খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা

খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা This is a registered political party in Bangladesh. The Amir is Maulana Abdul Basit Azad.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক আর নেই।তিনি আজ রাত ১...
05/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক আর নেই।

তিনি আজ রাত ১টায় স্ট্রোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা নামাজ আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯ টায়, রাজধানীর মধ্যবাড্ডা বাজার গলি পুরাতন পাকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বরিশাল চরমোনাইয়ে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

আমরা আল্লাহর দরবারে মরহুমের জন্য মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

05/09/2026
বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে সীরাতুন্নবী স. আলোচনা সভা আনুষ্ঠিত------------------------------------------------...
04/09/2026

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে সীরাতুন্নবী স. আলোচনা সভা আনুষ্ঠিত
-----------------------------------------------------------------------
আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা পুরুষের তুলনায় কোন অংশে কম নয় - ইসলামী মহিলা মজলিস

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: আজ সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ ডিসিসি হলে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে ’আদর্শ সমাজ গঠনে মহানবী স. এর জীবনাদর্শ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা রায়হানা মালিক লোপা'র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ উম্মে মাহদী।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. দেড় হাজার বছর পূর্বে মদীনায় ইনসাফ, মানবাধিকার, সুশাসন, শিক্ষা ও নৈতিক উৎকর্ষতার যে সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন তা বিশ্ববাসীর জন্য আজও সবচেয়ে বেশি অনুকরণীয়। সেখানে বর্ণ, গোত্র বা সামাজিক পদমর্যাদার ঊর্ধ্বে উঠে তিনি সমাজে সব মানুষের সমান অধিকার ও নিরপেক্ষ বিচারব্যবস্থা কায়েম করেন।শাসক বা প্রশাসকদের জন্য জনকল্যাণ, নম্রতা ও ইনসাফকে বাধ্যতামূলক করেন। ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে তিনি বিভিন্ন গোত্র ও ধর্মের মানুষের মধ্যে নাগরিক অধিকার, স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করেন।

মহানবী হযরত মুহাম্মদ স. দাস-দাসী ও অধীনস্তদের প্রতি সদয় আচরণ করার নির্দেশ দেন এবং তাদের মুক্ত করা ও কাজের চাপ কমানোর প্রতি বিশেষ জোর দেন। তিনি নারীর বিরুদ্ধে জাহেলী সমাজের সকল কুসংস্কারাচ্ছন্নতা দূর করে তাদের সম্মানজনক অধিকার ও পারিবারিক মর্যাদা প্রতিষ্ঠা করেন। তিনি সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং জ্ঞান অর্জনকে সর্বস্তরে গুরুত্ব দেন। ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ নীতির মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অন্যায় ও অসৎ কাজ দূর করার ভিত্তি স্থাপন করেন।

আলোচনা সভায় মহিলা মজলিস নেতৃবৃন্দ নারীদের ভূমিকার প্রতি জোর দিয়ে আরো বলেন, একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। মহানবী হযরত মুহাম্মদ স. এর যুগে মুসলিম নারীরা ইসলামি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁরা জ্ঞানচর্চা, হিজরত, যুদ্ধে অংশগ্রহণ এবং নৈতিকতা প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন।
হযরত খাদিজা, নুসাইবা, সুমাইয়া ও আসমা (রা.)–এর মতো নারীরা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ কুরবানি করে অমর হয়ে আছেন। হযরত ফাতিমা, উম্মে সালামা ও আয়েশা রা. এর মত অনেক নারী রাসুলের স. কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করতেন, তাঁর বাণী মুখস্থ করতেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতেন।

রাসুল স. এর যুগে নারীরা যুদ্ধে সক্রিয় অংশ নিয়েছিলেন। নুসাইবা বিনত কা’ব ওহুদের যুদ্ধে নবীজিকে রক্ষা করতে গিয়ে ১২টি ক্ষত সহ্য করেছিলেন। আসমা বিনত উমাইস, উম্মে সালিম, আল-রুবাইয়ি বিনত মুআওয়ায এবং রুফাইদা আল-আনসারিয়ার মত নারীরা যুদ্ধে আহতদের সেবা করতেন। একজন নারী খলিফা উমর রা.-এর মজলিশে তাঁর মোহর সম্পর্কিত ভুল বক্তব্যের প্রতিবাদ করেন এবং কোরআনের আয়াত (সুরা নিসা, আয়াত: ২০) উল্লেখ করে তাঁকে সংশোধন করেন। উমর বলেছিলেন, ‘একজন নারী ওমরের সঙ্গে তর্ক করে তাঁকে পরাজিত করেছে!’

একটি আদর্শ ‍ও সুখী পরিবার গঠনে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মা হিসেবে একজন নারী হলেন সন্তানের প্রথম শিক্ষক, নৈতিকতার আধার এবং একটি সুস্থ পরিবারের মূল ভিত্তি। রাসুলুল্লাহ সা. বলেছেন, স্ত্রী তার স্বামীর পরিজনবর্গ এবং সন্তানদের তত্ত্বাবধানকারিণী। তিনি আরো ঘোষণা দিয়েছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। একটি আদর্শিক পরিবার গড়ে তুলতে নারীকে একজন আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ গৃহব্যবস্থাপক হওয়ার জন্য ইসলাম সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে পর্দা ও শালীনতার সাথে যখাযখ ভূমিকা পালনেরও সুযোগ দিয়েছে।

বার্তা প্রেরক
সুরাইয়া খন্দকার সুমি
কেন্দ্রীয় দফতর সম্পাদিকা
বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বা...
04/09/2026

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন

শিক্ষাখাতে মোট জিডিপির ৫% বরাদ্দ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে—"জাতীয় ছাত্র কন...
25/08/2026

শিক্ষাখাতে মোট জিডিপির ৫% বরাদ্দ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে—

"জাতীয় ছাত্র কনভেনশন ২০২৬"

🗓️১৮ সেপ্টেম্বর ২০২৬ | শুক্রবার
🕘 সকাল ৯টা
📍শাহবাগ চত্বর, ঢাকা



#ছাত্র_কনভেনশন_২০২৬
া_শিক্ষা_দাবি

সঠিক কথা।
13/08/2026

সঠিক কথা।

ড আহমদ আবদুল কাদের দাঃবাঃ মহাসচিব খেলাফত মজলিস।
10/08/2026

ড আহমদ আবদুল কাদের দাঃবাঃ
মহাসচিব খেলাফত মজলিস।

Address

Tangail
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা:

Shortcuts

Share