বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা

  • Home
  • Bangladesh
  • Tangail
  • বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা

বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা দ্বীন কায়েমের লক্ষ্যে অবিরাম পথচলা এক কাফেলার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস

যুব সমাজের প্রতি আহবান
06/09/2026

যুব সমাজের প্রতি আহবান

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আল্লামা ম|মুনুল হকনেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ...
06/09/2026

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আল্লামা ম|মুনুল হক

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হক।

নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবগত হওয়াই এ সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনা, দুর্গত এলাকায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়া এবং ভবিষ্যৎ মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেওয়া হবে।

সফরকালে আল্লামা ম|মুনুল হক স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই এ সফরের মূল লক্ষ্য।

নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমন মানবিক বিপর্যয়ের সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আল্লামা ম|মুনুল হক এ সফরে নেপাল গেছেন।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার বেলা ৪ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আল্লামা ম|মুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা ম|মুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

‘আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি’—আল্লামা মামুনুল হকসংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট...
05/09/2026

‘আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি’
—আল্লামা মামুনুল হক

সংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে সংস্কার বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়েছিল। গণভোটের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের কথা ছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সেই অঙ্গীকার থেকে সরে গেছে।

তিনি বলেন, গণভোট কোনো ছেলেভোলানো গল্প ছিল না; এটি ছিল জাতির সঙ্গে একটি অঙ্গীকার। বিএনপিসহ ৩২টি রাজনৈতিক দল জাতির সঙ্গে এই অঙ্গীকার করেছিল। অথচ এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা গণভোটের বিষয়টি মন থেকে মানেনি এবং সংস্কারের ঐকমত্যও আন্তরিকভাবে ধারণ করেনি।

বিএনপির সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল—এই হলো তাদের অবনতি ও অধঃপতন। আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আপনারা মুনাফিকি করতে পারেন, কিন্তু গণভোটের জন্য আমরা জনগণের কাছে ভোট চেয়েছিলাম। জনগণ আমাদের সম্মিলিত আহ্বানে সাড়া দিয়ে ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন। আপনারা গাদ্দারি করতে পারেন, আমরা গাদ্দারি করতে পারব না। আপনারা বিশ্বাসঘাতক হতে পারেন, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারব না।’

লংমার্চকে সরকার পতনের আন্দোলন নয়, বরং সরকারকে সতর্ক করার কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা লংমার্চ করেছি সরকার পতনের জন্য নয়, সরকারকে জাগানোর জন্য। সরকারের প্রতি সতর্ক সংকেত দেওয়ার জন্য।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় কার্যকর না করে শুধু সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে জনগণকে সন্তুষ্ট করা যাবে না। সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ না করলে সরকারকে এর ‘চরম মাসুল’ দিতে হবে।

মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাসম্পন্ন। অতীতে জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হয়েছে। ১৯৭০ সালের জনগণের রায় উপেক্ষার প্রেক্ষাপটে যেমন মুক্তিযুদ্ধ হয়েছিল, তেমনি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিয়ে তামাশা করা হলে জনগণ আবার রাজপথে নামবে, আবার গণঅভ্যুত্থান হবে।

সমাবেশে তিনি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডের বিচার কার্যকর করার দাবিও জানান।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা করেই ছাড়ব। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।’

আলহামদুলিল্লাহ আজ ৪/৯/২৬ ইং রোজ শুক্রবার গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ী পশ্চিমপাড়া দাওয়াতি মাজলিস অনুষ্ঠিত হয়েছে।এই সময় কল...
05/09/2026

আলহামদুলিল্লাহ
আজ ৪/৯/২৬ ইং রোজ শুক্রবার
গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ী পশ্চিমপাড়া দাওয়াতি মাজলিস অনুষ্ঠিত হয়েছে।
এই সময় কলেজে পড়ুয়া ছাত্ররা ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে যোগদান করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মধুপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুফতী আব্দুর রহমান হাসিব ও মধুপুর উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মোহা: মাহিদুল ইসলাম।

আল্লাহ এই যুবক ভাইদেরকে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য কবুল করুন
আমিন 🤲

🚨 বাইক এক্সিডেন্ট—দোয়া প্রার্থী 🤲বাংলাদেশ খেলাফত যুব মজলিস, টাঙ্গাইল জেলার সভাপতি:  মুফতি আশরাফ বিন সাঈদ বাইক দুর্ঘটনায় ...
03/09/2026

🚨 বাইক এক্সিডেন্ট—দোয়া প্রার্থী 🤲

বাংলাদেশ খেলাফত যুব মজলিস, টাঙ্গাইল জেলার সভাপতি: মুফতি আশরাফ বিন সাঈদ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেছেন—বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

সকলের কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন—
🤲 আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল ব্যথা-বেদনা দূর করে দেন এবং ভবিষ্যতে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন। আমিন।

আলহামদুলিল্লাহ আজ ০৩/০৯/২০২৬বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে। আল্লাহ...
03/09/2026

আলহামদুলিল্লাহ আজ ০৩/০৯/২০২৬বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আরো বেশি থেকে বেশি মেহনত করার তৌফিক দান করুন। আমিন

আল্লামা ম|মুনুল হকের বিরুদ্ধে মাওলানা আব্দুল হক আজাদের কটূক্তির তীব্র প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবি :বাংলাদেশ খেল...
02/09/2026

আল্লামা ম|মুনুল হকের বিরুদ্ধে মাওলানা আব্দুল হক আজাদের কটূক্তির তীব্র প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবি :

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হকের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদের আপত্তিকর, অশালীন ও চরম শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ওলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আব্দুল হক আজাদ দেওবন্দিয়াতের ব্যানার ব্যবহার করে চরম রাজনৈতিক অসভ্যতার পরিচয় দিয়েছেন। তিনি আল্লামা ম|মুনুল হকের অবস্থান হেয় করার অপচেষ্টা চালিয়েছেন এবং তাঁকে "কুলাঙ্গার" বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন।

নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, রাজনীতিতে মতপার্থক্য কিংবা সমালোচনা যুক্তির ভিত্তিতে হতে পারে। কিন্তু শীর্ষস্থানীয় একজন আলেম ও রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে অসভ্য ভাষায় আক্রমণ করা কোনোভাবেই বরদাশত করা হবে না। ইসলামী রাজনীতিতে এ ধরনের কুরুচিপূর্ণ সংস্কৃতি চর্চা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

যুব মজলিস নেতৃবৃন্দ মাওলানা আব্দুল হক আজাদকে অবিলম্বে তাঁর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। অন্যথায় অসভ্যতা ও শিষ্টাচারবহির্ভূত আচরণের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কড়া জবাব দিতে বাধ্য হবে দেশের যুব সমাজ।

আলহামদুলিল্লাহ!আজ ৩১/০৮/২০২৬ বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের কমিটি পুনর্গঠন সম্পূর্ণ হয়েছে। আল্...
31/08/2026

আলহামদুলিল্লাহ!
আজ ৩১/০৮/২০২৬ বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের কমিটি পুনর্গঠন সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আরো বেশি থেকে বেশি মেহনত করার তৌফিক দান করুন। আমিন

আজ ৩০ আগস্ট (রবিবার) বাংলাদেশ খেলাফত যুব মজলিস পটুয়াখালী জেলা শাখার আমেলা সদস্য মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর পরিবারে...
30/08/2026

আজ ৩০ আগস্ট (রবিবার) বাংলাদেশ খেলাফত যুব মজলিস পটুয়াখালী জেলা শাখার আমেলা সদস্য মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সাক্ষাৎ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুকী।

25/08/2026

বাংলাদেশ খেলাফত মজলিস,
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস,
জিন্দাবাদ, জিন্দাবাদ

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share