14/08/2026
অদ্য ১৩/০৮/২০২৬ তারিখে বিসিক জেলা কার্যালয়, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ মেরাজ উদ্দিন। অনুষ্ঠানে বিসিক, টাঙ্গাইলের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তা জনাব মোঃ তহিদুল হক, সম্প্রসারণ কর্মকর্তা; জনাব আছমা আক্তার, সম্প্রসারণ কর্মকর্তা এবং কর্মচারী জনাব আয়েশা আলিয়েভা রত্না, টেকনিশিয়ান ও জনাব আব্দুর রউফ, পাম্পচালককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
দীর্ঘ কর্মজীবনে তাঁদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল অবদানের জন্য বিসিক জেলা কার্যালয়, টাঙ্গাইল পরিবার তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছে।
বিসিক টাঙ্গাইল পরিবারের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থতা, সুখ, শান্তি এবং সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল।