26/03/2026
আল আমাল ফাউন্ডেশন গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় বহু সংখ্যক মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।
ফেরিতে ওঠার সময় ত্রুটিপূর্ণ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে বাসটি নদীর গভীরে ডুবে ছিল এবং উদ্ধার কার্যক্রম শুরু করতেও বিলম্ব হয়। পরবর্তীতে বাসটি উদ্ধার করা হয়েছে, তবে ততক্ষণে বহু মূল্যবান প্রাণ ঝরে গেছে।
এই হৃদয়বিদারক ঘটনায় আল আমাল ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা সকল নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।
— আল আমাল ফাউন্ডেশন