BECA Sylhet Unit

BECA Sylhet Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BECA Sylhet Unit, Military Base, Ambarkana, Sylhet.

Welcome to the official page of Bangladesh Ex-Cadets' Association (BECA)-Sylhet Unit, an Ex- Para-Military Voluntary organization; was formed for helping Military forces & Mass people at the time of emergency.

09/04/2026

আহমদ উল-মুহাইমিন চৌধুরী টিপুর জানাজা ও দাপন সম্পন্ন

সরকারি মদন মোহন কলেজের ১৯৯২ সালের বিএনসিসির ক্যাডেট, বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট এর সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকা সিএমএইচ হসপিটালের বিগ্রিডেয়ার জেনারেল ডাঃ মুরসালিন-এঁর ছোট ভাই আহমদ উল-মুহাইমিন চৌধুরী টিপু দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীনরত অবস্থায় ০৭/০৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার দুপুর ০১:০০ টার সময় ইন্তেকাল করেছেন। গত ০৮/০৪/২০২৬ ইং রোজ বুধবার তার নিজ বাড়িতে (ফুলবাড়ী, মিরাপাড়া, গোলাপগঞ্জে দুপুর ২:০০ টার সময় জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট ইউনিট-এর সম্পাদক বিভাস রায়, সাবেক সম্পাদক ও নির্বাহী সদস্য হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমদ, কো-অপ্ট-সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, সদস্য হারুনুর রশিদ হারুন, সদস্য জিল্লুর রহমান প্রমুখ। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও বড় এক ভাই-ভাবী, ভাতিজা. ছোট একই ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তান রেখে যান। বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট-এর পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিভাস রায়
সম্পাদক
বেকা সিলেট ইউনিট।

শোক সংবাদ:বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট এর সদস্য এবং সাবেক কোষাধ্যক্ষ আহমদ উল-মুহাইমিন চৌধুরী টিপু দীর্ঘ...
07/04/2026

শোক সংবাদ:

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট এর সদস্য এবং সাবেক কোষাধ্যক্ষ আহমদ উল-মুহাইমিন চৌধুরী টিপু দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীনরত অবস্থায় আজ ০৭/০৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার দুপুর ০১:০০ টার সময় ইন্তেকাল করেছেন।আগামীকাল ০৮/০৪/২০২৬ ইং রোজ বুধবার তার নিজ বাড়িতে জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিভাস রায়
সম্পাদক
বেকা সিলেট ইউনিট।

বাংলাদেশ এক্স এসোসিয়েশন বেকা- সিলেট ইউনিটের সকল সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার ...
24/02/2026

বাংলাদেশ এক্স এসোসিয়েশন বেকা- সিলেট ইউনিটের সকল সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার ( ৯ রমাদান) বিকাল ৪ ঘটিকায় দি এইডেড হাই স্কুল, তাঁতীপাড়া, জিন্দাবাজার, সিলেট -এর শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত নাম্বারে বিকাশ করুন:
01787362569 || 01715513170

> রেজিস্ট্রেশন ফি সর্বনিম্ন ২০০ টাকা মাত্র। যারা বিকাশ করবেন তারা ২১০ টাকা প্রেরণ করবেন😊। তবে, অধিক প্রদানের জন্য উৎসাহিত করা হলো।

* আমরা সকলের নিকট হতে রেজিস্ট্রেশন প্রত্যাশা করছি। ধন্যবাদ

31/01/2026

বেকা সিলেট ইউনিটের
৮ম মাসিক ও সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির অষ্টম মাসিক ও বার্ষিক সাধারণ সভা গত ৩১ জানুয়ারি-২০২৬ শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর তাতীপাড়স্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায় পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিগত ৮ নভেম্বর তারিখের অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, প্রচার সম্পাদক সাংবাদিক মুহিবুর রহমান, নির্বাহি সদস্য মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোহাঃ আব্দুল লতিফ, কো-অপ্ট সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছদরুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসাইন, জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য এডভোকেট তাজরীহান জামান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ ইমাদ হোসেন, এনামুল হক, নাঈম ইকবাল চৌধুরী, নূরুন নাহার লাবনী প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে শহরে যে কোন জনগুরুত্বপূর্ণ স্থানে খাবার পানির ফিল্টার স্থাপন, আগামী ২৭ ফেব্রুয়ারি ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, বিভিন্ন বিএনসিসি প্লাটু পরিদর্শন। সিদ্ধান্ত ৪টি বাস্তবায়নের ৪টি উপকমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো- পানির ফিল্টার স্থাপন উপকমিটির আহ্বায়ক- সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য- এডভোকেট তাজরিহান জামান, মোহাম্মদ ছদরুল ইসলাম, এনামুল হক ও জুনায়েদ আহমদ। ইফতার মাহফিল উপকমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, সদস্য মোহাম্মদ ছদরুল ইসলাম, শাহ আলম রাফি, সোনিয়া আক্তার চুমকী, নাঈম ইকবাল চৌধুরী ও নূরুন নাহার লাবনী, জুনায়েদ আহমদ, ঈদ পুনর্মিলনী উপকমিটির আহবায়ক- মোঃ আতিকুর রেজা চৌধুরী, সদস্য- আব্দুল মুনিম মল্লিক মুন্না, এডভোকেট তাজরীহান জামান, মোহাম্মদ জাকির হোসেন, পিকলু কামার সরকার, মোহাম্মদ ছদরুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, এনামুল হক এনাম, শাহ আলম রাফি, সোনিয়া আক্তার চুমকী। বিএনসিসি প্লাটু পরিদর্শন কমিটির আহবায়ক- মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, সানিয়া আক্তার চুমকী, নাঈম ইকবাল চৌধুরী, নূরুন নাহার লাবনী।
সভায় প্রচার সম্পাদক মোঃ মুহিবুর রহমান সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সাথে গত ২০ জানুয়ারি শীতবস্ত্র বিতরণে বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদ সহ বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মিজানুর রহমান, সম্পাদক বিভাষ রায়, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ ও বেকা সিলেট ইউনিটের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য তোয়াহা চৌধুরী, সদস্য মাহদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ সাহায্য-সহযোগিতা করায় তাদেরকেও অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশনসিলেট ইউনিটের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিতবাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট...
21/01/2026

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন
সিলেট ইউনিটের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট-এর পক্ষ থেকে গত ২০ জানুয়ারি, মঙ্গলবার রাত ৮ টায় জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন রহ. মাদ্রাসা, কুশিঘাট, মারকাযুল কোরআন রায়নগর এবং শহীদুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চাষনীপীর রোড, আম্বরখানা, সিলেট এই তিনটি প্রতিষ্ঠানের এতিমদের মধ্যে ১০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক বিভাস রায়, যুগ্ম সম্পাদক মোঃ শাহ-আলম রাফি, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোঃ মুহিবুর রহমান, কো-অপ্ট সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, সদস্য- মোয়াজ্জেম হোসেন লনি, জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন রহ. মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ নাসির উদ্দিন, মারকাযুল কোরআন সিলেট-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান এবং শহীদুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফিজ ক্বারী আব্দুস শহিদ প্রমুখ।
উক্ত শীত বস্ত্রে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদ থেকে পাঠানো ৩০টি কম্বল। এতে আরোও সহযোগিতা করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মিজানুর রহমান, সম্পাদক বিভাষ রায়, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ ও বেকা সিলেট ইউনিটের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য তোয়াহা চৌধুরী, সদস্য মাহদী হাসান।

আমি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছি। বর্তমানে আমার জরুরী ভিত্তিতে " ও"পজেটিভ রক্তের প্রয়োজন। যদি কারো "ও "পজেটিভ...
22/12/2025

আমি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছি। বর্তমানে আমার জরুরী ভিত্তিতে " ও"পজেটিভ রক্তের প্রয়োজন। যদি কারো "ও "পজেটিভ রক্ত থাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আহমদ উল মুহাইমিন চৌধুরী (টিপু), সাধারণ সদস্য, বেকা সিলেট ইউনিট। মোবাইল নাম্বর : ০১৭১১৭৩০৭৭৪

বেকা সিলেট ইউনিটের ঈদ পুনর্মিলনও পিঠা উৎসব অনুষ্ঠিতবাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের উদ্যোগে গত ১৮ ...
19/07/2025

বেকা সিলেট ইউনিটের ঈদ পুনর্মিলন
ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের উদ্যোগে গত ১৮ জুলাই শুক্রবার বিকাল ৪টায় নগরীর দি এইডেড হাইস্কুলের হলরুমে পরিবার পরিজনদের নিয়ে ঈদ পুনর্মিলন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক ২ ময়নামতি ব্যাটালিয়নের সাবেক ব্যাটালিয়ন কমান্ডার ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীর, উপদেষ্টা বেকা সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান, জালালাবাদ গ্যাসের সাবেক জি.এম ও বেকা সিলেট ইউনিয়নের সাবেক সভাপতি মাহবুব ছোবহানী চৌধুরী, নর্থইষ্ট মেডিকেল কলেজের পরিচালক ও সাবেক সভাপতি ডাঃ মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও বিএনসিস প্লাটুনের প্লাটুন কমান্ডার মোঃ মজির উদ্দিন,
বেকা জাতীয় নির্বাহী কমিটির পর্যটন সচিব ও সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল-হারুন রাজু, সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, সম্পাদক বিভাস রায়, সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, পিঠা উৎসবের আহবায়ক কমিটির সদস্য, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ পিকলু সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ এহিয়া, সমাজ কল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, পিঠা উৎসবের আহবায়ক কমিটির সদস্য, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, বাংলাদেশ বেতার সিলেটের এআরডি মোঃ দেলওয়ার হোসেন, পিঠা উৎসবের আহবায়ক কমিটির আহবায়ক, কো-অপ্ট সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, পিঠা উৎসবের আহবায়ক কমিটির সদস্য মোঃ ছদরুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ জামাল হোসেন, জুনায়েদ আহমদ, সদস্য এম.এ মতিন, অব. প্রধান শিক্ষক ও উৎসব কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন লনি, মোঃ আলমগীর আহমদ, মোঃ ইয়াহিয়া, অতিরিক্ত সরকারী কৌশলী মোঃ তাজ রীহান জামান, মোঃ আব্দুর রশীদ, মোহাম্মদ আব্দুল হাদী, তোয়াহা চৌধুরী, মোহাম্মদ মঈনুল হক, ব্যাংকার শ্যামল কর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম, ফারুক হাসান সুজন, ইমন কান্তি দাস, মোঃ ছাব্বির হোসেন, ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আমজাদ, এনামুল হক এনাম, মোহাম্মদ লায়েক আহমদ, লিজা সুফিয়ান মীম, নুরুন্নাহার লাবনী, মোঃ নাঈম, সাংবাদিক তাইনুল ইসলাম আসলাম, সুলতান মোহাম্মদ রাজু, রাসনা আক্তার শারমিন, সাবিনা, মোঃ কয়ছর আহমদ খান প্রমুখ।
পিঠা উৎসবে অংশ গ্রহণ করেন সভাপতি মোঃ মিজানুর রহমানের পরিবারবর্গ, সম্পাদক বিভাস রায়ের পরিবারবর্গ, কোষাধ্যক্ষ পিকলু সরকারের পরিবারবর্গ, উৎসব কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন লনি’র পরিবারবর্গ, পিঠা উৎসবের আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ জাকির হোসাইনে পরিবারবর্গ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি’র পরিবারবর্গ, সদস্য নুরুন্নাহার লাবনী’র পরিবারবর্গ, ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা’র পরিবারবর্গ, মোঃ নাঈম এর পরিবারবর্গ, লিজা সুফিয়ান মীম’র পরিবারবর্গ।
পিঠা উৎসবে ১ম স্থান অধিকার নুরুন্নাহার লাবনী-কে আব্দুল্লাহ আল হারুন রাজুর সৌজনে স্মার্ট মোবাইল, ২য় স্থান অধিকার মোয়াজ্জেম হোসেন লনি-কে মোহাম্মদ জাকির হোসাইনের সৌজনে ৪ পাখা বিশিষ্ট সিলিং ফ্যান, ৩য় স্থান অধিকার মোহাম্মদ জাকির হোসাইন-কে সভাপতি ও সম্পাদকের সৌজনে ৪টি হর্ট কারিবাটি, ৪র্থ স্থান অধিকার মোঃ নাঈম-কে সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী সৌজনে বিছানার চাদর। এছাড়াও বাকী স্টলের সবাইকে পুরস্কার প্রদান করা হয়।
পিঠা উৎসব অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীর, বেকা সিলেট ইউনিয়নের সাবেক সভাপতি মাহবুব ছোবহানী চৌধুরী, সাবেক সভাপতি ডাঃ মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার ও সিনিয়র সদস্য এম.এ মতিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- পিঠা উৎসবের আহবায়ক কমিটির আহবায়ক, মোহাম্মদ জাকির হোসাইন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না ও সদস্য ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকলের অবগতি ও উপস্থিতির জন্য ☺️
17/07/2025

সকলের অবগতি ও উপস্থিতির জন্য ☺️

30/06/2025

বেকা সিলেট ইউনিটের
৫ম মাসিক সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির ৫ম মাসিক সভা গত ২৮ জুন শনিবার বিকেল ৫:১৫ টায় নগরীর তাতীপাড়স্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায় পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে গত ২৬ শে এপ্রিল তারিখের অনুষ্ঠিত ৪র্থ মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পিঠাউৎসব ও ঈদ পুর্নমিলন অনুষ্ঠানের কমিটি বাতিল করে বাকি প্রস্তাবগুলো সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের উপদেষ্টা মেজর ড. তোফায়েল আহমেদ,,সহ সভাপতি মো: আতিকুর রেজা চৌধুরীর,,কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার,, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকী,, নির্বাহি সদস্য সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,,আব্দুল লতিফ,,মো:দেলওয়ার হোসেন,,কো- অপ্ট - সদস্য মোহাম্মদ জাকির হোসাইন,,মো:ছদরুল ইসলাম,,মো: জামাল হোসেন,,জুনায়েদ আহমেদ,,সদস্য এম.এ.মতিন,, মো: মোয়াজ্জেম হোসেন,,মো:আরিফুর রহমান,,অতিথি ফিমা বেগম তুলি,,ফাতেমা বেগম প্রমুখ।

সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ বক্তব্যে প্রস্তাব করেন,,প্লাটুনের রানিং ক্যাডেটদের বেকাতে অংশগ্রহণের জন্য। এক্স-ক্যাডেট পরিবারকে সাহায্য অথবা তাহাদের বাচ্চাদেরকে পড়াশোনায় সাহায্য করা যায় কিনা। সদস্য সংগ্রহ করার জন্য প্লাটুনের সাথে বসা এবং প্লাটুনের সামনে একটি ব্যানার লাগানো। প্লাটুন কমান্ডারের সাথে বসে তাহাদের কাছে সদস্য ফর্ম দিয়ে আসা। বেকার এক্টিভেটিস এর ছবি দিয়ে একটি ম্যাগাজিন বাহির করা। বেকার নিজস্ব জায়গার জন্য কমিটির সাথে যোগাযোগ করা। ফাস্ট এইড ট্রেনিং করা যায় কিনা।কোনো প্রোগ্রাম করা যায় কিনা।
সভায় সর্বসম্মতিক্রমে আগামি ১৯ জুলাই রোজ শনিবার বিকেল ৪ ঘটিকায় নগরীর এইডেড হাইস্কুলের পিঠা উৎসবের আয়োজন করা হয়। উক্ত পিঠা উৎসবের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসাইন,,সদস্য মো: মোয়াজ্জেম হোসেন,,মোহাম্মদ ছদরুল ইসলাম,,সোনিয়া আক্তার চুমকি,,মো: জামাল হোসেন।
উক্ত পিঠা উৎসবে নিজ নিজ বাসা থেকে পিঠা তৈরি করে অংশগ্রহণ করার জন্য আহবান করা হয়। পিঠা উৎসবে যারা যারা অংশগ্রহণ করবেন তারা কমিটির কাছে নাম তালিকাভুক্ত করতে হবে। উক্ত পিঠা উৎসবে ১ম,,২য়,,ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হবে। সভায় আর কিছু না থাকায় সভার সভাপতি সভার সম্পাতি ঘোষনা করেন।

বিভাস রায়,,
সম্পাদক,,
বেকা সিলেট ইউনিট।

24/06/2025

সম্মানিত বেকা, সিলেট ইউনিটের প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটির সকল সদস্য/ সদস্যা ও সকল সাধারণ সদস্য/সদস্যাবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী ২৮/০৬/২০২৫ ইং রোজ শনিবার বিকেল ৫.১৫ ঘটিকার সময় ২০২৫/২৬ ইং সালের কার্যকরী কমিটির মাসিক সভা শহরের তাঁতিপাড়াস্হ দি এইডেড হাই স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সম্মানিত প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী, কার্যকরী কমিটির সকল সদস্য/ সদস্যা ও সাধারণ সদস্য/সদস্যাবৃন্দকে যথাস্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আলোচ্যসূচিঃ
১. ইউনিটের কার্যক্রমে আরো গতিশীলতা কিভাবে আনা যায় সে সম্পর্কে আলোচনা।
২. সকল সাধারণ সদস্যবৃন্দকে কিভাবে ইউনিটের কার্যক্রমে আরো বেশি সম্পৃক্ত করা যায় সে সম্পর্কে আলোচনা।
৩. বিবিধ।

ধন্যবাদান্তে
বিভাস রায়।
সাধারণ সম্পাদক
বেকা, সিলেট ইউনিট।

(বি: দ্র: সম্মানিত সকল সদস্যবৃন্দকে সভায় আসার সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ঐ দিন সকলকে নতুন করে সদস্য ফরম পূরণ করানো হবে। এবং বকেয়া বাৎসরিক সদস্য ফি সঙ্গে করে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।)

13/06/2025
বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন বেকা সিলেট ইউনিট এর মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার অসুস্থ। তার সুস্থতার জন্য সবাই দোয়া কর...
13/06/2025

বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন বেকা সিলেট ইউনিট এর মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার অসুস্থ। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

বিভাস রায়,,
সম্পাদক,,
বেকা সিলেট ইউনিট।

Address

Ambarkana
Sylhet
3100

Telephone

+8801715513170

Website

Alerts

Be the first to know and let us send you an email when BECA Sylhet Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category