবন একসঙ্গে পথ চলতে পারেন।
নতুন জীবনের পথচলা সুন্দর ও আনন্দময় হোক!
— শুভেচ্ছাান্তে,
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ।