Mookee pigeon lover

Mookee pigeon lover Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mookee pigeon lover, Public Service, Tangail.

আসসালামু আলাইকুম আজকের পোস্টে আমি আলোচনা করবো কবুতরের গ্রিট কি?, কেন খাওয়াতে হয়? কবুতরকে আদৌ গ্রিট খাওয়ানোর প্রয়োজন আছে ...
26/08/2021

আসসালামু আলাইকুম
আজকের পোস্টে আমি আলোচনা করবো কবুতরের গ্রিট কি?, কেন খাওয়াতে হয়? কবুতরকে আদৌ গ্রিট খাওয়ানোর প্রয়োজন আছে কিনা এই বিষয় নিয়ে ।

গ্রিট কবুতরের হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । বীজ বা শস্যদানার খোলস কবুতরের হজমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে । গ্রিট এই প্রতিবন্ধকতা দূর করে এবং হজমে সাহায্য করে । অনেকে মনে করে যে গ্রিট কবুতরের ডিম উৎপাদনে সাহায্য করে আসলে এই ধারণাটা সঠিক না । তবে গ্রিট কবুতরের বহুমুখি উপকার করে থাকে যেমনঃভিবিন্ন খনিজ পদার্থের প্রয়োজন মিটায় ক্যালসিয়াম এর ঘাটতি পুরন করতেও সাহায্য রাখে । কবুতররের হজম শক্তি ঠিক রাখা কবুতর সুস্থ রাখার অন্যতম প্রধান শর্ত

সতর্কতাঃ
ঝিনুক শেল, কাঠকয়লা, সামুদ্রিক ঝিনুকের খোলার গুঁড়ো, সুমুদ্রের ফেনা(cat fish), ডিমের খোসা, ইত্যাদি তে সাল্মলিনা সহ নানা রোগের জীবাণু থাকতে পারে, তাই এগুলো মিক্স করার আগে ৩০ মিনিট ভাল করে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে ।

এখন কথা বর্তমান বাজারে যে গ্রিটগুলা কিনতে পাওয়া যায় তা আমাদের যাচাই করে কিনতে হবে কারন নিম্নমানের গ্রিট সেগুলা তৈরির সময় কতটুক সাবধানতা অবলম্বন করা হয় আল্লাহ ভাল জানে তাই নামি দামি কোম্পানির গ্রিট অথবা নিজে তৈরিকৃত গ্রিট ছাড়া নিজের ভালবাসার কবুতরগুলাকে না খেতে দেওয়া উত্তম

গ্রিট তৈরিতে যা যা লাগে
গ্রিট এর মুল উপাদান গুলো হল
১.ইটেরগুড়া
২.লাইমস্টোন
৩.ঝিনুকচূর্ন
৪.সিলেট সেন্ট বালি
৫.কাঠ কয়লা
৬.পোড়ামাটি
৭.ডিমের খোসা
এছাড়া আর অনেক মশলা আছে যা ব্যবহার করলে গ্রিটের মান আর সুন্দর হবে
৮.ড্রাই সোডিয়াম ফসফেট
৯.সমুদ্রেরের ফেনা
১০.নিমপাতা গুড়া
১১.মেথি গুড়া
১২.কালোজিরা গুড়া
১৩.মৌরিদানা
১৪.শুকনো আদা
১৫.বিট লবন
১৬.দারিচিনি গুড়া ইত্যাদি
আমি উপরোক্ত উপাদান দিয়ে গ্রিট তৈরি করি Fahad Ahammed ভাইয়ের পরামর্শে
আমি তেমন অভিজ্ঞ না তাই লেখাতে ভুল হলে অভিজ্ঞরা সংশোধন করে দিবেন

Address

Tangail

Telephone

+8801600167915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mookee pigeon lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mookee pigeon lover:

Share

Category