20/06/2026
"টাংগাইলের মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে পিতা পুত্রসহ ৪ জন নি*হ*ত।"
টাংগাইলের মধুপুরে টেলকির জলই নামক স্থানে পরিত্যক্ত কুপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে পিতা পুত্রসহ ৪ জন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে। নিহতারা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, টাংগাইল মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে একে একে ০৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন।
সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়।
এসময় প্রথমে গ্রাবিয়েল নকরেক (৩৫) ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাহির থেকে তার কোন সাড়াশব্দ না পেয়ে একে একে আরো ০৩ জন প্রবেশ করেন। তাদের সকলেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিস কে অবগত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপেজলা নির্বাহী অিফসার মোঃ জুবােয়র হোসেন।